somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না' কি বলেন আপনারা?

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তান


বাংলাদেশ


পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না' দর্শনে যারা বিশ্বাস করেন তারা খুব সূক্ষ্ম কৌশলে রক্তের মধ্যে সাম্প্রদায়িকতা লালন করেন। ৩০ লাখ শহীদের রক্তে কেনা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এমন দ্বিজাতি তত্ত্বভিত্তিক দর্শন বুকের গভীরে কিছুতেই ঠাঁই দিতে পারি না। জিন্নাহ সাহেব কখনো পূর্ব বাংলার কাঁদামাটিতে পা রেখে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাননি। তার কোনো ভাষণ বাঙালি জনসাধারণকে প্রভাবিত করেনি। মুসলিম লীগের অন্যতম যাত্রী বাঙালি নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক। তিনি ছিলেন পা থেকে মাথা পর্যন্ত অসাম্প্রদায়িক। তিনি যখন মুসলিম লীগের কর্ণধার তখন জিন্নাহ কংগ্রেসের বিখ্যাত নেতা। কংগ্রেস নেত্রী, কবি সারাজিনী নাইডু জিন্নাহভক্ত ছিলেন। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর তার একটি কথা বেসুরো মনে হওয়ায় জিন্নাহ কংগ্রেস ত্যাগ করেন। জিন্নাহ বহুদিন পর্যন্ত মহাত্মাজীকে দোষারোপ করেছেন এই বলে না, তিনি রাজনীতির সঙ্গে ধর্মকে মিশ্রিত করে থাকেন। পরবর্তীকালে জিন্নাহ স্বয়ং রাজনীতির সঙ্গে ধর্মকে মিশ্রিত করে পুরো উপমহাদেশের রাজনীতিকে সাম্প্রদায়িকতায় রূপ দিয়েছেন। ভারত ভাগ জিন্নাহরই জয় ঘোষণা করে। জিন্নার জয় অর্থ সাম্প্রদায়িক দর্শন দ্বিজাতিতত্ত্বের জয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, প-িত হুমায়ুন কবীর, সৈয়দ ওয়ালীউল্লাহ, বিপ্লবী কবি গোলাম কুদ্দুস, মনীষী এস, ওয়াজেদ আলী প্রমুখরা দ্বিজাতিতত্ত্বভিত্তিক পাকিস্তান রাষ্ট্রে বিশ্বাস করতেন না। মওলানা আবুল কালাম আজাদ বরাবরই ভারতকে একটি ইউনাইটেড ফেডারেল রাষ্ট্ররূপে দেখতে চেয়েছেন। মহাত্মাজী ছিলেন সংবেদনশীল সহজ মনের মানুষ। জিন্নাহ ছিলেন কূট মনের মানুষ। ১৯৪৬ সালে ১৬ আগস্ট ডাইরেক্ট একশনডে ঘোষণা করে জিন্নাহ এমন পরিস্থিতি সৃষ্টি করলেন যে, মহাত্মাজী ভয়ে জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের কাছেই হার মেনে গেলেন। দেশ রক্তগঙ্গার ভেতর দিয়ে, সাম্প্রদায়িক উত্তেজনা মাথায় নিয়ে ভাগ হলো। উভয় দেশের সংখ্যালঘুরা পড়ল চরম বিপাকে, তারা হলো সাম্প্রদায়িক হৃদয়হীনদের বলির পাঁঠা। আমাদের একজন মহান পূর্ব পুরুষ, বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম তার আত্মজীবনীতে বলেছেন, '১৯৩৭ খ্রি: কলকাতায় এম এ ইস্পাহানির বাসভবনে আমি মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে দেখা করি।... জিন্নাহ বললেন, এসো আমরা নিজেদের এমনভাবে সংগঠিত করি, যেন বাংলা ও পাঞ্জাবের সুযোগসন্ধানীদের ওপর ২৪ ঘণ্টার নোটিশ জারি করতে পারি। আমার ধারণা হলো সুযোগসন্ধানী বলতে তিনি খাজা নাজিমুদ্দিন ও স্যার