somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাচ কা সামনা!- অর্থ কি এতই আরাধ্য যে নিজেকেও বিকিয়ে দিতে হবে?

২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে আপনার জীবনের একান্ত ব্যক্তিগত কয়েকটা বিষয়ে ৬টি পর্যায়ে সর্বসাকূল্যে ২১টি প্রশ্ন করা হবে। যতই গোপনীয় আর অস্বস্তিকরই হোক, আপনি যদি সবগুলোর সত্য উত্তর দিতে পারেন, তবে আপনি হবেন এক কোটি রূপীর মালিক! এই থীমের উপর ভিত্তি করে ভারতীয় টিভি চ্যানেল 'ষ্টার প্লাসে' শুরু হয়েছে এক নতুন রিয়েলিটি শো l সাচ কা সামনা 'Sacch Ka Saamna : Face the truth' ; সোজা বাঙলায় সত্যের মুখোমুখি। অনুষ্ঠানটি আবার আরেক কলম্বিয়ান রিয়েলিটি গেইম শোয়ের নকল; (সভ্য জগতে অবশ্য এখন নকল বলে না, বলে অনুকরন :D)

একজন মানুষ মহাপুরুষ নন। তাঁর অনেক গোপনীয় ব্যাপার থাকে। কিছু কিছু ব্যাপারের সাথে শুধু তিনি নিজেই নন, বরং অন্য একজন মানুষের আবেগ-অনুভূতি এমনকি গোটা সমাজের ভাবমূর্তি ও জড়িয়ে থাকে। তাই, কারো ব্যাপারে যেটুকু না জানলে কারো ক্ষতি হবার সম্ভাবনা নেই বরং জানলেই ক্ষতি বেশী।; সেসব বিষয় খুঁচিয়ে বের করে আনা কখনোই কোন কাজের বিষয় হতে পারে না। আর এ অকাজটাই মহা সমারোহে করে চলেছে এই শো।

আমার কাছে অবাক লাগে যখন দেখি আমন্ত্রিত ব্যক্তি তাঁর চরম গোপনীয় কথাও অবলীলায় বলে দিচ্ছেন কোটি জনতার সামনে। টাকা কি এতই আরাধ্য যে নিজেকেও বিক্রি করে দিতে হবে? আরো মজার ব্যাপার হচ্ছে, যতদুর দেখলাম মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে এটা দেখার জন্য। অবশ্য, মিডিয়া জগতের মানুষগুলোর ব্যক্তিগত কথা জানার জন্য যেখানে টাকা খরচ করে ট্যাবলয়েড পত্রিকা কিনেও নিশ্চিত সংবাদ পাওয়া যায় না, সেখানে মিডিয়ার মানুষটিই যখন নিজে থেকেই জানিয়ে দিচ্ছেন, কখন তিনি কুমারীত্ব হারিয়েছেন, কখন তিনি নিজের স্ত্রীর সাথে ধোঁকাবাজি করেছেন, তখন স্থুলরুচির জনগন তো হুমড়ি খাবেই!

যাঁরা ইতিমধ্যেই দেখেছেন, তাঁরা তো জানেনই। আর যাঁদের এখনো দেখার দূর্ভাগ্য হয় নি, তাঁরা দুয়েকটা প্রশ্নের ধরন শুনুন,

"আপনি কি কখনো আপনার মেয়ের বয়সী কারো সাথে শারিরীক সম্পর্কে জড়িয়েছেন?"
(বলাবাহুল্য, উত্তরদাতা মঞ্চে আর তার তরুণী কন্যাটি তখন পাশেই দর্শক সারিতে উপবিষ্ট এবং ভদ্রলোকের উত্তর ছিল 'হ্যাঁ')

"আপনি কি কখনো কোন নারীকে চুপিচুপি স্নান করতে দেখেছেন?"

কিছুক্ষন দেখার পরে আমি বাকরুদ্ধ হয়ে চ্যানেল বদলালাম। আমার মনে হলো, এ ও কি সম্ভব? নূন্যতম সামাজিক দায়বদ্ধতাও কি থাকতে নেই? পরে ভাবলাম, আসলে তো এটাই স্বাভাবিক। অর্থই যদি সর্বক্ষেত্রে মানুষের স্ট্যাটাস নির্ণয়ের মাপকাঠি হয়, তবে এত সব নীতি-নৈতিকতার ধার ধারে কোন পাগলে? এ অনুষ্ঠান আর কিছুই নয়, আধুনিক পুঁজিবাদী মানুষের অর্থলিপ্সার উত্তুঙ্গু বহিঃপ্রকাশ মাত্র এবং এ তো কেবল শুরু; ভবিষ্যতে হয়তো মানুষের দৈনন্দিন জীবনের সব কিছু (আহার-নিদ্রা-মৈথুন) লাইভ শোয়ের পণ্য বলে গন্য হবে। আজ যে আমি এই লেখায় এমন অনুষ্ঠানের প্রতিবাদ জানাচ্ছি, সেদিন হয়ত সেই আমিই ঐসব অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেবো! টাকার বড়ই দরকার রে ভাই।

Disclaimer: আমি টেলিভিশনের অনিয়মিত দর্শক। মাঝে মাঝে কিছু ইংরেজী-হিন্দি মুভী দেখি; সিরিয়াল ওয়ালা চ্যানেলের ধারেকাছেও যাই না! গতসপ্তাহে পত্রিকায় বিনোদ কাম্বলীর কিছু আজাইরা কথা পড়ে মেজাজ খারাপ হয়ে গেল। কী একটা রিয়েলিটি শো তে প্রিয় খেলোয়াড় শচীনের নামে হেন তেন অনেক কিছু বলেছে। কী বলেছে, তাই জানার জন্য দুই এপিসোডের কিয়দংশ দেখেই এই পোষ্ট লিখার কথা মাথায় এলো। মানুষের এই যে টাকা-পয়সা নিয়ে কামড়াকামড়ি, দেখে আমার সবসময় দু'টো পংক্তি মাথায় ঘোরে,
"একজন আরেকজনের চাইতে বেশী পাবার লোভ তোমাদের এতোই ভুলিয়ে রাখে যে, সে অবস্থাতেই তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও!" আল-কুরআন(১০২ : ১-২)।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৩
৫৫টি মন্তব্য ৪৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×