somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম দূর করার সবচেয়ে সহজ পদ্ধতি!আশা করি ভাল ফল পাবেন।

১০ ই মে, ২০১২ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম ভাঙলেও অনেকেরই বিছানা ছেড়ে উঠতে মন চায় না। এক ধরনের আলস্য যেন শরীরটাকে বিছানায় ডুবিয়ে রাখতে চায়। উঠি-উঠি করেও বিছানায় আধ ঘণ্টা, এক ঘণ্টা, এমনকি কখনও কখনও দু’ঘণ্টাও পার হয়ে যায়। কারও কারও ক্ষেত্রে দেখা যায়,
যখন আর না উঠলেই নয়, তখনই কোন রকমে জবরদস্তি করে বিছানা ছেড়ে উঠে তাড়াহুড়ো শুরু করে দেন। অনুশোচনা করেন, মনে মনে প্রতিজ্ঞা করেন, না, আগামীকাল ঘুম ভাঙার সাথে সাথেই বিছানা ছেড়ে উঠে পড়বেন। কিন্ত দেখা যায়, পরদিনও সেই একই অবস্থা। এ অবস্থার শিকার যেমন ছাত্র-ছাত্রীরা, তেমনি বয়স্করাও। অনেকেই এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্যে অনেক ধরনের চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন


অথচ সকালে সব ধরনের আলস্য ত্যাগ করে বিছানা ছেড়ে উঠে সময়মত নিজের কাজ শুরু করার খুব সহজ ও ফলপ্রসূ প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়াটি খুবই সহজ। বিছানায় শুয়ে শুয়েই এই প্রক্রিয়া নিজের ওপর প্রয়োগ করতে পারেন। আপনি যে সময় বিছানা ছেড়ে উঠতে চান সে সময় ঘুম ভাঙার পর আপনি চিৎ হয়ে শোন। মুখ বন্ধ করে নাক দিয়ে দম নিন। বুক ভরে দম নেয়ার সাথে সাথে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে নিজের নাক চেপে ধরুন। মুখ আগের মতই বন্ধ থাকবে। এখন নাক চেপে ধরার ফলে আপনি আর নিঃশ্বাস ছাড়তে পারবেন না। ফলে কয়েক মুহূর্তের মধ্যে দম বন্ধ হয়ে আসতে চাইবে। আর তখনই আপনার ব্রেন দেহের সর্বত্র সঙ্কেত পাঠাবে : ‘ফাইট অর ফ্লাইট’। শরীরের প্রতিটি স্নায়ু ও পেশী মুহূর্তে সজাগ ও সক্রিয় হয়ে উঠবে। যখন দেখবেন যে আর দম বন্ধ রাখা যাচ্ছে না, তখন নাক ছেড়ে দিন।
এর পর স্বাভািবক শ্বাস-প্রশ্বাস শুরু হয়ে যাবে। আর আপনি দেখবেন, ঘুম ও আলস্য কোথায় পালিয়ে গেছে। ২/৩ দিন এই টেকনিক প্রয়োগ করার পর দেখবেন যে, বাস্তবে আর এ টেকনিক প্রয়োগ করতে হচ্ছে না, ঘুম ভাঙার পর টেকনিকের কথা স্মরণ করতেই ঘুম-আলস্য দুইই পালাচ্ছে। আর আপনি ঘুম ভাঙার পর সময়মত বিছানা ছেড়ে উঠে দিনের কাজ শুরু করতে পারছেন।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১২ বিকাল ৩:১৭
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×