সেকেন্দার হায়াৎ খানকে বুঝিয়েছেন। আমি এ ধারণার বশবর্তী হয়ে তার নিকট থেকে বিদায় নিলাম যে, জিন্নাহ মুসলিম লীগকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে গঠন করতে ইচ্ছুক এবং জিন্নাহর সে কথায় বিশ্বাস করে আমি মুসলিম লীগে যোগদান করলাম। কিন্তু আমি প্রতারিত হয়েছিলাম।' আমার জীবন ও বিভাগ পূর্ববাংলার রাজনীতি_ পৃ: ২৭, ২৮)। আরো এক জায়গায় তিনি বলেছেন, 'জিন্নাহ দ্বিজাতিতত্ত্ব প্রচার করেছিলেন এবং এ তত্ত্বকে তিনি তার রাজনীতির ধুয়ো হিসেবে গ্রহণ করেছিলেন। আমি জিন্নাহর দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী ছিলাম না এবং বাংলায় সেটা আমি প্রচারও করিনি।' ওই-পৃ: ৩৪)। এ কথা মনে রাখতে হবে যে বাঙালি নেতা শেরে বাংলা ১৯৪২ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বিভিন্ন বক্তৃতায় জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের বিরোধিতা করেন। ১৯৪২ সালের ৮ জানুয়ারি কেশব চন্দ্র সেনের মৃত্যুবার্ষিকীতে এক স্মরণ সভায় বলেন, 'কেশব চন্দ্রের জীবন থেকে ভারতবাসী এ শিক্ষা গ্রহণ করতে পারে যে, একতা ও ভালোবাসার দ্বারাই দেশ ও সম্প্রদায়ের সেবা করা সম্ভব। ভারতের ভবিষ্যৎ নির্ধারিত হবে বিরোধের মধ্যে দিয়ে নয় সমন্বয়ের মধ্য দিয়ে।' (ড. অমলেন্দু দে_ পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক, দ্বিজাতিতত্ত্বের বিরোধিতা, (পৃ: ৯৪)। শেরে বাংলা অভিযোগ করে বলেছিলেন, 'মুসলিম লীগের নেতৃত্ব এক স্বার্থপর স্বৈরতান্ত্রিক গ্রুপের করায়ত্ত। অবাধে মত প্রকাশের কোনো অধিকার এ নেতৃত্ব স্বীকার করেন না। সমস্ত ক্ষমতাই একজন মাত্র ব্যক্তির অর্থাৎ জিন্নার করায়ত্ত।' (ওই-পৃ: ৯৫)। বিশিষ্ট গবেষক ড. অমলেন্দু দে জানাচ্ছেন, 'ভারতের মুসলমানদের ওপর প্রভাব আছে এবং তাদের প্রতিনিধিত্ব করে এমন কয়েকটি দলকে মুসলিম লীগে স্থান দেয়া হয়নি। তাদের মধ্যে অন্যতম, হলো 'জমিয়াত উলেমা-ই-হিন্দু, 'মোমিন', 'অহরর', 'খুদা-ই- খিদমতগার, 'খাকসার' এবং সিন্ধু ও অন্যান্য প্রদেশের অমুসলিম লিগ মুসলমানরা। ফজলুল হক বলেন, জামিয়াতে উলেমা-ই-হিন্দু মুসলিম ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে অগাধ পা-িত্যের অধিকারী, ভারতের মুসলমানদের একটি বড় অংশ মোমিন দলভুক্ত, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের খুদা-ই-খিদমতগার, পাঞ্জাবের অহরর ও খাকসারদের যথেষ্ট প্রভাব আছে। এসব দলের প্রভাব অস্বীকার করায় ফজলুল হক লীগের সমালোচনা করেন। খুবই লজ্জার কথা এই যে, মুসলিম লীগ নেতৃবৃন্দ অন্যায়ভাবে লীগের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার জন্য গু-া ও অসামাজিক ব্যক্তিদের ব্যবহার করতে দ্বিধাবোধ করেন না।' (ওই-পৃ. ৯৫)। জিন্নাহপন্থী মুসলিম লীগের এক অভিযোগের উত্তরে শেরেবাংলা বলেছেন, 'যারা ইসলামের মূল নীতি অনুসরণ করে অন্য সম্প্রদায়ের অধিবাসীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চান আমি সেসব মুসলমানের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। একজন প্রকৃত মুসলমানকে তার প্রতিবেশীর প্রতি বন্ধুভাবাপন্ন হতেই হবে।...