somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ার্ল্ড নেট আইএসপির প্রতারনা

২৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে অনেকগুলো আইএসপি আছে, এর মধ্যে একটি হচ্ছে ওয়ার্ল্ড নেট । আজ তাদের সার্ভিস নিয়ে কিছু কথা বলব । যারা তাদের লাইন ইউস করেন তারা যাচাই করে দেখতে পারেন আমার বক্তব্য ।

আমি প্রায় বছরখানেক আগে তাদের সংযোগ নিয়েছিলাম । ১২৮ কেবিপিএস ১২০০ টাকা শেয়ারড লাইন । ভালই ছিল তাদের সার্ভিস, তাই পরবর্তীতে ১৬০ কেবিপিএস ১৫০০ টাকার সংযোগে আপগ্রেড করি ।

কয়েকমাস দারুন স্পিড পাই, হঠাৎ আমার ব্যান্ডউইডথ কমতে থাকে । 8-15 Kbps এ নেমে আসে স্পিড ।ওদেরকে অভিযোগ জানাই, ওরা দেখছি, দেখব বলে আমাকে বোঝায় । বেশ কয়েকবার ফোন করার পরে তাদের কাস্টমার ম্যানেজার জানায় শেয়ারড লাইন বলে তাদের পক্ষে পূর্ণাঙ্গ ব্যান্ডউইডথ দেয়া সম্ভব নয় । বিরক্ত হয়ে তাদের সংযোগ বাদ দিয়ে দেই ।

কিছুদিন পরে দেখলাম তারা ২৫৬ কেবিপিএস সংযোগ দিচ্ছে ১৫০০ টাকায় । যেহেতু আমি টরেন্ট দিয়ে মুভি নামাই তাই আবার তাদের সংযোগ নিলাম । প্রায় ২ মাস ফুল স্পিড পাবার পরে আবার সমস্যা, এবার ২৫৬ এর লাইন নেমে এসেছে ১২৮ কেবিপিএস এ । যথারীতি ফোনের ক্যাচাল চলল কয়েকদিন, তারপর একজন জানাল আমি নাকি ২৪ ঘন্টাই ২৫৬ কেবিপিএস ইউস করতেসি । তাই ১২৮ করে দিয়েছে, কিন্তু আমাকে ২৫৬ এর বিলই দিতে হবে । আজব কথা, আমি ২৫৬ এর লাইন নিয়ে কিছু ডাউনলোড করতে পারবনা ! শুধু ব্রাউজ করার জন্য ২৫৬ এর লাইনের দরকার তো নাই ! ওদের নাকি এতে লস হচ্ছে , তাহলে আনলিমিটেড শব্দটা ব্যবহারের কি দরকার ছিল ?

১২৮ কেবিপিএস নাকি ২৫০০ টাকা (ভ্যাটসহ) খরচ পড়ে তাদের , ২৫৬ কেবিপিএস ৪৫০০ টাকা । তাই তারা শেয়ারড লাইন (PPPoe)
সংযোগ দিচ্ছে । আমি যদি হেভি ইউস না করি তাহলে নাকি ২৫৬ কেবিপিএস দিবে , পাঠক আপনারা বিচার করুন এটা কেমন প্রতারনা ?
১৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×