একটি আলাদা শিক্ষা ব্যবস্থা হিসেবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমি কখনোই সমর্থন করিনা যেমনভাবে সমর্থন করিনা বর্তমান সেকুলার, নৈতিকতাবিহীন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে। কিছু ছেলেমেয়েকে মাদ্রাসায় ইসলামী শিক্ষার নাম করে সমাজের বাকি অধিকাংশ ছেলেমেয়েকে তথাকথিত আধুনিক(?) নৈতিকতাবিহীন শিক্ষায় শিক্ষিত করার যে প্রয়াস সেটা এক ধরনের ষড়যন্ত্র। কেননা এতে করে এই তথাকথিত আধুনিক(?) নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত প্রায় সবগুলো ছেলেমেয়েই ইসলামের নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। আর ইসলাম না জানলে, না মানলে, নৈতিকতা না থাকলে একটা সমাজের কি অবস্থা হতে পারে তা আমরা আমাদের চারপাশে তাকালে খুব সহজেই উপলব্ধি করতে পারি। আমি চাই সমাজের সবার শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা যাতে করে প্রত্যেকটা ছেলেমেয়েই বিজ্ঞান, কলা,সাহিত্যের সমান্তরালে শিখবে কোরআন,হাদিস ও ফিকাহ। তারপরেও যেহেতু আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা ইসলামী নয় এই জন্যে অনেকেই ইসলাম শিক্ষার উদ্দেশ্য প্রাথমিক শিক্ষা হিসেবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বেছে নেয় কিন্তু তাদের অনেকেই এই আধুনিক শিক্ষা ব্যবস্থার ছেলেদের মতো বিজ্ঞান, কলা ও সাহিত্যে মেধার স্বাক্ষর রেখেও সমপরিমাণ মূল্যায়ন পায় না। তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগগুলোতে সুযোগ না দেয়ার জন্যে চলছে নানা রকম ষড়যন্ত্র। আর এইসব ষড়যন্ত্রের হুতা হচ্ছে কিছু ইসলাম বিদ্বেষী দালাল। মাদ্রাসার ছেলেমেয়েরা যে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়দের চেয়ে কম মেধাবী নয় তার জলন্ত প্রমাণ হচ্ছে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রথম হয়েছে সে মাদ্রাসার ছাত্র। এভাবে প্রতি বছরই মাদ্রাসার ছেলেমেয়েরা মেধার স্বাক্ষর রেখে বাংলার এইসব ইসলাম বিদ্বেষী, ভন্ড, সুশীলদের(?) কানেগালে একদম কইষা থাপ্পর দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এইসব ভণ্ড সুশীলরা থাপ্পর খেয়ে গালটা হাত দিয়ে মুছে একটু পরেই আবার বলে মাদ্রাসা শিক্ষার নামে সাম্প্রদায়িক শিক্ষা বন্ধ করতে হবে, মাদ্রাসার ছেলেমেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাল(উপরের সারির) বিভাগগুলোতে ভর্তি হওয়ার সুযোগ দেয়া যাবে না। আসলে লজ্জা না থাকলে যা হয়। এই আর কি?
মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কথা......................।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।