আর থাহুম না পিরথিবিত, হ চান্দে যামুগা। কয়দিন আগে চান মিয়া যেই খেলাডা দেহাইলো! পুরা সুরুজের মুখ ঢাইকা দিছে।
এরপরে চান্দের জমিন বেইচা কোন আম্রিকান বেডা কুটিপতি!
পিরথিবিত থাইক্কা কি করুম কন!
কয়দিন আগে দেখলাম, অষ্ট্রেলিয়ার এক চাকরির খবর- কোনো এক নির্জন দ্বীপ এর কিউরেটর চায়, বিশাল টাকা বেতন! বছরে ৬০ লক্ষ ডলার। কাম কি জানেন? এইতো- আপনাগো আমাগো মতো ব্লগ লিখা। দিনে এক্টা কইরা। ৪০০০ দরখাস্ত পরছিলো, এক বিটিশ পাইয়া গেলো চাক্রিডা। মামুরা খবরটা দিছে বিটিশটা চাক্রিডা পাওয়ার পরে, ক্যানরে বাপ, আমরা কি ব্লগ লিখতে পারি না!
আবার দেখলাম, একতারা ওয়েবসাইট খুলছে, নাম রেজিস্টার করলে হেই নাম অগো রোবোট দিয়া মংগলে পাঠাইবো, দেহেন দেহি কান্ড! আরে বাপ, আমার নাম গেলে আমার কি লাভ হইবো, আর আমি কী মঙ্গলে যাইতাছি যে নিজের নামডা দেহুম গিয়া! আর তগো লগে বিশ্বাস আছে! ওয়েবসাইটে হিট বাড়াইতে পারলে নাকি গুগুল এড দিয়া টেহা দেয়। আমি যামু চান্দে। চান্দে যাইয়া অইহানে চরকা বুড়ির লগে বইয়া বইয়া সুতা কাটুম আর তগো খেলা দেহুম।
লোকাল বাসে কি যাওন যাইবো?
হুনছি আম্রিকা নাকি চান্দে গেছে ৪০ বছর আগে, এতদিনে লোকাল বাস অয়নাই?
পাচফুট-বিসা লাগে নি?
চান্দে যাঅনের রাস্তা খুজতে সঙ্-আম পাহাড়ে গেছিলাম কয়দিন আগে।
কিতা বিশ্বাস করেন না?
ছবি দেহাইতাছি।
চান্দের রাস্তা শুরু
চান্দের রাস্তায় পাহাড় ক্যান!
ওম্মা বহুত উপ্রে আইছি দেহি!
বাই এট্টু বহেন রেস্ত লইয়া লই।
আয় হায় এরপর কোন্দিকে?
এদিকে আসেন-
চান্দের রাস্তায় এইডা কিতা!
হে হে হে কাছাকাছি আইসা পড়ছি! এইবার যামু কোন পথে!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


