somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বৃষ্টি

আমার পরিসংখ্যান

ঘুমন্ত তৈমুর
quote icon
লেখাটা একটা নেশার মত। একবার ডুবে গেলে বাকি পৃথিবী বড্ড রঙহীন মনে হয়।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভুলে যাওয়া কবিতারা

লিখেছেন ঘুমন্ত তৈমুর, ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১

কোন কোন দুপুরে কবিতা ফিরে ফিরে আসে।



তখন রাজশাহীতে এসেছি বেশিদিন হয়নি। এত বন্ধু হয়নি তখনো। শেষ শীতের অনেকগুলো বিকেল আমি লক্ষ্মীপুর মোড়ে চুপচাপ বসে কাটিয়েছি। কবিতা লেখার নেশা ছিল খুব। কারণও ছিল। কিন্তু, হাজার মাইল দূরের এই শহরটায় কবিতা পড়ানোর মতো মানুষ ছিল না। ঘরে কম্পিউটার ছিল না। তাই, এলোমেলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     ০ like!

একটি সাধারণ প্রেমের গল্প (অণু গল্পঃ ৫)

লিখেছেন ঘুমন্ত তৈমুর, ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

ছেলেটি একটুও অসাধারণ ছিল না। কেউ তাকে চিনত না। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল ক্লাসে এসে সবচেয়ে কোণার সিটটা খুঁজে নেয়া। মাথার চুল একদিকে আঁচড়ানো এই ছেলেটি এতই অদৃশ্য ছিল যে, তাকে নিয়ে কেউ কখনো ঠাট্টা করার কথাও ভাবেনি। সেই ছেলেটি একদিন একটা ভুল করে বসলো।



স্কুলের মেয়েদের নিজেদের মতো করে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     ০ like!

নির্বাসন (অণু গল্পঃ ৪)

লিখেছেন ঘুমন্ত তৈমুর, ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

এত বড় বাড়িতে একা মেয়েটা। বাইরে আকাশের গায়ে দুপুর পড়ে আসছে। পশ্চিমের ঘরটার মেঝেতে জানালার গ্রীল সরে যাচ্ছে একটু একটু করে। গরমে খুব অস্থির লাগছে। হঠাৎ তার মনে পড়ল দুধ গরম করা হয়নি আজ। গরমে দুধ নষ্ট হতে বেশি সময় লাগবে না। রান্নাঘরের সাথে একচিলতে বারান্দায় কখন যেন একটা টুনটুনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ০ like!

ভুল বৃষ্টির দিন (অণু গল্প ৩)

লিখেছেন ঘুমন্ত তৈমুর, ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

ভোর থেকেই আকাশটা অন্ধকার। হয়তো শেষ রাতেই বৃষ্টি নেমেছে। টিপ টিপ এই বৃষ্টিটা আবীরের খুব অসহ্য মনে হয়। তবুও বৃষ্টি দেখছিল আবীর। একবার ঘুম ভেঙে গেলে সবার ঘুম আসেনা। আবীর জানেনা, কখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। বাইরে শুধু মেঘ জমেছে কিছুটা, বৃষ্টি বাড়েনি। টলতে টলতে রাস্তায় নেমে আসে আবীর।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২০ বার পঠিত     ০ like!

অস্পৃশ্য (অনুগল্প ২)

লিখেছেন ঘুমন্ত তৈমুর, ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪০

দুপুরের এই সময়টায় সিটি কলেজের সামনের রাস্তাটায় জ্যাম লেগে থাকে প্রায়ই। বাইরে ভ্যাপসা গরম। আনিলা বাসের ভিতরে বসে আছে বাস ছাড়ার অপেক্ষায়। একেকবার মনে হচ্ছে বাসে উঠে না বসলেই বোধহয় ভাল হত। গরমে কেমন আঠা আঠা হয়ে যাচ্ছে শরীর। আজকাল আনিলার প্রায়ই মন খারাপ হয়। তার খুব ইচ্ছে করে, একটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     ০ like!

ঘাসফড়িঙের রাত (অণুগল্প ১)

লিখেছেন ঘুমন্ত তৈমুর, ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

গ্রীলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আছে অর্ণা। বাইরের বৃষ্টির মত তার চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ছে নিওন আলো। দ্রুত ছুটে যাওয়া গাড়ির ভীড় না থাকলে রাতের ঢাকা কেমন অচেনা লাগে। সি.এন.জি.-র চাকায় ছিটকে ওঠা পানিতে রাতের গন্ধ। সাব্বির অর্ণার হাত ধরে টান দেয়।



“এদিকে এসো। ভিজে যাচ্ছ তো!”



অর্ণা সাব্বিরের হাত সরিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৭২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