আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন বেগম সুফিয়া কামাল হলের উদ্ধোধন করতে এবং করেও গেলেন। সুফিয়া কামাল হল হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর এবং আধুনিক একটি হল। হলটি তৈরি করা হয়েছে মেয়েদের জন্যে এবং আশা করা যায় এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসন সংকট প্রায় অনেকটাই কেটে যাবে। কিন্তু তারপরেও কেন জানি আমি খুশি হতে পারিনি এবং পারছিনা। কারণ একটাই হলটার অবস্থান নিয়ে আমার প্রবল আপত্তি। হলটিকে নির্মাণ করা হয়েছে তিনটি ছেলে হলের (শহীদুল্লাহ, ফুজলুল হক এবং অমর একুশে) সাথে একেবারে গা ঘেঁষে। এতে করে যে ক্ষতিটা হয়েছে সেটা হল কার্জন হলের পরিবেশটা এখন অনেকটাই TSC এর মতো হয়ে যাবে। হলটা নির্মাণ করার সময় কতৃপক্ষের এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল। আর হল যেহেতু নির্মাণ করতেই হবে তাহলে এখানে ছেলেদের হল নির্মাণ করতে পারতো কেননা অদূর ভবিষ্যতে তো ছেলেদের হল নির্মাণ করতেই হবে। আর মেয়েদের হলটা অন্য কোথাও নির্মাণ করতে পারতো। শুধুমাত্র কার্জন হলের ঐতিহাসিক স্বার্থে হলেও এখানে মেয়েদের হলটা নির্মাণ না করাই উচিত ছিল কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝায় সেটা ঐ কার্জন হলকেই বুঝায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মনে আসলেই দেখবেন কার্জন হলের ঐ লাল বিল্ডিংগুলো আর সবুজ ঘাসের চত্বরগুলো নিজের অজান্তেই চোখের সামনে ভেসে উঠে। এখন আর কিছুই করার নেই। যা হবার হয়ে গেছে। এখন শুধু চেয়ে চেয়ে দেখতে হবে কার্জন হল কিভাবে TSC তে রূপান্তরিত হয়!!!আমি চাই, মনে প্রানে চাই আমার আশংকা যেন মিথ্যে হয়!!!কতৃপক্ষ যেন কার্জন হলকে TSC হওয়া থেকে রক্ষা করার জন্যে নুন্যতম কোন পদক্ষেপ গ্রহন করেন। যেমন সন্ধ্যার পর ছেলেমেয়ের এবং বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ করা।
কার্জন হল এবার আরেক TSC হবেনা তো..................?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।