somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লরছুইন তো মরছুইন

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
ময়মনসিংহ থেকে ঢাকায় এসে এক লোক হরতালের সমর্থকদের হামলার শিকার হন।
-ভাই মারুইন কেরে,ভাই মারুইন কেরে? কইবান তো আমার দুশ কি?
-হরতালে বের হইছস কেন?তুই হরতাল অবমাননাকারি।
-আমারে আগে কইছুইন না কেরে আজগা হরতাল? আমি কি হুনছি নাকি? হুনলে কি ১০ সের বাইগুন লইয়া ঢাহা আই? আমার দুশ নাই।আমারে ছাইড়া দেইন।
-ঐ আমরা কি ঘরে ঘরে গিয়া কমু যে হরতাল।তোর ঘরে টিভি নাই?
-আকিজ বিড়ি কিনবাম হেই জোর নাই গতরে আর আফনে কইন টিভির কথা।টিভি কতদুরা দেখছিলাম শুক্রবারে।বাংলা সিনামা।কিন্তু সিনেমার মাঝেও তো কইতান পারতেন যে "অমুক দিন হরতাল আফনারা ঘরও বইয়া থাহুইনজে"।
-যা এখান থেকে যা ভাগ।বেয়াদপ।
-হরতাল দিছুইন আপনারা আর আমারে কইন বেয়াদপ।আমডার বাইত যাইনজে;হরতাল ছাড়াই হুতাইলাবাম।ইতা বাহাদুর দেহা আছে।

(২)
(সাক্ষাৎকারটি নেয়া হয় ময়মনসিংহ গফরগাঁও এর করিম চাচার কাছ থেকে)
-দেশের হবর টবর রাহুইন নি চাচা?
-রাখতাম না কেরে?আমডা মুইমনসিংহ থাহি।আমডা কি চান্দে থাহিরে বেডা?
-চান্দে কি আফনে সাইদিরে দেকছুইন?
-হ দেখছি।হের বাদে সাইদিরে চান্দ থাইক্কা কানে ধইরা নামাইয়া আনছি।গেরামের হগল মাইনসের সামনে কানে ধইরা বটনি লয়াইছি।হে দেইল্লা আমডার লগে বেডাগিরি দেহা।দেহা আছেনা ইতা বরহিরে।
- হাছই চাচা?
-থাবড়া মাইরা দাঁত লরাইলবাম।আমডা কি লাডি মাছের ভর্তা দা ভাত খাইয়া ইস্কুল পাস করছি না? ইতা ভং চং আমরা বিশ্বাস করতাম কেরে?আমডার বিশ্বাসও ডাঁট,লুঙ্গীর বানও ডাঁট।
-চাচা দেশের যে বেজুইত সময় চলতেছে।একটু মিটমাট কইরা দেইন।
-কিয়ের মিটমাট রে।জামাতের বরহিডিরে পুসকুনির ভিতরে চুবাইয়া হের বাদে মিটমাট।

(৩)
(কিশোরগঞ্জের শরফুদ্দিন ভাই ঢাকার অভিজাত এক রেস্টুরেন্টে)
-ভাই কিতা আছে দেইন।গলাডা অক্করে হুগাইয়া গেছে জাইরার বাসে আইয়া।
-স্যার এই নেন টিস্যু....
-ধুর মিয়া।কাগজ দিয়া মুখ পুছতাম কেরে? আমার লগে গামছা আছে।
-আচ্ছা বলুন কি খাবেন?
-সরপুঁটি মাছ দেইন আর গরম ভাত দেইন।গেলাসটা বালা মতো ধুইয়া দেইন জে।
-স্যার আমাদের এখানে এসব খাবার হয়না।চিকেন ফ্রাই,গ্রিল,নাগেট এর মাঝে কি খাবেন বলুন?
-ইতা কিতা কইন?অত বুইত্তা মরো বিল্ডিং বানাইয়ালাইছুন,হের পড়েও ভাতের ব্যবসা দিতারলাইননা।আফনারা ব্যবসা বুঝইন না মিয়া।
-স্যার চিকেন ফ্রাই দিবো?
-দেইন।যে পেটবুক লাগছে, অহন কি না খাঁইয়া যামুগা নাকি? পেট বেদনা করবো তো উফাস থাকলে।
অতঃপর চিকেন ফ্রাই দেয়ার পর সরফুদ্দিন ভাই রেগে গেলেন।
-ইট্টু জুল নাই কয়টা আলু নাই।কি রানছুইন ইতা? কুন বেইট্টান রান্দে আফনার হোটেলও।রান্দা শিকছেনা।
-স্যার এটার নামই চিকেন ফ্রাই।আই মিন জাস্ট ফ্রাই।
-রাহুইন আফনের ফ্রাই।রান্দা শিহাইতে আইছে।আমডার বাইত যাইনজে ইচা মাছ আর লতির ছান দিয়া খাইলে বুজবাইন আমডার বেইট্টাইন কি রান্দে।কাইজ্জা করার সময় নাই অহন।আইচ্চা কইন কত টেহা দিতাম?
-স্যার ১৩০ টাকা।
-দামাদামি করুইন কেরে?একদাম কইন।
-স্যার ফিক্সড প্রাইস।
-ঠাইট মাইরালছুইন।৩০টেহা দিয়া বাইত তে আইয়া ফরছি আর আফনে চাইন ১৩০ টেহা।

