somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃষ্না তোমার জন্য প্রতীক্ষা.............(শেষ)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙ্গে গেল। তন্ময় এর দিকে তাকাতেই বলল তৃষ্না ফোন দিছে। আমি বললাম কয়টায় বের হচ্ছে শুনে নিস। কিছুক্ষন পর বলল ৮ টায়।কুষ্টিয়া পৌছুতে তিন ঘন্টা লাগবে এই অনুমান করে ঠিক আছে বলে আবার ঘুমালাম। কিছুক্ষন পর দেখি রানা ভাই ডাকছে বলে ৯ টা বেজে গেছে তারা রেডী হয়ে আমার ঘুম ভাঙ্গিয়েছে। আমি ও দ্রুত তৈরী হয়ে সকালের নাস্তা শেষ করলাম।
এরপর তিন মহারথি রওনা দিলাম। প্রথমে রিক্সা তারপর বাস এরপর ভ্যান এই করে সাড়ে ১০ টার দিকে কাঙ্খিত শিলাইদহে পৌছুলাম। তন্ময় কে বললাম ফোন কর এখন কোথায় আছে শুনে নে। ফোনে অপর পক্ষ কি বলল তা বুঝলাম না কিন্তু তন্ময় যা বলল তাতে টাসকিত হইলাম। ও বলল তৃষ্নাদের বাস সঠিক সময়েই ছেড়েছে শহরের মধ্যে কাজছিল তাই যশোর মেইন টাউনে যাবার পথে বাস নষ্ট হয়েছে । তার পর মিস্ত্রী এনে ঠিক করে সাড়ে ৯টার দিকে আবার রওনা হয়েছে। আমি কি বলবো বুঝে পাচ্ছি না এখন বাজে ১১টা ব্যচারা করুন মুখ করে আমার দিকে চেয়ে আছে। বললাম কি করা চল ঘুরতে থাকি চলে আসবে।
আমরা তিন জন অপেক্ষা করছি আর ঘুরে বেরাচ্ছি.... হঠাৎ তন্ময় এর ফোন বেজে উঠল বলে অপরিচিত নম্বার বললাম কথাবল ..... ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল আমি তৃষ্না ফোন ব্যাক করেন আমার ফোনের চার্জ শেষ অন্য একজনের ফোন থেকে কথা বলছি ..... আমি নম্বার টা নিয়ে ফোনদিয়ে জানতে চাইলাম কোথায় আপনারা যা বলল তা শুনে আবার ও টাসকিত হইলাম বলল এখন মোবারক গন্জ চিনিকলের পাশে বাস আবার ও নষ্ট হয়েছে সারা হয়েছে আমরা আবার রওনা দিয়েছি...ওকে বলে ফোন কেটে দিলাম। তন্ময় করুন মুখে আমার দিকে তাকিয়ে আছে এখন ২ টা বাজে। রানা ভাই কে উদ্দ্যেশ্য করে বললাম চলেন নদীর পাশ থেকে ঘুরে আসি। বলে হাটা শুরু করলাম।
মনের সুখে নদী পার হলাম নৌকায় করে মাথার উপর রোদ মাথার মধ্যে সব সিদ্ধকরে দিতে চাইছে তার পর ও নদীর চর থেকে ফেরার নাম নিচ্ছি না।এইভাবে ঘন্টা তিনেক কাটিয়ে দিয়েছি । পেটের মধ্যে ছুঁচো অবিরাম ডন মারা শুরু করেছে কিন্তু কিছু করার নাই রানা ভাই ঘোষনা দিলেন আজ দেখা না করে ফিরছি না আমার অবস্থা ছ্যাড়াব্যাড়া।শুধু বললাম পেটে কিছু দেবার দরকার এখানে কোন খাবার দোকান ও নেই যে ভাত খাব । ইতিমধ্য নদী পার হয়ে আবার কুঠিবাড়ি চলে এসেছি। পাশের এক দোকানে জানতে চাইলাম খাবারের দোকানের কথা তারা জানাল আলাউদ্দিন মোড়ে যেতে হবে বললাম এখানে যাওয়া আর শহরে ফিরে যাওয়া একই ব্যাপার তার চেয়ে আপনার এখানে কি আছে বলেন। অবশেষে ৫টার সময় খেলাম ২ টা করে হাসের ডিম ২টা করে কলা আর বিস্কিট সাথে সারাদিন ধরে সিগারেট আর চা তো আছেই । এরমধ্যে আবার আমার ফোনে মিসকল কে দিল তাই কল ব্যাক করলাম দেখি তৃষ্না বলল দাদা আমরা এখন শেখপাড়া ই.বি ক্যামপাসে শুনে আমার মেজাজ সপ্তমে তার পরও জানতে চাইলাম ওখানে কি কর আর আগের নস্বার কই? তার উত্তর শুনে হাসবো না কাদবো ভেবে পাচ্ছি না কারন এরা শেখপাড়া এসেছে ২টার পর ওদের বাস আবার ও নষ্ট হয়েছে যশোর থেকে মিস্ত্রী এনে ঠিক করা হয়েছে আর এখন ওরা রওনা হচ্ছে আবার ।জানতে চাইলাম খেয়েছে কিনা? বলল খেয়েছে।

