somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু হত্যার বিচার কবে শেষ হবে?

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে নৃসংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যরা। ঘাতকের বুলেট থেকে সেদিন রেহাই পায়নি নিষ্পাপ শিশু ও তাঁর নিকটতম আত্মীয়স্বজনও। প্রতিবছরের মতো এ বছরও জাতি গভীর শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিগত দিনের অনেক আগস্টে সবাই স্বাভাবিকভাবে শোক দিবসটিও পালন করতে পারেনি; বাধা এসেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। তবে এ বছর আগস্ট এসেছে একটু ভিন্ন অবয়বে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর আবার রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
দীর্ঘ ৩৪ বছর আটকে আছে ইতিহাসের সবচেয়ে জঘন্য এই হত্যাকাণ্ডের বিচার। পঁচাত্তরের এই হত্যকাণ্ড ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, মানবিক বিচারে যা ছিল পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম বর্বরতা। ১৫ আগস্ট-পরবর্তী সরকার ও তাদের দোসরেরা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে রেখেছিল। ন্যায়-অন্যায়, শুভ-অশুভর ভেদরেখা লুপ্ত হয়ে গিয়েছিল সেদিন। সত্য-অসত্যর দোলাচলে পুরো জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল তারা। বিচারের বাণী সেদিন নিভৃতে কেঁদেছিল। বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার সব ধরনের কুচক্র তারা সেদিন করেছিল। কিন্তু বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার সব অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মর্যাদা দিয়েছে দেশের মানুষ। তবে এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ড জাতির ললাটে যে কলঙ্ক এঁকে দিয়েছিল, জাতি আজও সেই কলঙ্ক থেকে মুক্ত হতে পারেনি।
পরবর্তীকালে ঘটনার ২১ বছর পর ১৯৯৬ সালে বিচারপ্রক্রিয়া শুরু হলেও গত ১৩ বছরে এই মামলার চ‚ড়ান্ত নিষ্পত্তি হয়নি। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা করে। এই রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল গত আট বছর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে আছে। বিগত চারদলীয় জোট সরকার এই মামলা নিষ্পত্তি করতে অনাগ্রহ দেখিয়েছে। পাঁচ বছরেও এই মামলার আপত্তি নিষ্পত্তি হয়নি। চারদলীয় জোট সরকার বিচারক নিয়োগ না দেওয়ার মাধ্যমে পরোক্ষভাবে হলেও এই বিচারকাজ বাধাগ্রস্ত করেছিল।
বর্তমান সরকার শুরু থেকেই বলে আসছে, তারা দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করবে। কিন্তু আট মাসে বঙ্গবন্ধু হত্যা মামলার কোনো অগ্রগতি হয়নি বললেই চলে, যা হতাশ করেছে জাতিকে। গত ১৪ জুলাই আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন চারজন নতুন বিচারপতি। সুতরাং মামলা পরিচালনায় এখন আর বিচারপতির সংকট নেই। আমরা আশা করছি, সরকার অতি দ্রুত মামলাটি পরিচালনার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মামলার রায় কার্যকর করবে। আইনমন্ত্রীকে উদ্ধৃত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, সরকার আশা করছে, চলতি বছরই হত্যার বিচারকাজ শেষ হবে (সূত্র: প্রথম আলো, ১৬ আগস্ট ২০০৯)।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আবদুল আজিজ পাশা মারা গেছে, পাঁচজন কারাগারে এবং বাকিরা বিদেশে পলাতক। পররাষ্টমন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ পররাষ্টমন্ত্রীর এই উক্তি আশাব্যজ্ঞক। যে অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার জন্য দায়ী, তারা এখনো দেশে-বিদেশে সক্রিয়। এর নেপথ্যের কারিগরেরা এখনো রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল বহুমাত্রিক ষড়যন্ত্র, তাদের জাল বিস্তৃত ছিল সুদূরপ্রসারী। তাই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে না পারলে যড়যন্ত্রকারীরা আবার যেকোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে।
বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তাঁর দূরদর্শী নেতৃত্বের ফলেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। তাই তাঁকে যেকোনো বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। অনেকেই বলেন, বঙ্গবন্ধু মানেই আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু। এই ভ্রান্ত ধারণার পরিবর্তন হওয়া দরকার। আওয়ামী লীগের কর্মীদেরও উচিত এ ধরনের প্রচার থেকে বিরত থাকা। কারণ, বঙ্গবন্ধু কোনো দলের নন, তিনি পুরো জাতির।
দেশের মানুষ এবার বিপুল ভোটে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে জয়ী করে বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছে। এখন বাকি দায়িত্বটুকু সরকারের। অতীতের অনেক চেষ্টাই স্থায়ী সাফল্য বয়ে আনতে পারেনি। আমরা দেখতে চাই, সব বাধা পেরিয়ে বঙ্গবন্ধু হত্যার রায় দ্রুত কার্যকর করা হয়েছে।
তারেক মাহমুদ

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×