somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

পাঠ প্রতিক্রিয়াঃ কঙ্কাবতীর কথা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইয়ের নাম: কঙ্কাবতীর কথা
লেখকের নাম: শায়মা হক
প্রকাশনীর নাম : একরঙ্গা এক ঘুড়ি


ছেলেবেলায় সেবা প্রকাশনীর বইয়ের ভক্ত ছিলাম। কোন এক বইমেলায় এই প্রকাশনীর বিদেশী লেখকের দুটি বইয়ের অনুবাদ কিনেছিলাম যার একটি ছিল চার্লস ডিকেন্সকের লেখা "ডেভিড কপারফিল্ড" অন্যটি ছিল শার্ল্ট ব্রুনটির লেখা "জেন আয়ার"। এইদুটো বইয়ের মধ্যে বেশ সাদৃশ্য ছিল 'ডেভিড কপারফিল্ড' একটি এতিম ছেলের বৈরী পরিবেশে বড় হওয়ার গল্প, ডেভিডের বাবা মারা যাওয়ার পর তার মা একজন দুষ্টু লোককে বিয়ে করেন। সৎ বাবার কাছে অত্যাচারিত ডেভিডের স্থান হয় এতিমখানায় কিন্তু সেখানেও তার উপর নেমে আসে একই রকম নির্যাতন। জেন আয়ারের কাহিনীও প্রায় একই রকম এখানে ডেভিড ছেলে আর জেন মেয়ে পার্থক্য এতটুকুই। এই দুটো বইই আপনাকে কাদাবে। এই দুটি বইয়ের কাহিনীই লেখকদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

আমাদের শায়মা আপুর রচিত "কঙ্কাবতীর কথা" বইটি এইদুটো বইয়ের কাহিনীর সাথে সাদৃশ্য পাওয়া যায়। লেখিকা অত্যন্ত যত্নের সাথে প্রাঞ্জল ভাষায় মনের সব আবেগ ঢেলে গল্পের নায়িকার চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। এই গল্পের নায়িকার উপর শারিরিক নির্যাতনের চেয়ে মানসিক নির্যাতনই বেশি ছিল। নায়িকার অতি সুন্দরী মা তার বাবার প্রত্যাখানের যন্ত্রণা সইতে না পেরে নিজের মেয়েকে সারাজীবন অবহেলা করে গেছেন। মা কখনো এমন হয় নাকি? অনেক খারাপ বাবার গল্প শুনেছি কিন্তু 'মা' শব্দটি উচ্চারণ করলেই আমার চোখে পানি এসে যায় নিজের মায়ের কথা ভাবি,কি অপরিসীম ভালবাসায় মা বড় করেছেন আমাদের।

আশপাশের মানুষের শত অপমান আর মানসিক নির্যাতনের পরও ঝুমকি ফুফুর ভালবাসা যেন মরুভূমিতে দুফোটা জলের মতই পাঠকের মনে তৃপ্তি দেবে। দোলন এবং আরবাজ দুজনকেই আমার কাছে নায়িকার খাটি প্রেমিক মনে হয়েছে। বাকীটা বই পড়ে পাঠক জেনে নেবেন আশাকরি। এমনিতে বুক রিভিউ লেখার অভিজ্ঞতা আমার নেই, এর বেশি লিখলে আবার স্পয়লার হয়ে যাবে।

লেখক পরিচিতি থেকে জানা যায় আপু মনোবিজ্ঞানের ছাত্রী এবং একাধারে বাচ্চাদের স্কুলের শিক্ষক। বইটি পড়ে আমার মনে হয়েছে আপুর মনোবৈজ্ঞানিক জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটেছে বইটিতে।


আপুর নিজের আকা লালটুকটুকে প্রচ্ছদটি আমার কাছে খুববেশি আকর্ষনীয় মনে হয়নি। আমার মনে হয়েছে প্রফেশনাল প্রচ্ছদ শিল্পীকে দিয়ে করালে প্রচ্ছদটি আরো ভাল হতে পারতো।

পরিশেষে বলতে চাই আপুকে তেলমারার জন্য নয় বইটি আসলেই আমার ভাল লেগেছে, যারা বইটি এখনো পড়েননি আশাকরি বইটি কিনলে ঠকবেন না।

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×