somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যাশা ও প্রাপ্তি

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির প্রথম দিন থেকে দেখা সে স্বপ্ন এখন বাস্তব । মনের গহীনে কল্পনার তুলিতে আঁকা স্বপ্নসৌধের বাহ্যিক রূপ দেখা হল । আগে যার স্বাদ আস্বাদন করা হয়নি, সে স্বাদ পাবার জন্য রাতের সুখনিদ্রা মাটি করে জেগে থাকতে হয়েছিল ।স্বার্থক আমার জেগে থাকা, নাহলে বাংলাদেশের এ ইতিহাস বাস্তবায়নের দিনের (নাকি রাতের) স্বাক্ষী হওয়া যে যেত না ।

চেয়ে চেয়ে দেখলাম আর অবাক হলাম।যখন সাকিব অপরিণত ব্যাটসম্যানের মত উইকেট বিসর্জন দিয়ে ফিরে আসছিল তখন অজানা শঙ্কায় বুক কেঁপে উঠছিল, এত কাছে এসেও প্রাপ্য না পাওয়ার বেদনায় আক্রান্ত হবার ভয়ে হতাশা ভর করছিল । না, সে আশঙ্কা বাস্তবতা পায়নি । যদিও মুশফিকুর রহিমকে স্বাগতিক আম্পায়ার যেভাবে তর্জনি তুলে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিল তাতে ভাষ্যকাররা লজ্জা বোধ করেছিলেন ।ভরসা ছিল নাঈম, আমার আস্থা ছিল ছেলেটার উপর । না, এবার আর অনন্ত আক্ষেপের জ্বালায় জ্বলতে হয়নি।মাহমুদ উল্লাহ আর নাঈম হিসাব কষে ব্যাটিং করে একটু হলেও লজ্জা কি দেয়নি যারা উইকেট বিসর্জন দিয়ে এসেছে তাদেরকে ?

এ জয়ের হাত ধরে আমাদের ঘরোয়া ক্রিকেট বিসিবির সুনজর পাবে এমন আশা করতে মন চায়।কিন্তু গত ৯ বছরেও যা হয়নি তা রাতারাতি হবে এমনটা ভাবতে মন সায় দেয়না । স্বপ্ন দেখি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও কাউন্টি ক্রিকেটের মত সমৃদ্ধ হবে, বিশ্বের সেরা খেলোয়াড়েরা এখানে খেলতে মুখিয়ে থাকবে । এ স্বপ্নের কারিগর যে বিসিবিকে হতে হবে । উন্নত ঘরোয়া ক্রিকেট না থাকলে ক্যারিবিয়ানে হঠাৎ করে পাওয়া জয়ের মত জয় পাবার অপেক্ষা দীর্ঘায়িত হবে, বিসিবির টাকায় ভ্রমণ করা রাজনিতীকরা এটা বোঝেন ? যে খেলা থেকে সর্বোচ্চ সম্মান আসে সে খেলার জন্য কেন বাজেটে কিছু থাকে না ? মন্ত্রী মহোদয় বলেই দিয়েছেন তিনি ফুটবলকে ক্রিকেটের উপরে দেখেন , উনি কি বাস্তবতা বোঝেন নাই ? বিশ্বকাপ ফুটবলে যাওয়া আমাদের কোনকালে হবে না, এটা বোঝার জন্য রাজনীতির দরকার নাই ; আমাদের প্রিয় সালাউদ্দিন সাহেবও এটা জানেন । কোচকে তাড়ানোর জন্য ফুটবলারদের হাস্যকর নাটক আরেকবার প্রমাণ করে দিল আমাদের ফুটবলের মানসিকতা । এদের দিয়ে সত্যিকারের ফুটবল হবে না, কর্মকর্তারাও দায় অস্বীকার করতে পারবেন না । তাই সরকারের উচিৎ ক্রিকেটকে অগ্রাধিকার দেয়া, ঘরোয়া ক্রিকেট যাতে সুদৃঢ় ভিতের উপর দাঁড়াতে পারে সে চেষ্টা করা ।

পরিশেষে সাকিব‌-আল‌-হাসানের দলকে প্রাণঢালা অভিনন্দন, আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য । আশায় রইলাম অবশিষ্ট টি‌২০ এবং জিম্বাবুয়ে ট্যুরে সাফল্যের জন্য ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×