(৪)
(শরফুদ্দিন ভাই বিপদে)
গতকাল চিকেন ফ্রাই খাওয়ার পর কটন বাট দিয়ে কান চুলকাতে গিয়ে কানে তুলা আটকে যায়।
-বাইজা গেছেগা বাই।ও বাই বাইজা গেছেগা।কানের ভিতরে তুলা বাইজা গেছে।আমি আর কিচ্ছু হুনিনা।
রাস্তার মানুষ দৌড়ে এসে শরফুদ্দিন ভাইকে পাশেই এক ডাক্তারের চেম্বারে নিয়ে যায়।
-কি হয়েছে আপনার কানে?
-খাইজ্জাতাম গিয়া তুলা হামাইয়া গেছে।
-আমি তো নাক-কান-গলার ডাক্তার না।
-আফনে কিয়ের ডাক্তর?
-আমি ব্যথামুক্ত উপায়ে মুসলমানি করিয়ে থাকি।মুসলমানির পর আপনি হেটে বাসায় যেতে পারবেন।
-কি তাইজ্জব বেফার? কুনু বিষ বেদনা ছাড়াই?
-হা।আপনি হেটে বাসায়ও যেতে পারবেন।
-মাইনসে আইট্টা গেলে আমরা তো দৌড় ফাইরা যাইয়ামগা।আমরা ময়মনসিংহ এর লুক।ভাই আফনার লগে বেজুত টাইমে দেহা অইছে।গেরামের গুনি ছুডুবেলায় কি দুক টাই না দিছিল মুসলমানির বেলায়।আইচ্ছা হাজুইরা আলাপ বাদ দেইন। অহন আমার কানের তুলা কেমনে আনবাইন আনুইন।
-আপনি এক কাজ করেন রমনা পার্ক চলে যান।সেখানে কান এর অনেক ডাক্তার পাবেন।
-পার্কের মইদ্দে ডাক্তর? হেরা কি পার্কের ভিতরেই মুসলমানি করায় নাকি আফনার লাগান?
-না তারা ভ্রাম্যমাণ কানের ডাক্তার।
- আফনেরা কি ডাক্তরি পরছুইন আফনারাই জানুইন।একটা ছুডু মুডু তুলা আনতাইন ফারুইন না।
অতঃপর শরফুদ্দিন ভাই ডাক্তারদের উপর বিশ্বাস হারিয়ে ফেললো।বাড়িতে ফোন দিয়ে বলল
-ঐ ছলিম হুন।অহনই কবিরাজের বারাত যা, ২ ডা মুরগী আর ২ ডা হাসের বইদা লইয়া যা।হেরে বুজাইয়া কইবি আমার অসুকটার কথা।

(কিছু অনুবাদ দিলাম আপনাদের সুবিধার্থে
খাইজ্জাতাম=চুলকাইতাম,বইদা=ডিম,বাইজা গেছে= আটকে গেছে,তাইজ্জব=আজব,বিষ বেদনা=ব্যথা,আইট্টা=হেটে,যাইয়ামগা=চলে যাবো,গুনি=গ্রামের মুসলমানির ডাক্তার,হাজুইরা=অনর্থক,আনবাইন=আনবেন,ছুডু মুডু=খুব ক্ষুদ্র)



তানভীর মাহমুদুল হাসান
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×