অগাস্ট মাসের এক বিশেষ গুরুত্ব আছে বাঙালির কাছে।এই অগাস্ট মাস তার কাছে জাতীয় বিষাদ।তবু এই অগাস্ট মাসে মানুষের আনন্দ উপলক্ষও আছে। আমাদের ভাইবোনদের বয়স দেখলে আমার কাছে এক আনন্দ! আনন্দ বিহার !!
বড়টার জন্মতারিখ: ১৩ অগাস্ট
তারপরেরটার জন্মতারিখ: ১৪ অগাস্ট
তারপরেরটার জন্মতারিখ:১৫ অগাস্ট
আমার জন্মতারিখ:১৬ অগাস্ট
তবে শেষটার জন্মতারিখ :ঠিক আছে !!!
কি অদ্ভূত না! কি দারুণ তো বটে!! যখন প্রাইমারী স্কুল পাশ করে সার্টিফিকেট নিতে যেতাম স্কুলে তখন প্রাইমারীর হেডমাস্টার এইরকম করে সিরিয়াল করে আমাদের জন্মতারিখ ঠিক করে দিয়েছিলেন আর তাতে পিতামাতার ও সাই ছিল।এজন্য তাদের দোষারোপ করি না।তবে বেশ খুনসুঁটি চলে এই সিরিয়াল জন্মতারিখ নিয়ে! বলতে পারেন – বাহ্ অগাস্ট পরিবার।হয়ত শিক্ষক ও পিতামাতারা ততটাই সচেতন ছিলেন না।তারা হয়ত আজকালকার পিতামাতার মত জন্মতারিখ সময়সহ লিখে রাখতেন না।এখন জন্মবাষিকী পালনও একটা উৎসবের মত।যদিও এগুলো কখনো আমাদের স্পর্শ করেনি।এসবের কথাও মনে থাকে না। তবে একটা কথা হেডমাস্টারকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে ? স্যার , সাধারণ জ্ঞানের মত করে বলেন তো, আমার মা’ সেতো একজন নারী।একজন নারীর পক্ষে ঠিক বার মাসের মাথায় এভাবে বাচ্চা জন্ম দেয়া সম্ভব :v :v
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




