somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরন এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রজন্ম চত্বরের গণজাগরণের আন্দোলন এখন খুব গুরুত্বপূর্ণ সময় পার করছে। প্রথম দিকে জামায়েত / শিবির বাদে সব দলই গণজাগরণের সাথে সংহতি জানিয়েছিলো কিন্তু এখন স্বাধীনতাবিরোধীদের সাথে আতাত করেই হোক অথবা সমঝোতা করেই হোক প্রায় সব দলই গণজাগরণের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেখি রাজনৈতিক দলগুলোর অবস্থান কিঃ-

আওয়ামী লিগঃ- আন্দোলনটা শুরু হয়েছিলো প্রধানত সরকার বিরোধী মনোভাব নিয়ে। কিন্তু আওয়ামী লীগ সুকৌশলে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনকে পুরোপুরি সরকারবিরোধী রূপ নিতে দেয়নি। ঠিক এই সময় গণজাগরণের অন্যতম দুইটি দাবি , জামায়াত/ শিবিরকে নিষিদ্ধ এবং স্থায়ী ট্রাইবুন্যাল করার ব্যাপারে সরকারের মনোভাব অস্পষ্ট।

বিএনপিঃ- বিএনপি প্রাথমিকভাবে আন্দোলনের ব্যাপারে মৌনসম্মতি দেখালেও পরবর্তীতে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এই আন্দোলনকে সরকারের নাটক বলে তারা আখ্যা দেয়। যদিও এই অভিযোগের পিছনে তাদের জোরালো কোন প্রমান নেই। সব ভাশা ভাশা কথা শোনা যায়।

জাতীয় পার্টিঃ- জাতীয় পার্টির প্রাথমিক ভাবে সুস্পষ্টভাবে কোন অবস্থান না থাকলেও এখন পুরোপুরি এর বিপক্ষে অবস্থান নিয়েছে।

জামায়েত / শিবিরঃ- তারা প্রথম থেকেই এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন অপপ্রচার চালিয়ে আন্দোলনকে পণ্ড করতে চেয়েছে এবং চাচ্ছে।

বাম দলঃ- বাম দল আন্দোলনের ভিতর তাদের কিছু ইস্যু ঢোকাতে না পারায় কিছুটা ক্ষুব্ধ।

হেফাজতে ইসলামঃ- এই দলটা রাজনৈতিক দল না হলেও এরা আন্দোলনের উদ্যোক্তাদের নামে কোন প্রমান ছাড়াই অপপ্রচার চালাচ্ছে এবং সাধারন ধর্মপ্রাণ মুসলমানদের আন্দোলনের বিপক্ষে ক্ষেপানোর চেষ্টায় লিপ্ত আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা জামায়াত/শিবিরের একটা অপকৌশলের অংশ মাত্র।

আসুন দেখি এই আন্দোলনের মূল দাবিগুলো কি কি?

১) সকল যুদ্ধাপরাধীর সর্বচ্চো শাস্তি।
২) বিচারের স্থায়ী ট্রাইবুন্যাল ।
৩) জামায়েত শিবিরকে নিষিদ্ধ।

উপরোক্ত প্রতিটি দাবি ন্যায্য তারপরও রাজনৈতিক দলগুলোর কেন এই বিরুদ্ধে অবস্থান এর কারন হতে পারে ৩টি তা হল, আতাত, সমঝোতা এবং আপোষ।

আজকে সাধারন মানুষের একটা ন্যায্য বিচারের দাবির জন্যও রাস্তায় নামতে হয় কারন উপরোক্ত রাজনৈতিক দলগুলোর শোষণ, নিপীড়ন, দুর্নীতি, সন্ত্রাসী ইত্যাদি কারনে জনগন তাদের উপর আস্থা হারিয়ে ফেলছে। রাজনৈতিক দলগুলো জানে তাদের প্রতি সাধারন মানুষের অনাস্থার কথা। তাই এভাবে জনগনের রাস্তায় নেমে আসা রাজনৈতিক দলগুলোর জন্য কিছুটা বিব্রতকর। রাজনৈতিক দলগুলো ভালোভাবেই জানে মানুষ যত রাজনৈতিক সচেতন এবং নিরেপক্ষ মনোভাবি হবে রাজনৈতিক দলগুলোর ততই দুর্নীতি আর অপরাজনীতি করা অসম্ভব হয়ে যাবে। রাজনীতিবিদদের শায়েস্তা আর দৌড়ের উপর রাখার জন্য সাধারন জনগনের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।গণজাগরণ যত শক্তিশালী হবে ততই সরকার এবং রাজনৈতিক দলগুলো অন্যায় করতে ভয় পাবে।


তাই আমাদের নিজেদের স্বার্থেই গণজাগরণকে বাঁচিয়ে রাখতে হবে।

জয় বাংলা
জয় জনতা
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×