কি আর করা শুধু বসে বসে সিগারেট ফুকছি আর তন্ময় বলছে চল চলে যাই আমিও ঘোষনা দিয়েছি নাদেখা করে ফিরছি না আজ। আবার ফোন দিলাম নতুন নম্বারে দেখি একটা ছেলে রিসেভ করলো কথা উল্টা পাল্টা বলা শুরু করলো দিলাম ধমক ।ধমক শুনে তৃষ্নার কাছে দিল সে জানাল কুষ্টিয়া শহর পার হয়ে এসেছে । আমি জানালাম সন্ধার পর আর ফিরতে পারবোনা শহরে কারন কোন বাহন পাব না । শুনে বলল দাদা আর একটু আমরা চলে এসেছি । আমি ওকে বলে ফোন কেটে দিলাম ।

এদিকে মাগরিবের আযান হয়ে গেছে অনেকক্ষন আমি বারবার ফোনে ট্রাই করে চলেছি ফোন বন্ধ মেজাজ সপ্তমে চড়েছে তন্ময় আমার হাত ধরে টানতে টানতে একটা ভ্যানে বসিয়ে দিল আর চলতে বলল । কি আর করা ফিরে চলেছি ব্যর্থ মনোরথে ।আকাশে দারুন চাঁদ উঠেছে আমি হেরে হলা ছেড়ে গান ধরেছি রবী ঠাকুরের " চাঁদের আলো বাঁধ ভেঙ্গেছে"।
কিছুদুর যেতে না যেতেই ফোন বেজে উঠল দেখি তৃষ্না বলল দাদা আমরা আলাউদ্দিন নগর ছেড়ে এসেছি আবার বাস নষ্ট হয়েছে এইবার নাকি বাসের চ্যাসিস ভেঙ্গে গেছে এখন ভ্যানে করে রওনা হয়েছি আমি বললাম আসরাও রওনা হয়েছি আপনাদের কিছুটা আগেই আছি রাস্তায় দেখা হচ্ছে খেয়াল কইরেন একটা ভ্যানে তিন জন গান গেতে গেতে আসছে বলতে বলতে দেখি কয় একটা ভ্যান আমাদের পাশ কাটিয়ে চলে গেল একটা ভ্যানে তৃষ্না ও ছিল । সে শুধু বলল দেখেছি আপনাদের । আমি বলরাম তা হলে চলি হয়তো দেখা হবে অন্য কোন দিন। এইকথা শুনে সে শুধু অনুরোধ করলো।
শুধু বললাম দেখি।

এদিকে রানা ভাই বিদ্রোহ করে বসেছে যে সে দেখা না করে আর ফিরবে না কি আর করা ভ্যান ঘুরাতে বললাম। শুধু তৃষ্না কে বললাম আমরা আসছি । পাশ থেকে কারা যেন হৈ হৈ করে উঠলো।আবার পৌছালাম কুঠিবাড়ি। তৃষ্না বলল যে সে রেষ্ট হাউজে আছে । আমি তাকে সামনের স্টল এর দিকে আসতে বললাম সে বলল সে আসতে পারছে না ছেলেরা ওদের পাহারা দিচ্ছে।আমরাও ভিতরে যেতে পারছি না ভয়ে কারন মেয়ে বলে কথা। এর কিছুক্ষন পর তৃষ্না জানাল সে ,তার ছোট বোন আর তার এক টিচার আসছে দেখা করতে । আর ততক্ষনে সাড়ে ৭ টা বেজে গেছে। আমরা নির্ভয়ে ঢুকলাম দেখি তৃষ্না তার দলবল নিয়ে চলে আসলো। আমদের বোকা বানিয়ে ওর টিচার বলল তৃষ্না তোমার সেই মানুষটি কে? আমি দেখিয়ে দিলাম তিনি বললেন যাও তোমরা পাশে গিয়ে কথা বল আমি এনাদের সাথে পরিচিত হই । আমরা তো পুরো টাসকিত স্যার বলছেন কি ? নাকি আমরা ভুল শুনছি।তিনি বললেন আমাকে ধমক দিল তিনি কে ? আমি তো লজ্জায় পড়ে গেলাম স্যার কে সরি বললাম । স্যার হেসে বললেন আপনারা অনেক কষ্ট করেছেন সারাদিন অপেক্ষা করে আশাকরি আমাদের সাথে ডিনার করবেন। আমরা স্যার কে বললাম যে রাত হলে আর শহরে ফিরতে পারবো না তাই আমাদের যেতে হবে। আর জানতে চাইলাম রাতে কি করবেন শহরে থাকার প্রস্তাব দিলাম তিনি বললেন দেখা যাক কি করা যায় । আর সমস্যা হলে আপনাদের জানাব। আমরা বিদায় নিলাম কারন ততক্ষনে ৭টা ৫০ বেজে গেছে।


সারাদিনের কষ্ট টা একবারে মুছেগেল স্যার এর কথা গুলো শুনে। শুধু ভাবলাম এমন ভালমনের একজন মানুষের সাথে পরিচয় হতনা যদি এই কষ্ট না করতাম। আর তাই আমার এই লেখাটা আপনাকে উৎসর্গ করছি স্যার । আপনি একজন সাহিত্য প্রমিক মানুষ (আর আপনার বিষয়টা কেও আমি শ্রদ্ধা করি ইংরেজি সাহিত্য )। আজ আমার নাম আমার মনে নেই তাই ক্ষমা চাচ্ছি । যেখানেই থাকুন ভাল থাকুন স্যার।

পরিশেষেঃ তন্ময় এর এই প্রেম টা টেকেনি । সে ইনোসেন্ট প্রেম চেয়েছিল। আর এই মেয়েটি কিছুদিন পর আমার সাথে মিথ্যা বলে ছিল । হয়তো পরোক্ষ ভাবে আমি ও দায়ী।

আগের দুই পর্বঃ

১ম পর্ব


২য় পর্ব
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×