somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ ও এর ভবিষ্যৎ গন্তব্য

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের আজ সমস্ত শরীর জুড়ে ক্ষত।আজ আমাদের বাংলাদেশের

রাজনীতিবিদেরা রাজনীতি করে না, রাজনীতি করে ব্যাবসায়ী এবং আমলারা। রাজনীতি এখন আর মানুষের সেবা করার মাধ্যম না, রাজনীতি এখন টাকা কামানোর চাবিকাঠি। এখন নির্বাচনে কেউ যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন পায় না, মনোনয়ন পায় টাকা আর লবিং এর মাধ্যমে। রাজনীতি এখন জনগনকেন্দ্রিক না হয়ে ক্ষমতাকেন্দ্রিক হয়ে গেছে। কোন রাজনৈতিক দলের ভিতরেই এখন গনতন্ত্র চর্চা নেই। চাটুকারিতা আর টাকাই এখন রাজনীতির সিঁড়ির উপরে ওঠার একমাত্র মাধ্যম। চাটুকারিতা না করলে আজ কেউই দলে টিকতে পারে না। ছাত্র রাজনীতি বলতে আমরা এখন টেন্ডারবাজি, হল দখল, মারামারি, কোপাকুপি ইত্যাদি অনৈতিক কাজ। ছাত্র রাজনীতির ছাত্র নেতারা আজ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির বদলে ধ্বংস করছে।

আজ বিচার ব্যাবস্থার কথা আর কি বলবো, দুঃখজনক হলেও সত্যি এখন নাকি রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ হয়। এখন মামলা ,মোকদ্দমা হয়ে গেছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার। যেই দলই ক্ষমতায় আসে সেই দলের বিপুল নেতা কর্মীরা ছাড়া পায় , আমরা শুনি এগুলো নাকি রাজনৈতিক হয়রানি মামলা, কথা হল তাহলে ক্ষমতায় আসার পূর্বে তাদের এগুলো থেকে নিষ্কৃতি মেলে না কেন?

বিসিএস পরিক্ষার মাধ্যমে সারা দেশে সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ পায়। আপনি ভাবতে পারেন এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য? আর সেই পরীক্ষার প্রশ্ন অহরহ ফাঁশ হচ্ছে। এখন রাজনৈতিক পরিচয় আর টাকার বিনিময়ে এখন বিসিএস ক্যাডার নিয়োগ হয়।রাজনৈতিক ভাবে যারা নিয়োগ প্রাপ্ত হয় তারা সর্বদা প্রতিপক্ষকে দমনপীড়নে ব্যাস্ত থাকে। শান্তি আসবে কিভাবে? আর ঘুষের কথা কি বলবো, ঘুষ এখন কে খায় না তাইই বিবেচ্য বিষয়।

চিকিৎসা আর চিকিৎসক সাধারন মানুষের জন্য যেন শুধুই ভোগান্তির অপর নাম।ঢাকা মেডিকেলে নাকি সিট পেতে এখন রাজনৈতিক পরিচয় লাগে। ডাক্তাররা এখন যে সব কোম্পানির কাছ থেকে টাকা পায় এবং তাদের ঔষধের নাম লিখতে ভুল করে না। কমিশনের লোভে একগাদা টেস্ট রোগীর হাতে ধরিয়ে দেয়, একবারও ভাবে না রোগীর আর্থিক অবস্থা।

আজ শিক্ষা খাতের অবস্থা বেহাল। ভালো পড়ালেখা আজ আর গরীবের নাই। এটা যেন শুধুই এখন বড়লোকের অধিকার। আজ ভালো স্কুলে ভর্তি হতে হলে ডোনেশনের নামে মোটা অংকের টাকা দিতে হয়, আজ ভালো স্কুলের এক মাসের বেতন সদ্য গ্রাজুয়েট করা চাকুরিজীবীর সম্মানির চাইতে বেশি।আজ শিক্ষকরা মানুষ গড়ার চাইতে গাড়ি বাড়ি গড়ার দিকে বেশী নজর দেয়। নিজ শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের প্রাইভেট/কোচিং তো করায়ই, আবার যেসব ছাত্রছাত্রীরা তাদের কাছে পড়ে না তাদের ফেল করাতেও দ্বিধা করে না। মনুষ্যত্ব আজ কই গিয়ে দাঁড়িয়েছে ভাবুন? আজ বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষকরা লাল,নীল,সবুজ ইত্যাদি দলে বিভক্ত হয়ে একে অপরের মুখোমুখি। ছাত্ররা কি শিখবে শিক্ষকদের কাছ থেকে?

আজকে পরিবহন মালিকরা একতাবদ্ধ হয়ে অন্যায়ভাবে ভাড়া বাড়ায়। যাত্রীদের জিম্মি করে বেআইনিভাবে বাসের সাথে জুড়ে দেয় সিটিং, গেইটলক, বিরতিহীন ইত্যাদি টাইটেল। আর সাথে সাথে বাস ভাড়া তো বাড়াচ্ছেই। কিছু বলবেন তাহলে লাঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশী কারন পরিবহন শ্রমিকরা একতাবদ্ধ কিন্তু জনতা তো একতাবদ্ধ না। বিআরটিসি, বিআরটিএ, ট্রাফিক পুলিশ সব্বাই কিন্তু চুপ। জনগন বাঁশ খেলে কার কি।

এমনিভাবে দেশের প্রতিটি জায়গায় ক্ষত।এইসব ক্ষতে বিক্ষত হয়ে আছে আমাদের সবার প্রিয় বাংলাদেশ। আপনি কি মনে করেন এত কিছুর পরও সাধারন মানুষ ক্ষুব্ধ না? হ্যা, বাংলাদেশের প্রতিটা সাধারন মানুষ আজ বিক্ষুব্ধ তাইতো আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরনো ক্ষত স্বাধীনতাবিরোধীদের বিচার নিয়ে আতাতের গন্ধ পেয়ে সাথে সাথে সাধারন মানুষ রাস্তায় নেমে আসে যুদ্ধাপরাধীর সর্বচ্চ শাস্তির দাবিতে। সাধারন মানুষ এতদিন বিচ্ছিন্ন ছিল কিন্তু এখন মানুষ একতাবদ্ধ হয়েছে। আর সাধারন মানুষ একতাবদ্ধ হলে কখনো কোন শক্তিই তাদের দাবায়া রাখতে পারে না। সবচেয়ে পুরনো ক্ষত সারানোর দাবী নিয়েই সাধারন মানুষের যাত্রা শুরু হয়েছে অপেক্ষা করুন সাধারন মানুষ বাংলাদেশের সব ক্ষত সারিয়েই ক্ষান্ত হবে। সবশেষে শাহাবাগের প্রজন্ম চত্বরে গাওয়া একটা গানের কথা বলি,

"তোর শরীর জুড়ে ঘা
কি ঘেন্না কি ঘেন্না।।

কি ঘেন্না কি ঘেন্না বলে বিদেশী রাষ্ট্র, বিদেশী মিডিয়া শুধু মজাই নিবে। তাই তাদের অপেক্ষায় না থেকে আসুন নিজের শরীরের ঘা নিজেরাই দূর করি। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি যদি মুক্তিযুদ্ধ কে সম্মান করেন, আপনি যদি বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র দেখতে চান তবে সবার সাথে হাতে হাত ধরে শ্লোগান তলুন,

জয় বাংলা
জয় জনতা।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×