somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠ্যঠা মফিজ
কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

বুশরা সিরিয়া অবস্থিট অন্যতম একটা শহর! ছবি ব্লগ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুশরা সিরিয়ায় অবস্থিত একটি অন্যতম শহর ।এই শহরটি সিরিয়ার দক্ষিণে অবস্থিত।সিরিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে ২০০৪ সালের আদমশুমারিতে বুশরায় ১৯,৬৮৩ জন অধিবাসী ছিলো।এর উপজেলা যা নয়টি এলাকা নিয়ে গঠিত, ২০০৪ সালে যার যৌথ জনসংখ্যা ছিলো ৩৩৮৩৯ জন। শহরের প্রধান জনগোষ্ঠী সুন্নি মুসলিম হলে অল্প পরিসরে শিয়া মুসলিম সম্প্রদায়ও বাস করেন।বুশরার আছে প্রাচীন ইতিহাস এবং রোমান যুগে এটা ছিল একটি সমৃদ্ধ প্রাদেশিক রাজধানী ও মহানগর আর্চবিশপ যা এন্টিওখ ও সমগ্র পূর্বের ইস্টার্ন অর্থোডক্স প্যাট্রিয়কের এখতিয়ারাধীন ছিলো। ইসলামী যুগেও এটা প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু উসমানীয় শাসনামলে এটা গুরুত্বহীন হতে থাকে। আজকের দিনে এটা একটি প্রত্নস্থল এবং ইউনেস্কো স্থানটিকে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছেন।


৩য় থুতমোজ এবং আখেনাতেন এর নথিতে সর্বপ্রথম বসতি স্থাপনের কথা উল্লেখ আছে। ২য় খ্রিস্টপূর্বাব্দে বুশরা ছিলো প্রথম নাবেতিয় শহর। ১০৬ সালে ট্রোজান সেনাপতি কর্নেলিয়াস পালমা এই নাবেতিয় রাজ্য জয় করেছিলেন।

আখেনাতেন ছিলেন অষ্টাদশ রাজবংশের একজন প্রাচীন মিশরীয় ফারাও । তার শাসনকাল ছিল ১৭ বছর এবং তিনি আনুমানিক ১৩৩৪ বা ১৩৩৬ খ্রিষ্টপূর্বে মারা যান। তিনি ঐতিহ্যগত মিশরীয় বহুঈশ্বরবাদ ত্যাগ করা এবং একেশ্বরবাদের প্রবর্তন করার জন্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। তার একেশ্বরবাদের উপাসনার দেবতা ছিলেন আটেন। প্রাচীন মিশরের গোড়ার দিকের একটি শিলালিপিতে আটেনকে তুলনা করা হয়েছে যেমন তারার তুলনায় সুর্য। পরবর্তীতে আটেনকে শুধুমাত্র দেবতা না বলে, সাধারণ দেবতাদের চেয়ে উচ্চ অবস্থানে সৌর দেবতা বলা হতো।


রোমান সাম্রাজ্যকালে বুশরার নামকরণ করা হয় নোভা ট্রোজানা বস্ত্রা এবং এখানে লেজিও ৩য় সাইরেনেইকা বাস করতেন। এটাকে আরব পেত্রায় রোমান প্রদেশের রাজধানী করা হয়। শরহটি বিকশিত হয় এবং বিভিন্ন বাণিজ্যপথের কেন্দ্রস্থলে মহানগরী তে পরিণত হয়। একটি রোমান রাস্তা যা ট্রোজান নোভা হয়ে দামাস্কাসকে লোহিত সাগরের সংগে যুক্ত করে। এটা খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় এবং সম্রাট ফিলিপ দ্যা আরবের সময়ে বস্ত্রা তার নিজস্ব মুদ্রা তৈরী । ২৪৬ এবং ২৪৭ সালে বুশরাতে দুটি আরব কাউন্সিল অনুষ্ঠিত হয়।


৫ম শতাব্দীতে বাইজেন্টাইন পর্ব শুরু হলে বুশরাতে খ্রিস্টান ধর্ম প্রভাবশালী হয়ে ওঠে। শহরটি আর্চবিশপ আসনের মহানগরী হয়ে ওঠে এবং ৬ষ্ঠ শতকে বিশাল একটি ক্যাথেড্রাল নির্মাণ করা হয়। ৭ম শতকের শুরুর দিকে সাসানি পারসিগণ বুশরা দখল করে কিন্তু বাইজেন্টাইন অভিযানে পুনর্দখল করে বাইজান্টাইনরা।


নবী মুহাম্মাদ (সঃ) এর প্রাকজীবনে বুশরার গুরুত্বপূর্ণ ভুমিকা আছে। খ্রিষ্টান পাদ্রি বাহিরার বর্ণনায় বুশরার উল্লেখ আছে। ৬৩৪ সালে বুশরা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে খেলাফায়ে রাশিদুনের সৈন্যবাহিনী বাইজান্টাইনদের হারিয়ে বুশরা দখল করেন। ইসলামী শাসনামলে বুশরা দামেস্কের সর্ব দক্ষিণের ফাঁড়ি হিসেবে পরিগণিত হতো। ইসলামী শাসনামলের প্রথমদিকে বুশরা নগরীর স্থাপত্য শৈলীতে কোনরূপ পরিবর্তন আনা হয়নি। যখন বুশরার অধিকাংশ নাগরিক ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে তখন রোমান যুগের পবিত্র স্থানসমূহ মুসলিম গণ ধর্মাচারের জন্য ব্যবহার করতে শুরু করে।৯ম শতকের ইয়াকুবি লিখেছেন। বুশরা হাউরান প্রদেশের রাজধানী ছিলো।



একদা ৮০০০০ অধিবাসী সম্বলিত অঞ্চল আজ ধ্বংসাবশেষ এর মাঝে একটি গ্রাম মাত্র। ২য় শতকের রোমান থিয়েটার সম্ভবত ট্রোজান নির্মান করেন। এটা ৪৮১ থেকে ১২৩১ সাল পর্যন্ত দুর্গ হিসেবে ব্যবহৃত হতো।আরো অনেক নাবাতিয় এবং রোমীয় সৌধ, খ্রিস্টান গির্জা, মুসলিমদের মসজিদ এবং মাদ্রাসা দেখতে পাওয়া যায় অর্ধ ধ্বংস হয়ে যাওয়া শহরের মধ্যে। ইসলামের ইতিহাসে আল ওমরি মসজিদ টিকে থাকা পুরাতন মসজিদের মধ্যে অন্যতম।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।
Suriye’de Değişimin Ortaya Çıkardığı Toplum: Suriye Türkmenleriarchnetle Strange, 1890, p. 425
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×