somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যান্টিনের কাব্য

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দুপুরটা একেবারেই অন্যরকম। আশ্বিন মাস চলছে, গত কয়েকদিন ধরে সেই সাত সকাল থেকেই তীব্র রোদের ঝলকানি শুরু হয়, থামতে থামতে সেই সন্ধ্যা। অথচ এখন আকাশের দিকে তাকিয়ে দুপুর বলে বোঝার উপায় নেই। চারিদিক অন্ধকার হয়ে আছে। সকাল থেকেই কয়েক দফা বৃষ্টি নেমেছে, আবারও নামি নামি করছে। আবহাওয়াও বেশ রোমান্টিক। মৃদুমন্দ বাতাস বইছে, তাতে তিরতির করে কাঁপছে কাশফুলটি। আজকের দিনটির মতো এই কাশফুলটিও বড় অদ্ভুত। সম্ভবত ছাদের উপর জন্মানো বলেই। একতলা ঘর, ছাদে ওঠা-নামার সিঁড়ির বালাই ই নেই, তার ওপরে লাল ইটের শক্ত গাঁথুনি। সেখানে কীভাবে এই কাশফুল জন্মালো সেটাই এক আশ্চর্যের বিষয়। বামন গাছ, লম্বায় না বাড়লেও যা ফলানোর ঠিকই ফলিয়ে নিয়েছে। এক থোঁকা সাদা কাশফুল বাতাসে দুলছে। শ্বেতশুভ্র সেই ফুলের নিচ থেকে গোড়া পর্যন্ত টকটকে সবুজ। কালো আকাশের ব্যাকগ্রাউন্ডে দারুন মানিয়ে গেছে। বেশ কিছুকক্ষণ তাকিয়ে থাকলে নেশা ধরে যায়। আমারও বোধহয় নেশাই ধরে গিয়েছিল, সেই নেশা ভাঙলো বৃষ্টির ফোঁটায়।

আকাশ ভারী করে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। মাথা বাঁচাতে ছুটলাম কাঁশফুলের সেই ছাদের নিচে। ছোট্ট গেট, গেট না বলে গলি বললেও চলে। সেই গলির একপাশে টানা কাউন্টার দখল করে আছে বিশাল এক জায়গা। সেটুকু পেরোলেই ক্যান্টিন। তরুণ বয়সের দুজন সেই কাউন্টার সামলাচ্ছেন, মাঝে মাঝে এদিক সেদিক ন্জর ঘুরিয়ে দেখে নিচ্ছে ক্যান্টিনের হাল-হকিকত। ভাবখানা এমন যেন, বিল না দিয়ে এখান থেকে পালাবি কোথায়।

