আসলে ব্লগে লেখার মত কিছু খুজেঁ পাচ্ছিলাম না তাই অনেকদিন আগের লেখা কিছু কবিতা দিয়ে দিলাম
নীল আকাশের মাঝে
ভেসে যায় আমার
বিষন্ন একাকী মন
যেন পথ ভোলা এক নিঃসঙ্গ পথিক
খোঁজে শুধু ওই চিলতে মেঘের আড়ালে
হারিয়ে যাওয়া ভালোবাসাকে
আশা যদি পায় তাকে
সহস্র যুগ অতক্রিমের পর
হবে তখন নীল বেদনার পরিসমাপ্তি।।
------------------------------------
জীবন সাগরের উত্তালে
চলিয়া গিয়াছিল অতীত বহুদূরে
আবার আসিছে ফিরে
ছবি রূপে মোর নয়নে
যায়না সে ছবি
কতসাধনা , কত চেষ্টা
লেপ্টাইয়া গিয়াছে মোর
হৃদয়ের অন্তরালে ।।
------------------------------------
প্রকৃতি স্তব্ধ আজ
আজ নেই সদ্য ফুটে ওঠা ফুল
নেই গাছে গাছে শালিকের ডাক
প্রকৃতি স্তব্ধ আজ
অদৃশ্য নীল বেদনায়
শুধু দূরে রাখালীয়া বাশীঁ বেজে যায় ।।
-----------------------------------
জীবন আজ শেষ সর্ূযাস্তের অপেক্ষায়
অপেক্ষায় সেই লাল আভার
যার সি্নগ্ধতায় চঞ্চল হৃদয় হয় শান্ত
জীবন আজ শেষ সর্ূযাস্তের অপেক্ষায়
যা মনে করিয়ে দেয়
বিরহে তপ্ত হৃদয়ের কথা
জীবন আজ শেষ সর্ূযাস্তের অপেক্ষায়
যখন ইচ্ছে করে রেখে যেতে
র্সবশেষ কিছু স্মৃতি
আছি আমি সেই সূর্যাস্তের অপেক্ষায় ।।
------------------------------------
মতিঝিল মডেলহাই স্কুলের শ্রদ্ধেয় (রেজাউল করিম) স্যারের লেখা একটি কবিতা
বিষে বিষ ক্ষয় তত্বে আমার কোন দ্বিমত নেই
ছিলনা কখনো
কিন্তু কালে কালে ব্যাথা উপশমে
এ তত্ব অব্যার্থ জেনেছি জেনো
তাই ভুলেও কখনো রমনার বটতলায়
হঠাৎ দিওনা চিৎকার
তীরে এসে তরীডোবা নাবিকেরা জানে
চাচাছোলা সপ্তমী চিৎকারের মানে ।।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৬ ভোর ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