হিন্দু ও মুসলমানদের উপলব্ধি করতে হবে যে, তাদের একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। প্রয়োজন হলে একই মাতৃভূমির মঙ্গলের জন্য একসঙ্গে প্রাণ বিসর্জন দিতে হবে। যারা মুসলমানদের বোঝাচ্ছেন যে, মুসলিম সমাজের মুক্তি অর্জিত হবে বিভেদে এবং অনেকেই ঐক্যে নয়, তাদের চালাকি সাধারণ মুসলমান বুঝতে পেরেছেন।' (ওই-পৃ. ৯৮)। জিন্নাহ, লিয়াকত আলী ও খাজা নাজিমুদ্দীনের কথায় অন্তত বাংলার মুসলমানরা পাকিস্তানের পক্ষে ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের কথায়। এই দুই নেতা ভারত ভাগের আগে যুক্তবাংলার পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। তারা প্রাণপণ চেষ্টা করেছিলেন পরিবেশ অসাম্প্রদায়িক রাখতে এবং বাংলাকে অখ- রাখতে। যুক্ত বাংলার উৎসাহী সমর্থক ছিলেন ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলতেন যুক্তবাংলা কায়েম হলে বাঙালি পৃথিবীতে শক্তিশালী জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারত। তিনি কবিত্ব করে বলতেন: 'বাংলা কবির দেশ কবিতার দেশ, বাংলা বিপ্লবীর দেশ বিপ্লবের দেশ, বাংলা ভাবুকের দেশ ভাবনার দেশ, বাংলা শিল্পীর দেশ শিল্পের দেশ, বাংলা সোনার দেশ রূপার দেশ, বাংলা ঐতিহ্যের দেশ ইতিহাসের দেশ।' যুক্তবাংলার পক্ষে শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিম যেসব সারগর্ভ বক্তৃতা দিয়েছেন তার মধ্যে দ্বিজাতিতত্ত্ব পরিপন্থী, ধর্মনিরপেক্ষ দর্শন নিহিত আছে। ১৯৪৫ সালে পাকিস্তান আন্দোলন সমর্থন করেও আবুল হাশিম যে দীর্ঘ বিবৃতি দিয়েছেন সেখানেও বলেছেন, 'পাকিস্তানের মূল সূত্র হচ্ছে প্রকৃত গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা এবং সাম্রাজ্যবাদের আধিপত্য ও অর্থনৈতিক শোষণ, যা কংগ্রেসের মূল ভিত্তি, তার বিরোধিতা। ...পাকিস্তান বলতে হিন্দু ও মুসলমান সবার স্বাধীনতা বোঝায় এবং ভারতীয় মুসলমানরা প্রয়োজন হলে রক্তস্নানের মাধ্যমে তা অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ।...এটা বললে মিথ্যা ও দূরভিসন্ধিমূলক হবে যে, পাকিস্তান বলতে মুসলমানদের আধিপত্য এবং অন্যান্যদের শোষণ করার সুযোগ-সুবিধা বোঝায়।' (আমার জীবন ও বিভাগপূর্ব বাংলাদেশের রাজনীতি-পৃ. ১৯৯)। এ কথা শুধু আবুল হাশিমের ছিল না, ছিল বাঙালি মুসলমান নেতাদের কথাও। কিন্তু এমন নির্দোষ দৃষ্টিভঙ্গি জিন্নাহ ও খাজাগোষ্ঠীর ছিল না, নবাব নাইটদের ছিল না। তারাই ক্ষমতা কুক্ষিগত করে পাকিস্তানকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপ দেন। অখ- বাংলার পক্ষে যুক্তি প্রদর্শন করে শহীদ সোহরাওয়ার্দী বলেন, 'আমি বরাবরই বাংলার ভবিষ্যৎ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কল্পনা করে এসেছি, কোনোরূপ ভারতীয় রাষ্ট্রসংঘের অংশ হিসেবে নয়। অনুরূপ কোনো রাষ্ট্র একবার সংস্থাপিত হলে তার ভবিষ্যৎ নির্ভর করে তার ওপরই। আমি কখনই ভুলতে পারব না ভারত সরকারের কত দীর্ঘদিন লেগেছিল ১৯৪৩ সালের বাংলার মন্বন্তরের গুরুত্ব অনুধাবন করতে। ...