যখন রাজিব হায়দার ওদের হাতে মারা গেলো তখন আমার চোখে পানি আসে নাই, আমার চোয়ালবদ্ধ হয়েছিল।
যখন লিফটে ওদের প্রতিরোধ করার জন্য জাফর মুন্সিকে হত্যা করেছিলো তখন আমার মন খারাপ হয়নি, আমার চোয়ালবদ্ধ হয়েছিলো।
যখন গাইবান্ধাতে ওদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য নিরীহ রিক্সাওয়ালাকে মেরেছিল তখন কষ্ট হয়নি, আমার চোয়ালবদ্ধ হয়েছিলো।
আজ যখন শুনি ১৭ বছরের ত্বকীকে ওরা মেরে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিয়েছে , তখন আমার দুঃখ হয় না , আমার চোয়ালবদ্ধ হয়।
৩৮ বছর আমার পূর্বপুরুষরা ওদের সাথে আপোষ করেছে, তাই আজ ওরা আমাদের এভাবে হত্যা করছে। আপনি কি এখন আপোষ করে আপনার নিজের আর উত্তরসূরিদের অরক্ষিত রাখবেন নাকি ওদের এই বাংলার মাটি থেকে মূলোৎপাটন করবেন।
আমি চোয়ালবদ্ধ হয়ে ভাবছি কি করা উচিৎ এখন প্রতিবাদ, প্রতিরোধ নাকি মৃত্যুর অপেক্ষা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