বাইরের সাইনবোর্ডে তাসপিয়া রেস্টুরেন্ট হলেও সবার কাছে এটি এফডিসির ক্যান্টিন নামেই পরিচিত। কাউন্টারের পাশ দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়বে পুরোনো দিনের সিনেমা হলগুলোর ভেতরে পোস্টার লাগানোর মতো একটি দেয়ালিকা। তবে পোস্টারের বদলে সেখানে শোভা পাচ্ছে হাতে আঁকা কোন এক সিনেমার ব্যানার। কিন্তু সেটি যে কোন সিনেমার, তা বলা মুশকিল। বিভিন্ন দৃশ্যে, নানান ভঙ্গীমার বেশ কয়েকজন নায়ক-নায়িকার মুখায়ব সেখানে আঁকা। অনেকক্ষণ চেষ্টাচরিত্র করে সেখান থেকে মাত্র দুজনকে চিনতে পারলাম। একজন নায়ক জসীম অন্যজন নায়িকা চম্পা। বাকীদের চেহারা কোনদেশের তারকাদের তা আঁকিয়েই ভালো জানেন।
ব্যনার থেকে চোখ সরিয়ে নজর দিলাম ক্যান্টিনের টেবিলগুলোর দিকে। প্লাস্টিকের গোল ছোট্ট টেবিল, আর লোহার পুরোনো ধাঁচের চেয়ার। তারপরও সবগুলো টেবিলেই লোকজন ভর্তি। সবাই দলে দলে বসা। চারজনের টেবিল তিনজনে নিশ্চিন্ত মনে দখল করে বসে আছে। সুখী সুখী চেহারা সবার। কারো যেন কোন কাজের তাড়া নেই, নিশ্চিন্ত মনে গল্পগুজব চলছে। একেবারে একপাশে দেয়াল লাগোয়া লম্বা একটা টেবিল ফাঁকা দেখে সেখানেই বসে পড়ে পড়লাম। চায়ের অর্ডার দিলাম। কিন্তু সেই চায়ের আর খবর নেই।
এর মধ্যেই বৃষ্টি আরো জোরেসোরে নেমেছে। আঁধভেজা হয়ে সেই বৃষ্টিতেই ঢুকলেন এক প্রৌঢ়। মাথাভর্তি সাদা চুল, মাঝারী সাদা দাড়ি। গায়েও সাদা শার্ট। বেশ মানিয়েছে ভদ্রলোককে। ক্যান্টিনে ঢুকেই ভদ্রলোক সোজা এসে আমার পাশেই বসলেন। রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে বেয়ারা ছেলেটিকে ডাকলেন। বেয়ারা ছোকরা শুনেও না শোনার ভান করে মুখ গোঁজ করে অন্যদিকে চলে গেল। এবারে তিনি নিজেই গেলেন কাউন্টারে।
কীরে খাওন দিবিনা আইজকা?
চাচা, তুমার অনেক টেকা বাকি পড়ছে। আর বাকী চাইও না। আগের টেকাগুলা আগে দেও তারপর খাওন। সামনে ঈদ আমারো তো দোকান চালান লাগবো।
আরে দিমানি, টেকার চিন্তা তুই করস কেন? আইজকা একটা কাম পাইছি। নায়কের বাড়ির মালীর রোল। কাইলকাই শুটিং। ওইহান থিকা টেকা পাইলেই তর সব শোধ দিমু।
না চাচা, ওই কথা মেলা হুনছি। এহন থিকা আগে টেকা পড়ে খাওন। খাইলে খাও, নাইলে চইল্যা যাও।
ক্যাশিয়ারের জবাব শুনে মুখ শুকিয়ে গেল লোকটির। শুকনো মুখেই আবার এসে বসলো আমার পাশে। গ্লাস থেকে ঢেলে ঢকঢক করে পানি খেল দুই গ্লাস। এরমধ্যে আমার চাও চলে এসেছে। আমার সামনে চায়ের কাঁপটি রাখতে রাখতেই বুড়ো লোকটির হাতে দুটো সিঙ্গাড়া গুঁজে দিল বেয়ারাটি। সিঙ্গারা দুটো হাতে নিয়ে অবাক চোখে লোকটি ক্যাশে বসে থাকা তরুণটির দিকে তাকালো। চোখে চোখ পড়তেই অন্যদিকে ঘুরে বসলো তরুণটি, দেখেও যেন কিছু দেখল না। তাদের দুজনের মধ্যকার সেই অভিনয়টি সম্ভবত আমি ছাড়া আর কারো চোখে পড়লো না। এরপরের ঘটনা অতি স্বল্প। দ্রুত গতিতে খাওয়া শেষ করে বিদায় নিল লোকটি। চায়ের দাম মিটিয়ে আমিও বেড়িয়ে পড়লাম। ততোক্ষনে বৃষ্টিও থেমে গেছে। মৃদুমন্দ বাতাসে ক্যান্টিনের ছাদে তখনো দুলেই চলছে কাশফুলটি

বিঃদ্রঃ লেখাটি ঈদের আগের, আজ মন চাইল তাই পোস্ট করলাম।


সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×