প্রথমে একটি জোক্স দিয়ে শুরু করিঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বিচ্ছুবাহিনীর শৌর্য-বীর্যের প্রতাপে রণাঙ্গণে বেহাল তখন পাকিস্তানিরা। মদ্যপ ইয়াহিয়া অকারণে এক সৈনিকের ওপর মারাত্মক ক্ষিপ্ত। তিনি নিজ হাতে বরখাস্তপত্র টাইপ করে ওই সৈনিকের হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘মাদার.. হারামখোর, এই নে! এখনি দূর হ আমার সামনে থেকে। পাকিস্তান সেনাবাহিনীতে তোর মত কুলাঙ্গার-কামিনার আর প্রয়োজন নেই। (কারন সবাই তার থেকেও বড় কামিনা
নিরপরাধ সৈনিক চরম বিস্ময় হজম করে জানতে চাইলো, ‘স্যার, আমার অপরাধ?’
‘তোকে আমি বরখাস্ত করলাম, ব্যস এটাই আসল কথা। যা এখন গিয়ে আমাকে গালিগালাজ করতে থাক জীবনভর। এতে আমার কিছুই আসবে যাবে না! মন চাইলে আমি মারা যাবার পর আমার কবরে গিয়ে ‘হিসু’ করে আসিস!’
“অত বড় লম্বা লাইনে আমি দাঁড়াতে পারবো না, স্যার! দয়া করে অন্য কোনো শাস্তি থাকলে...” ভাবলেশহীন কণ্ঠে সৈনিকের জবাব। লিঙ্ক
লাইন। এই লাইন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রকৃতির ডাককে যেমন ইগ্নোর করা যায় না, ঠিক তেমনি লাইন কেও ইগ্নোর করা যায় না। টিকেট কিনতে যাও , লাইন। খেতে যাও , লাইন। শিখতে যাও, তবুও লাইন।
এই লাইনের ঝামেলা ছোটবেলা থেকেই শুরু। একেবারে জন্মের পরপর থেকে! জন্মের পরপরেই সবাই লাইন ধরে পিচ্চিরে দেখবে, আর পাছায় চাঁটা মেরে বলবে, ডাক্তার রা এটা করতে বলেছে! কেউ কেউ তো পারলে তখন ট্রেডমিলে দাঁড়া করিয়ে দেয় দৌড়ানোর জন্য।
১ বছর হলে , টিকা খাওয়াতে নিয়ে যাও। সেখানেও লাইন।
ধরেন আপনি একটি লাইনে আছেন। আপনার সামনের জনকে রসগোল্লা খেতে দেয়া হল। অই ব্যাটা রসগোল্লা খেয়ে আব্বাগো আম্মাগো বলে দুনিয়া প্রকম্পিত করে দিল চিক্কুর! তখন আপনার ডেফিনেটলি ভয় লাগবে, না জানি অই রসগোল্লায় কি আছে।
আমার মনে হয় ভিটামিন এ ক্যাপ্সুলের মত স্বাদের জিনিস খেয়েও পিচ্চিরা এ কারনেই চিল্লায় ।
৩ বছর বয়স থেকে বাসায় টিউটরের লাইন ধরে। আগেভাগে বাচ্চাকে পড়িয়ে প্লে গ্রুপের এডমিশন টেস্টে যে পাশ করাতেই হবে। নাহলে চলবে না। গার্ডিয়ান রা ভুলেই যায় ক্লাসের নামই 'প্লে" । যার অর্থ খেলা। পড়া নয়।
এডমিশন টেস্টের ফর্ম কিনার লাইনে দাঁড়ানোর পরপরই শুরু হয়ে যায় জীবনের লাইনের দাঁড়ানোর খেলা। পিটির লাইন, ক্লাশ থেকে বের হওয়ার সময়ের লাইন, স্যারের হাতের মারও অনেক সময় লাইন ধরে খেতে হয়।
বিদায় অনুষ্ঠানে লাইন (প্রবেশ পত্র নেয়ার জন্য) , বান্ধবীর পিছনে লাইন, কলেজে এই একই পুনরাবৃত্তি, ভার্সিটিতেও সেইম। আবার বড় কোণ এক্সামের আগে দোয়া নেয়ার লাইন, বখশিশের লাইন কত লাইন যে জীবনে আছে! চাকরির সময় সিভি জমা দেয়ার লাইন, এখন অবশ্য সব অনলাইনেই হয়। ডিজিটাল দেশের অনেক সাইট বেশিরভাগ সময়ই ডাউন থাকার কারনে সিভি জমা দেয়ার লাইনটাকেও কাউন্ট করা উচিত।
বিয়ের সময় মেয়ে দেখার লাইন, আবার অনেক সময় অন্যের বউকে দেখার জন্যও লাইন ধরতে হয়। ব্যাঙ্কে টাকা জমা দেয়ার লাইন, ব্যাঙ্কের বুথে লাইন, বিল দেয়ার লাইন। আমার মনে হয় মানুষ তার জীবদ্দশার ১০ ভাগের ১ ভাগ লাইনেই কাটায়
এই লাইনের ভিতরও আবার কত ইতিহাস সৃষ্টি হয়। কত প্রেম, কত চোখাচোখি এই লাইনেই ঘটে গেছে হিসেব করতে অনেক বছর লেগে যাবে। লাইনের ভিতর কত বন্ধুত্ব সৃষ্টি হয়, আবার অনেক সময় মারামারিও হয়। লাইন এগিয়ে নিয়ে যাবার জন্য ঘুষেরও প্রচলন আছে বৈকি। বাংলাদেশে গ্যাসের পরপরই যে জিনিস বেশি আছে সেটা হল ঘুষ। ঘুষ চলে না এমন কোন জায়গা দেখাতে পারবেন না। প্রেমিকার মন গলানো থেকে শুরু করে বসের মন গলানো পর্যন্ত সব জায়গায় ঘুষ চলে।
লাইনে দাঁড়ানোরও অনেক বেনিফিট আছে। পায়ের ব্যায়াম হয়। সুন্দরী ললনাদের পাশে দাঁড়াতে পারলে তো কথাই নাই। উনাদের পারফিউমের সুঘ্রাণ আপনার মন এম্নিতেই ভালো করে দিবে। (বলেন তো, উনারা কেন বেশি পারফিউম ইউজ করেন? আমি জানি অনেকেই উত্তর দিবেন, বেশি গন্ধ হয় বলে
শেষে একটা ছোট গল্পঃ
আহমেদ সাহেব মতিঝিল যাবেন। মিরপুরে বিকল্প বাসের লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় ১ ঘন্টা যাবত। বাস আসে যাত্রী নেয় , কিন্ত লাইন ছোট হয় না। আরো আধাঘন্টা পরে উনি বাসে যায়গা পেলেন তারপর?
তারপর কি আর? উনি মতিঝিল চলে গেলেন
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




