somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যে এই যে ......

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-মামা ধানমন্ডি যাবেন?
-না যাইতাম না।
-তাহলে কোথায় যাবেন?
-যাইতাম না।
(স্বর্গে যাবেন? যাইতাম না।)
কোন রিকশাওয়ালাই যেতে রাজি না।একজন রাজি হল যাবে কিন্তু ভাড়া ৫০ টাকা।দৈনিক ইনকাম ৪০ টাকাও না! রিকশাওয়ালাকে কেন ৫০ টাকা দিবো?
অবশেষে পাশে দাড়িয়ে কিছু খাওয়া শুরু করলাম।প্রথমে কেক পরে ডাব খেলাম।খাওয়ার পর নাকি সকল মুশকিলের আহসান ঘটে।আপাতত রিকশাওয়ালার মনের পাথর গলে পানি হোক তাই চাওয়া।
-মামা ৫০ টেকা!!
-কেরে?
-ডাব খাইলেন কেক খাইলেন তয় কি ১০ টেকা দিবেন?
রিকশার জন্য ওয়েট করতে গিয়ে ধানমন্ডি যাওয়ার রিকশা ভাড়াটা শেষ!!
এখন কি উপায়? ছেঁড়া জিন্সের তলদেশ খুজেও একটি ১০ টাকা নোট পেলাম না।ধানমন্ডি কিভাবে যাবো? শার্টের বোতাম খুলে রিকশাওয়ালাকে গিয়ে বলবো আমি এলাকার নামকরা মাস্তান?
গিয়ে বলবো অমুক এমপি আমার পরিচিত?
না মানুষ ঠকাতেও ভালো লাগছেনা।তার থেকে নিজেকেই ঠকাই।মানুষকে কষ্ট দেয়া সহজ কিন্তু নিজেকে কষ্ট দেয়া এত সহজ না।সবাই নিজেকে খুবই ভালোবাসে।আমিও ব্যতিক্রম না।
পায়ে হেটেই আমার যাত্রা শুরু।কিন্তু কিছুদুর হাটতেই চোখে পড়লো সেই রিকশাওয়ালাকে।যে একটু আগে আমাকে যাবেনা বলে আমার পায়ের পাতার কাছে পানের পিক ফেলেছিল। সে এক মেয়েকে রিকশায় নিয়ে কোথায় যেন যাচ্ছে।
মেজাজটাই খাড়া হয়ে গেল।একটু আগে নিজেকে ভালোবাসার কষ্ট দেয়া মূলক উক্তিটি সাথে সাথেই ভুলে গেলাম।দৌড়ে রিকশাওয়ালার কাছে গিয়ে তার কলার চেপে ধরলাম।
-এখন কই যাস?
-ধানমণ্ডি যাই।
-আমি কইলাম যাস নাই এখন যাস! হারামজাদা নারীবাদী রিকশা ড্রাইভার।থাবড়া মাইরা তোর শার্টের বোতাম ছিরালামু।
(রিকশায় আরোহণকারী মেয়েটি তখন রেগে গেল)
-কি ব্যাপার আপনি এমন ব্যবহার করছেন কেন?
-KFC থেকে মুরগী নিয়ে এসে রিকশাওয়ালাকে দেই? দেই? এইটা আমার আর ওর ব্যাপার।আপনি চুপ থাকেন নাইলে নেমে যান।
-দেখেন আপনি কিন্তু বেশি করছেন।
-এই হারামজাদাকে আমি বললাম যাবি কিনা।সে বলে না।এখন আপনাকে নিয়ে যাচ্ছে।তার জন্য আমি রাস্তার পাশে দাড়িয়ে রিকশা ভাড়া খেয়েও ফেলেছি।সে হা বললে এই পরিস্থিতি তা হতোনা।
-আচ্ছা তাহলে আপনি যান।আমি নেমে যাই।
(আমার মন নরম হয়ে গেল।একটু বেশি করে ফেললাম?আমি তো হেটেই ভালোভাবে যাচ্ছিলাম।ধানমন্ডির রাস্তায় আমি তো হেটে যাওয়াই পছন্দ করি।তবে আজ কেন খেপে গেলাম?)
-ওকে আপু সরি আপনি যান।বেশি বলে ফেলছি।
রিকশাওয়ালা তাকিয়ে আছে আমারদিকে।স্বাভাবিকভাবে তাদেরকে কেউ কলারে ধরলে তারাও পাল্টা জবাব দেয় সেই লোকের টাইে ধরে।কিন্তু আমার সাথে এমন করেনি।
-মামা যাও।সামনে পান্থপথ সিগানল!! দেখে রাস্তা পার হবা।লাল বাতি জ্বললে প্যাডেল মাইরনা।
আমি ফুটপাথে হাটা শুরু করলাম।মোটা আটার রুটি আর গুড় দিয়ে খেয়ে চলছে একদল ক্ষুধার্ত মানুষ আরেকদল নেশার ক্ষুদায় গাজা নামক এক দ্রব্য ধরিয়ে আশেপাশের মানুষকে সাঁজা দিয়ে যাচ্ছে।আমি হাটতে হাটতে অন্যমনস্ক হয়ে যাই।তখনই কে যেন ডাক দিল "এই যে এই যে বলে"।
নাম ধরে ডাকতে পারেনা?আমার নাম সে না জানতে পারে কিন্তু একটা নাম সে দিয়ে সেই নামেও তো ডাকতে পারে।কেন শুধু শুধু এই ঐ বলে মেজাজ খারাপ করিয়ে দিবে?
রিকশার ঘটনা ভুলেই গিয়েছিলাম।আমার চলার ফুটপাথ ঘেঁষে রিকশাটি দাঁড়ালো।মেয়েটি হুড থেকে মাথা বের করে বলল।
-চলুন একসাথেই যাই,যদি আপনার আপত্তি না থাকে।
-আমার আপত্তি নেই।কিন্তু রিকশাওয়ালা কি বলে? তিনি তো মালিক মানুষ।আমি আপনি তার কাছে মনিবের মতো।
রিকশাওয়ালা মুচকি হাসি দিল।
-আমি মেয়েটির পাশে বসেই তার দিকে তাকালাম।আমি তাকে চিনিনা।সেও আমাকে চিনেনা।সে আমাকে কতক্ষণ সহ্য করবে? একটু পরেই কি বলবে "এই আপনি নেমে যান"।
এই করেই তো বলবে।এখনও যে নাম জানেনা।

সমাপ্ত
তানভীর মাওমুদুল হাসান
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×