somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশে মানুষের মৃত্যুর হার ১০০ শতাংশ

০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুখে যার সব সময় একটা নিষ্পাপ হাসি লেগে থাকে, তিনি ইরেশ যাকের। তাঁর হাসিটি নাকি অনেক মিষ্টি, এ জন্য প্রায়ই তাঁকে পিঁপড়ায় ধরে। আর মিষ্টি হবেই বা না কেন, তিনি যে করলা খান না। শত ব্যস্ততার ভিড়েও তিনি ঘুমাতে ভোলেন না। ঘুমাতে ঘুমাতেই তিনি এসেছেন রসলো আলোচনে। সঙ্গে ছিলেন জিনাত রিপা।
আপনাকে কেউ কখনো বলেছে যে আপনি খুব ‘সুইট’?
– ছোটবেলা থেকেই এটা শুনে শুনে বড় হয়েছি। তবে কেউ না বললেও বুঝি রে ভাই, প্রায়ই তো পিঁপড়া কামড়ায়!
শৈশব থেকে আজ অবধি কোন ব্যাপারটি নিয়ে আপনার আপত্তি কাজ করেছে?
– করলার স্বাদ।
সিরিয়াস একটা প্রশ্ন করি। বলুন তো, আমাদের দেশে মানুষের মৃত্যুর হার কত?
– ১০০ শতাংশ। যারা জন্মায়, সবাই তো দেখি একদিন না একদিন মারা যায়।
ধরুন, কোনো ছেলে পরীক্ষার হলে গিয়ে দেখল প্রশ্নপত্রে যে রচনা লিখতে বলা হয়েছে তার নাম ‘আলস্য’। অথচ ছেলেটি এ রচনা শেখেনি। তখন সে কী লিখবে?
– এই যে, আমার কিছু লিখতে ইচ্ছা করছে না। ইহাই আলস্য।
রামায়ণে রাবণ অমিত শক্তিধর একজন। হেন কাজ নেই, যা তিনি করতে পারতেন না। ১০ মাথা থাকার কল্যাণে তাঁর ক্ষমতা অসীম। এত কিছুর পরও তিনি কী পারতেন না?
– কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে পারতেন না, সীতার সঙ্গে প্রেমও হয়নি তাঁর। আর ১০ মাথার কারণে তিনি স্যান্ডো গেঞ্জিও পরতে পারতেন না।
দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপারের সঙ্গে কোনো অন্ত্যমিল দেখাতে পারবেন?
– নৌকা আর খাওয়ার স্যালাইন। আপাতদৃষ্টিতে একটির সঙ্গে অপরটির কোনো মিল নেই। অথচ দুটোই পানি ছাড়া অচল।
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কল্যাণে বিখ্যাত হয়ে আছেন ব্রজেন দাস। চ্যানেল পাড়ি দিয়ে প্রথম তিনি কী কাজ করেছিলেন?
– অনুমান করি, সুইমিং ট্রাক বদলেছিলেন।
অপরাধ না করেও বছরের পর বছর জেলখানায় কাটায় কে?
– জেলখানার পাহারাদার আর জেলার সাহেব।
আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। পড়াশোনা করেছেন সেখানে। ওখানকার সঙ্গে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মূল পার্থক্য কোথায়?
– খুব ভালো না হলেও, ওখানে একটা শিক্ষাব্যবস্থা আছে।
আপনি একটি পণ্য কিনলেন বাজার থেকে, কী করে বুঝবেন সেটি বাংলাদেশেই তৈরি?
– যখন তার গায়ে কাঁচা হাতে লেখা থাকে ‘মেইড ইন জাপান’।
আপনি তো কিছুদিন সাংবাদিকতা করেছেন। এখন আর করছেন না কেন?
– বেতন দিত না রে ভাই!
কৌতুক আর যৌতুকের মধ্যে পার্থক্য কী?
– কৌতুক হাসির। যৌতুক ফাঁসির!
কে আপনার বেশি প্রিয়? বাবা আলী যাকের, নাকি মা সারা যাকের?
– নিঃসন্দেহে মা। আমার বেশির ভাগ নাটকের প্রডিউসার তিনি।
বর্ষাকাল শেষ হলো সবে। কিন্তু এখনও প্রায় প্রতিদিনই বৃষ্টি। এ ঋতুতে কে সবচেয়ে বেশি বৃষ্টিতে ভেজে?
– মাথার ওপর ছাতা আর পরিচালকের চোখ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×