আজকাল অনেক সুন্দর ও ভালো মানের বিজ্ঞাপন নির্মাণ হচ্ছে। কিন্তু কিছু কিছু অরুচিকর বিজ্ঞাপন যা দেখলেই স্নায়ুতে এক ধরনের অস্বস্তিকর চাপ বোধ করি আমি। এসিআই বাংলাদেশের স্বনামধন্য একটি গ্রুপ কিন্তু আমি এদের একটি বিজ্ঞাপন দেখে যারপর নাই হতাশ। এরা এইডা কি বানাইলো
আপনি হয়তো আমার সাথে এই বিষয়ে দ্বি-মত করবেন না যে টিভির বিজ্ঞাপন এমন এক মাধ্যম যা বড়দের চেয়ে ছোটদের বেশি প্রভাবিত করে। সম্প্রতি ফান লিচি ক্যান্ডির একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে যেখানে একটি বাচ্চা ছেলে অতি বিকৃত ও কর্দযভাবে চিতকার করে (যা শুনে খালি থাবরায়তে ইচ্ছা করে) জেদ করে লিচু খাওয়ার জন্য আর বাচ্চাটির বাবা নানাভাবে চেষ্টা করে তাকে থামানোর। এই ট্রাজিক মূহুর্তে একটি মেয়ে এসে প্রাণ লিচি ক্যান্ডি দেয় তার হাতে আর তখন বেয়াদব ছেলেটা চুপ করে যায়। কিছুক্ষণ পরে ছেলেটার ক্যান্ডি শেষ হয়ে যায় আর সে আবার জানোয়ারের মত চিতকার শুরু করে দেয়; তখন তাকে এক জার প্রাণ লিচি ক্যান্ডি দেওয়া হয় আর সে এমন এক অশ্লীল ভঙ্গি করে চিতকার বন্ধ করে যার অর্থ কিছুটা এমন দাঁড়ায় যে ছলা-কলা করে জানোয়ারের মত চিতকার দে, দেখবি যা জেদ করবি তাই পাইবি। এইডা কিছু হইলো? বাচ্চাদের কি জানাতে বা শিখাতে চাচ্ছে এই বিজ্ঞাপনের মাধ্যমে?
আজকাল ব্লগ একটি শক্তিশালী প্রচার মাধ্যম আর তাই আমি আমার এই লিখার মাধ্যমে এই বিজ্ঞাপন ও সমাজের জন্য ক্ষতিকর সকল অশ্লীল ও কুরুচিপূর্ণ বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার দাবি জানাচ্ছি এবং আশা করছি এই লিখাটি বিজ্ঞাপন প্রচার সংশ্লিষ্ট কোন উদার দায়িত্ববান মানুষের নজরে আসবে।
আসুন নিজে বাঁচি, অন্যকে বাঁচায় আর সুন্দর করি আগামীর প্রজন্মকে।
(এসিআই-এর ফান লিচি ক্যান্ডির জায়গায় প্রান লিচি ক্যান্ডি উল্লেখ করায় আমি আন্তরিকভাবে দুঃখিত)
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




