পৃথিবীর এই মানব রচিত বিচার ব্যবস্থায় বারাক ওবামারা লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করেও কোন অপরাধী না। বরং নোবেল শান্তি পুরস্কার পায়। তাঁদের পক্ষে মানুষ মিছিল করে, তাঁদের বিজয়ে অভিনন্দন জানায়। মালালারা ইসলামের বিরুদ্ধে দুই এক কলম লিখেই ১৪ বছরেই হিরোইন বনে যায়। তাঁদের জন্যে নোবেল শান্তি পুরস্কারের দাবি জানানো হয়। আবুলরা জনগনের কোটি কোটি টাকা আত্মসাৎ করেও এই মানব রচিত আইনের ফাঁকফোকরে বিচারের বাইরেই থেকে যায়। মানিকরা ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে উৎযাপন করে, একসময় বিশাল বড় নেতা হয়। মার্চিডিজ, প্রাডোতে করে রাস্তা দাবড়িয়ে বেড়ায়। আইন ওদের জন্যে রাস্তা ফাকা করে দেয় যাতে করে ট্রাফিক জ্যামে না পড়তে হয়। এই মানব রচিত বিচার ব্যবস্থায় যত অপরাধ এবং দোষ আছে তার সবই হচ্ছে আফিয়া সিদ্দিকিদের, আওলাকিদের। ওঁরা কোন মানুষ হত্যা না করেই ৮৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। কারাগারে রাষ্ট্রীয়ভাবে গনধর্ষণের শিকার হয়। শুধুমাত্র সত্য কথা এবং ইসলামের কথা বলার জন্যে আওলাকিদেরকে তাঁদের বাড়িতে গিয়ে হত্যা করে আসা হয়। আফিয়া সিদ্দিকিরা এই বিচার ব্যবস্থায় ন্যায় বিচার পায় না, পাবেনা। আর পাবেনা বলেই আফিয়া সিদ্দিকিদের, আওলাকিদের প্রভু পরকাল বলতে একটা কিছু রেখেছেন। সেদিন আফিয়া সিদ্দিকিরা, আওলাকিরা ন্যায় বিচার পরিপূর্ণরূপে পাবে। বারাক ওবামারা,মালালারা, আবুলরা ও মানিকরাও পাবে তাঁদের কৃতকর্মের উপযুক্ত প্রতিফল। আমরাও সেই দিনের প্রতীক্ষায় রইলাম............
আমরাও সেই দিনের প্রতীক্ষায় রইলাম............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।