১৫৯ তো অনেক রান।ড্র করা সেইরম সম্ভব।জেতাও বেসম্ভব না,একটু একটু সম্ভব।কি কি করা যায় আসেন দেখি।
(১) বলাররা একটু পর পর স্লিপ খেয়ে পরে যাবে আর বলবে "ওয়াট এ ব্যাড আউটফিল্ড"
এভাবে টাইম নষ্ট করতে হবে অনেক।আম্পায়ার নিয়মের কথা বললে বলতে হবে "আপনি বল করেন মিয়া।"
(২) টি ব্রেক আর লাঞ্চ ব্রেকের সময় চরম মাত্রার খাওয়া দিতে হবে।
খেলার টাইম শুরু হয়ে যাচ্ছে।কিন্তু বলে যেতে হবে
"কিয়ের খেলা? খাওয়াই তো শেষ হয়নাই,খিদা পেট নিয়া খেলমু নাকি?
(৩) দিনের আবহাওয়া একটু খারাপ হলেই বলতে হবে চোখে তো কিছুই দেখা যাচ্ছেনা।আম্পায়ার যদি বলে প্রতিপক্ষ খেলতে পারলে আপনাদের সমস্যা কি?
তাইলে বলবেন যে চশমার ব্যবস্থা করেন।চশমা আনতে আনতে টাইম নষ্ট।চশমা আনার পর বলবেন "ধুর মিয়া এই রুচিবোধ নিয়ে ঘুরেন? এগুলা কোন চশমা হল?
এভাবে চলতে চলতে পঞ্চম দিনের দুপুর হয়ে যাবে।ততক্ষণে শ্রীলঙ্কার মেজাজ পুরাই অস্থির।তাদের তখন মারমার কাটকাট ধান্দা থাকবে।সেই সুযোগে আমরা কয়েকটা স্লিপ ফিট করবো আর ব্যাটসম্যানের সামনে পিছে অনেক ফিল্ডার দাড় করিয়ে রাখবো।তারা একের পর এক
"ও সাথীরে যেওনা কখনও দূরে" টাইপের গান গেয়ে যাবে।( শাহাদাত থাকবে মেইন ভোকাল)।সেই সুযোগে অসংখ্য ক্যাচ উঠবে ব্যাটসম্যানরা।সবাই বাংলা গানে মুগ্ধ হয়ে আর খেলায় মনোযোগ রাখতে পারবেনা আশা করি।
ওহ হা একটা কথা বলা হয়নি।পঞ্চম দিন শেষে স্কোরবোর্ডে শ্রীলংকার রান ১২১/১০।
তানভীর
১৯-০৩-২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




