somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ব্যান হওয়া এডসেন্স পাবলিশারের ৭২১ ডলার ফেরত পাওয়ার কাহিনী !

১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা বিভিন্ন সময় শুনে থাকি অনেক এডসেন্স পাবলিশারকে গুগোল আজীবনের জন্য ব্যান করেছে। সাধারনত এডসেন্স এর নিয়ম কানুন ঠিক মতো না মেনে চললে যে কেউই এর শিকার হতে পারে। তবে যারা এডসেন্সে এর সুফল ভোগ করছেন তারা হয়তো এডসেন্সে নিয়ে খুব আনন্দেই আছেন। তেমনই আনন্দে ছিলেন Aaron Greenspan যতক্ষন না পর্যন্ত গুগোল বলেছিল যে তার এডসেন্স একাউন্ট বাতিল করা হয়েছে।

“While going through our records recently, we found that your AdSense account has posed a significant risk to our AdWords advertisers. Since keeping your account in our publisher network may financially damage our advertisers in the future, we’ve decided to disable your AdSense account. ”

Aaron লিখেছেন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুগোল তার একাউন্ট বাতিল করেছে।

গুগোল এর নিয়ম অনুযায়ী Invalid ক্লিক এর কারনে যদি কারো একাউন্ট বাতিল করা হয় তবে সে তার একাউন্টের অবশিষ্ঠ কোনো টাকা পাবেনা এবং সেই টাকা গুলো বিজ্ঞাপনদাতাদের ফেরত দিয়ে দেয়া হবে। Aaron Greenspan এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। বাতিল হওয়ার সময় Aaron এর একাউন্টে প্রায় ৭২১ ডলার ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি আর সে টাকা ফেরত পাননি।

অবশেষে তিনি ৭২১ ডলারের জন্য গুগোলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিলেন এবং করলেনও তাই। মামলাতে বলা হলো গুগোল প্রমান করতে পারবেনা যে তারা অন্যায় করছেনা এবং তাদের Fraud(প্রতারক) সনাক্তকরন এলগোরিদম সম্পূর্ন সঠিক।
এসব কিছুর জন্য কোর্ট ফি হিসেবে তাকে ৪০ ডলার দিতে হয়েছিল ।

Aaron এর এডসেন্স একাউন্ট বাতিল হয় ৯ ডিসেম্বর ২০০৮, তিনি গুগোলের বিরুদ্ধে মামলা করেন ১৫ জানুয়ারী ২০০৯ এবং ২ মার্চ ২০০৯ বিচারক তার মামলার রায় প্রদান করেন। রায়ে বলা হয়-

“I don’t think I have the power here in Palo Alto small claims court to make you reinstate his account, but I think you owe this young man $721. I think there might be money in Google’s treasury for that.”

পরে গুগোল কোর্ট ফি সহ তার পুরো টাকা প্রদান করে। তবে তার এডসেন্স একাউন্টটি আর সচল করা হয়নি।

গুগোলের এই মামলা হারার পেছনে প্রধান যে যুক্তি তুলে ধরা হয় তা হলো- গুগোল পক্ষের উকিল হয়তো “click fraud” এর ব্যপারে বিচারককে তেমনভাবে সন্তুষ্ট করতে পারেননি। কারন এই বিষয়টি প্রমান করতে গেলে গুগোলকে হয়তো কোর্টে পাবলিক এর সামনে তাদের Fraud ধরার এলগোরিদম দেখাতে হতো যেটা গুগোল কখনই করবেনা।


তথ্যসূত্র – গার্ডিয়ান + অন্যান্য কিছু ওয়েবসাইট
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×