somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানসাটে জামায়াতী সন্ত্রাস ॥পল্লীবিদ্যুত কেন্দ্র পুড়িয়ে দেবার ফল ঃ শুকিয়ে যাবে ৬ হাজার বিঘা

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিবগঞ্জের কানসাটস্থ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি কর্তৃপক্ষ আগামী ১ সপ্তাহের মধ্যে বিদ্যুত পুনরায় চালু করতে না পারলে শিবগঞ্জের প্রায় ৬ হাজার বিঘা জমির বোরো ধান সম্পূর্ণভাবে ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে ঐসব জমিতে পানি শুকিয়ে যাওয়ায় ফাটল ধরেছে এবং ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষি দফতর সূত্রে জানা গেছে, শিবগঞ্জের ১৫টি ইউনিয়নে ১শ’ ৫০টি গভীর নলকূপের মধ্যে ১শ’ ১৭টির মাধ্যমে ১ হাজার ২শ’ হেক্টর জমিতে ধানের চাষ হচ্ছে। তার মধ্যে প্রায় ৬ হাজার বিঘা জমির বোরো ধান হুমকির মধ্যে পড়েছে কানসাটের পল্লী বিদ্যুত অফিসে অগ্নিকা-ের ফলে। স্থানীয় কৃষি দফতর সূত্রে জানা গেছে, যে সমস্ত ইউনিয়নে বিদ্যুতের কারণে জমিতে সেচ দেয়া বন্ধ হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বিদ্যুত প্রতিমন্ত্রীর নিজস্ব ইউনিয়ন শাহবাজপুরে ১শ’ ৫০ হেক্টর, মোবারকপুর ইউনিয়নে ১শ’ ৪৭ হেক্টর, দাইপুকুরিয়া ইউনিয়নে ২শ’ ৪৩ হেক্টর, ধাইনগর ইউনিয়নে ২শ’ হেক্টর, চককীর্তি ইউনিয়নে ১শ’ ৯০ হেক্টর ও কানসাট ইউনিয়নে ১শ’ ১০ হেক্টর। কৃষি দফতর সূত্রে আরও জানা যায়, শিবগঞ্জের ১৫টি ইউনিয়নে ১ হাজার ৪শ’ ৯৯টি অগভীর নলকূপের মাধ্যমে ৩ হাজার ৩৮ হেক্টর জমিতে ও ১৫টি লো-লিফট পাম্পের মাধ্যমে ৯২ হেক্টর জমিতে যে বোরো ধানের চাষ হচ্ছে তা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। এছাড়াও অনেক গভীর নলকূপের অধীনে বোরো ধান আবাদ হচ্ছে সেগুলোতে অগভীর মেশিন বসিয়ে সেচ দেয়া হচ্ছে। কৃষি কর্মকর্তা মাহমুদুল ফারুক জানান, ঐসব গভীর নলকূপ এলাকায় বিকল্প পথে সেচ দেয়া হলেও আগামী ১ সপ্তাহের মধ্যে ঐসব গভীর নলকূপ এলাকায় বিদ্যুত সঞ্চালন না করতে পারলে ঝুঁকি আসতে পারে। বর্তমানে ঐসব জমিতে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা হয়ে রয়েছে। কোন রকমে কৃষকরা ঐসব বোরো ধানে অগভীর নলকূপের মাধ্যমে ধানের জীবন বাঁচে এমন করে সেচ দিয়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তা আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির দেয়া তথ্যে যে ৮ হাজার হেক্টর জমির বোরো ধান হুমকির মুখে উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। কেননা ঐ ৮ হাজার হেক্টরের মধ্যে রয়েছে গম, আখ, রসুন ও পেঁয়াজ। এ সমস্ত ফসলের মধ্যে ইতোমধ্যেই গম, রসুন ও পেঁয়াজের ক্ষেতে পানির প্রয়োজন নেই। সেগুলো পরিপক্ক হয়ে যাওয়ায় কেটে নেয়া হচ্ছে। আখ ক্ষেতে আগামী ১৫/২০ দিনে সেচ না দিলেও কোন ক্ষতির আশঙ্কা নেই। অন্যদিকে গত ১৫ দিন থেকে পল্লী বিদ্যুতে সরবরাহ বন্ধ থাকায় শিবগঞ্জ উপজেলার শতাধিক রাইসমিল, অর্ধশত মিল ও বেশকিছু তেল মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষেরা বিপাকে পড়েছে। ধান ভাঙ্গানোর জন্য দূর-দূরান্ত থেকে আসতে হচ্ছে শিবগঞ্জ পৌর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে। মিলগুলো বন্ধ থাকায় সকল প্রকার কাঠ চেরাই বন্ধ হয়েছে। বন্ধ হয়ে গেছে কাঠমিস্ত্রিদের কারখানা। শুধু তাইনয় রানীহাটি, ছত্রাজিতপুর, মোবারকপুর, ধোবড়া, চককীর্তি, কানসাটের ওয়েল্ডিংয়ের দোকান মালিকরাও পড়েছে বিপাকে। কবে নাগাদ বিদ্যুত চালু হবে সঠিকভাবে কেউ বলতে পারছে না। বিদ্যুত প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যতদূর সম্ভব তাড়াতাড়ি বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার দিন সারাদেশের মতোই শিবগঞ্জেও হরতালের সময় সন্ত্রাসীরা কানসাটস্থ পল্লী বিদ্যুতের সদর দফতরে লুটপাট, ভাংচুর ও অগ্নিকা-ের মাধ্যমে বিদ্যুত প্লান্ট ধ্বংসের কারণে গত ১৫ দিন ধরে শিবগঞ্জ উপজেলা রয়েছে ঘোর অন্ধকারে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×