গণজাগরণের সমর্থক ও নেতারা স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এবং গণহত্যার জন্য জামাত/শিবিরকে ঘৃণা করে।
বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং তাবলিগ জামায়াতের অনুসারীরাও জামাত/শিবিরকে ঘৃণা করে..আকিদাগত ত্রুটি এবং দলীয় স্বার্থে ধর্মকে বিকৃত করার কারণেই তারা জামাত/শিবিরদের ঘৃণা করে.. তাদের নিয়েই নাকি হেফাজতে ইসলাম গঠিত..
স্বাধীনতার শত্রুদের(জামাত/শিবির) বিরুদ্ধে গণজাগরণ লড়াই করতেছে কিন্তু ধর্মের জন্য ক্ষতিকরদের (জামাত/শিবির) বিরুদ্ধে লড়াই করছে না কেন হেফাজতে ইসলাম?
তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি সন্দেহ জনক..
আলেম ওলামাদের একটা অংশ ১৯৫২ তে বলছিলো বাংলা হিন্দু দের ভাষা.. ১৯৫৪ তে বলছিলো যুক্ত ফ্রন্টকে ভোট দিলে বৌ তালাক হয়ে যাবে.. ১৯৭১ এ বলছিল মুক্তিযোদ্ধারা ভারতের দালাল..
যুগে যুগে আলেম ওলামাদের একটা অংশ পাকিস্তান প্রেমি হিসেবে বাংলাদেশের শুধু ক্ষতিই করে গেছে.. এইসব আলেম ওলামারা দেশ এবং ধর্মের জন্য ক্ষতিকর..
রাজীব হত্যার পর তার কথিত লেখা কত তাড়াতাড়ি পুরো বাংলার মানুষের কাছে চলে গেলো .. কিন্তূ গণজাগরণের যাদের এখন নাস্তিক বলে হচ্ছে তাদের লেখা সহ প্রমান কই? প্রমান ছাড়াই নাস্তিক বললে সে যদি নাস্তিক না হয় তাহলে কি ঈমান থাকবে? দলীয় স্বার্থে চিল্লাইতে গিয়া আবার নিজের ঈমানকে বিপদে ফেইলেন না..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