বাংলা যদি মহান হতে চায়, তবে সে শুধু নিজের পায়ে দাঁড়িয়েই তা হতে পারে। তাকে নিজেই সম্পদের অধিকারী ও নিজের ভাগ্যের নিয়ন্তা হতে হবে।' (সিরাজ উদদীন আহমেদ_ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পৃ. ১৩১)। যুক্তবাংলা চাওয়ার কারণে শহীদ সোহরাওয়ার্দী পাকি শাসকগোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। যখন দেশ ভাগ হয় তখন শেরেবাংলা, সোহরাওয়ার্দীর মতো নেতারা বাংলার প্রতিনিধিত্ব করতে পারেননি। বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন অযোগ্য, অখ্যাত লোকেরা। এটা ছিল জিন্নাহর চালাকি। পাকিস্তান নামক কৃত্রিম রাষ্ট্রটি বাঙালি নেতা ও বাঙালি জনগোষ্ঠীকে দেশের জনগণ হিসেবে গ্রহণ করেনি, শত্রু হিসেবে গ্রহণ করেছিল। ১৯৪৭ সালেই শেরেবাংলা সাবধানবাণী উচ্চারণ করে বলেছিলেন, 'নাজিমুদ্দীনকে আমি সাবধান করে দিয়ে বলতে চাই, জনগণকে যেন হিন্দু-মুসলমানে বিভক্ত না করা হয়। তাহলে প্রশাসন অচল হয়ে যাবে। পাকিস্তান তার নিজের পায়ে কুঠার মারবে।' (ড. অমলেন্দু দে_ পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক)। শেরেবাংলার কথায় কর্ণপাত করা হয়নি। চলি্লশের দশকেই মনীষী ড. আম্বেদকর একটি বই লিখে জিন্নাহকে দেখিয়েছিলেন পাকিস্তান প্রস্তাবের গলদ কোথায়। জিন্নাহ তার সঙ্গে একমত হয়েছিলেন, কিন্তু তা মনে রাখেননি জিন্নাহ। দেশ ভাগের পরে উভয় দেশের সংখ্যালঘুদের সুষ্ঠু সমাধান কীভাবে হবে এ প্রশ্ন করেছিলেন মওলানা আবুল কালাম আজাদ, জিন্নাহ তার কোনো উত্তর দেননি। বাঙালি মুসলমান-মনীষী-গদ্য লেখকরা পাকিস্তানকে বলেছেন, 'ফাঁকিস্তান', ভাষা আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৭ সালের ১৪ আগস্টের আগেই। এ আন্দোলনে পৌরহিত্য করেছিলেন জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ। মনীষী গদ্য লেখকরাই সর্বপ্রথম বাঙালি জাতীয়তাবাদী চেতনার ভিত্তি প্রোথিত করেন, পাকিস্তান প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু পরিষ্কার বলেছেন, ''নেতাদের যুক্তবাংলার আন্দোলন ব্যর্থ হওয়ার পর অগত্যায় আমরা পাকিস্তান মেনে নেই। এরপরই শুরু হয় 'রাষ্ট্রভাষা বাংলা চাই' আন্দোলন। আমিও এ আন্দোলনে একাত্ম হই। ভাষাভিত্তিক আন্দোলনকে আমি একটু একটু করে দেশভিত্তিক আন্দোলনে রূপ দেই।'' অতএব এ কথা বলার এক ইঞ্চি অবকাশও নেই যে, 'পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না।' তাহলে এ কথাও মানতে হবে, ইংরেজ ভারত দখল না করলে পাকিস্তান হতো না। লর্ড ক্লাইভ পাকিস্তানের প্রতিষ্ঠাতা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
১৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×