somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেঁয়াজ রহস্য!

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক দিনে কেজিতে পেঁয়াজের দাম প্রায় ৩০ টাকা বেড়েছে ৬০ থেকে ৭০ টাকায় উঠেছে। গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে সে সময় দেশের বাজারে হু হু করে দাম বেড়েছিল পেঁয়াজের। রেকর্ড ৩০০ টাকা পর্যন্ত ওঠে পেঁয়াজের কেজি। এই পরিস্থিতি চলমান ছিল কয়েকমাস। সেই ভীতি থেকে এবারও ক্রেতারা বাড়তি পেঁয়াজ কিনে রাখছেন। তাই পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ ধরনের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের কি করণীয় তা অনেক দুরের বিষয়! করণীয় হচ্ছে জনগণের - কারণ জনগণ হচ্ছেন ভোক্তা! এখন ভোক্তারা যদি পেঁয়াজ ভক্ষণ বাড়িয়ে চলেন এবারও আমাদের জন্য পেঁয়াজের আগুন বাজার অপেক্ষা করছে - এখানে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, ভারত নিজেদের বাজার সামাল দিতে গত বছরের ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে ন্যূনতম প্রতি টনের মূল্য ৮৫০ ডলার বেঁধে দেয়। ৩০ সেপ্টেম্বর রফতানিই নিষিদ্ধ করে। এরপর দেশের বাজারে পেঁয়াজের দাম সেঞ্চুরি ডাবল সেঞ্চুরিও অতিক্রম করে। নভেম্বরে ৩০০ টাকা ওঠে পেঁয়াজের কেজি। তখন মিয়ানমার, চীন, মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে নানা রঙের পেঁয়াজ এনে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে সরকার। বিমানেও দেশে আসে পেঁয়াজ।

মূল্যবৃদ্ধি দেখে বাংলাদেশের রেমিটেন্স ভোক্তা গৃহিণীরা পেঁয়াজ বাজারে রিতিমতো হামলা করে দিয়েছেন - এখন এ ধরনের পেঁয়াজ বাজার তা ঢাকার অস্থিতিশীল শেয়ার বাজারকেও হার মানাবে। বাংলাদেশে রেমিটেন্স ভোক্তা পরিবারগুলো দেশের বাজার অস্থিতিশীল করার পেছনে অন্যতম। তারা এক টাকার দ্রব্য দশটাকায় ক্রয় করেন। অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি বাংলাদেশী জনগণ আজীবন হাভাতে ছিলো - হাভাতে আছে - হাভাতে থাকবে। এই ধরনের হাভাতে মানুষ আমার জীবনে আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি। নিজের দেশের মানুষ নিয়ে সত্যি সত্যি লজ্জা হয়। কোনো দেশের মানুষ এতো খেতে পারে ভাবতেও দুঃখ লাগে। বাংলাদেশের মানুষ কি কোনোদিন অন্তত একবারের জন্য হলেও জানতে চাইবেন এই পৃথিবীতে কতো দেশে কি পরিমাণ মানুষ অনাহারে আছেন?

লজ্জাজনক তথ্য: সরকারি হিসাব ও তথ্য মতে বাংলাদেশে প্রতিবছর ৩০ লক্ষ মেট্রিকটন পেঁয়াজ প্রয়োজন। আর বেসরকারি হিসাব ও তথ্য মতে বাংলাদেশে প্রতিবছর পেঁয়াজ প্রয়োজন ৪৫ - ৫০ লক্ষ মেট্রিকটন! এতো খায় মানুষ? এতো খাওয়া সম্ভব? বাংলাদেশের মানুষ কি মানুষ নাকি রাক্ষস! ব্লগে ভূত নিলে লেখোলেখি হয়েছে আমি পরবর্তীতে রাক্ষস নিয়ে লিখবো বলে ভাবছি!

উপসংহার: পেঁয়াজ দিয়ে অদ্ভুত অদ্ভুত রেসিপি বন্ধ হোক, বন্ধ হোক এই দেশের অদ্ভুত সব রন্ধনশালা। পেঁয়াজ এমন কোনো দ্রব্য না যা প্রতি বছর বাজারে আগুন লাগিয়ে দিতে পারে - অথচ আমাদের বাংলাদেশী জনগণ পেঁয়াজকে রিতিমেতো পেট্রোল নামে রূপান্তর করেছেন। খুবই লজ্জাজনক।


কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ।
ছবি: গুগল সার্চ ইঞ্জিন








সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
৩৪টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×