somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়ী কে? আমি, আপনি সবাই।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে জামাত শিবির এর তাণ্ডব দেখে কি আপনার খুব ক্ষোভ হচ্ছে ওদের উপর? উত্তর যদি হ্যা হয় তবে এর জন্য কি শুধু ওরাই দায়ী বলেন। গুটিকয়েক মানুষের স্বার্থের জন্য ওদের ব্যাবহার করা হচ্ছে।তাদের জন্য ওদের ব্রেন ওয়াশ করা হয়েছে।

ছাত্রলীগ আর ছাত্রদল যারাই ক্ষমতায় থাকে তারা পুরো জাতির জন্য বিষফোড়া হয়। দায়টা কি শুধু ওদের? ওরা রাজনীতিতে এসেছেই অন্যায় করে টাকা কামাতে। ওরা কোন মানুষের সেবা করতে রাজনীতিতে ঢোকে নাই। ওরা দেখছে কোপাকুপি করলে পোস্ট-পজিশন পাওয়া যায় আর মানুষের সেবা করলে সবসময়ই পিছেই পড়ে থাকতে। ওদের কি কোন দোষ বলেন?

পুলিশকে মারা হচ্ছে তাই খুব তৃপ্তির ঢেকুর তুলে বলছেন উচিৎ শিক্ষা হচ্ছে। বলছেন ওরা ঘুসখোর, দুর্নীতিবাজ, মানুষকে অনেক হয়রানি করে। শুধু ওদের দোষ বলেন? ওরা তো সিস্টেমের জাতাকলে পরা এক পুতুল।

এমনিকরে দেশের প্রায় প্রতিটি জায়গায় শুধু অনিয়ম আর অনিয়ম । এর জন্য দায় কার জানেন? এর জন্য দায়ী আপনি, আমি সহ সবাই। আপনি তো বাংলাদেশের রাজনীতির ব্যাপারে কোন কথাই শুনতে চান না? আপনি তো আপনার ভাই, বোন, ছেলে, মেয়েকে বাংলাদেশের ইতিহাস পড়তে বলেন না, শুধু বলেন পাঠ্যপুস্তক পড়তে। আপনি তো শুধু চিন্তা করেন নিজের কথা, পরিবারের কথা। আপনি তো কখনো ভাবেন না আপনার আশেপাশের মানুষের কথা। সমস্ত সময়ই তো আপনার নিজের আর ক্যারিয়ার এর জন্য। আপনি যতদিন রাজনৈতিকভাবে সচেতন হবেন না ততদিন দেশটা রসাতলেই থাকবে। দয়া করে এখন নিজের দেশের ইতিহাস আর রাজনীতির ব্যাপারে সচেতন হোন। তবেই আমরা দেশের ভিতরে যেইসব সমস্যা আছে তার মূলোৎপাটন করতে পারবো।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×