
এক সময় ছিল, যখন বিনোদনের মাধ্যম হিসেবে, জীব জন্ত নিয়ে খেলা দেখা হতো। বাঁদর, ভাল্লুক ইত্যাদি গলায় বা নাকে দড়ি দিয়ে বিভিন্ন খেলা দেখিয়ে বিনোদিত করে, জীবন নির্বাহ চলতো অনেক মানুষের। কালের বিবর্তনে সেটা হারিয়ে গেলেও, কদাচিৎ সে সব চোখে পড়ে।
কয়েকদিন আগে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি সংসদীয় দল, টিপাইমুখ পরিদর্শনের জন্য ভারত সফর করে আসলো। বিরুপ আবহাওয়ার জন্য, তাদের সেই সফর, একটা নিতান্তই পিকনিকে পরিণত হয়েছিল। যতটুকু দেখার সেই আকাশ থেকেই দেখা।
যতদুর জানি, সেই দলের সদস্যদের ভেতর, এক দুইজন সরকার সমর্থক বিশেষজ্ঞ ছিলেন। কিন্তু মাটির এত উপর থেকে দেখে কোন তথ্য উপাত্ত সংগ্রহ করার মত মেধা যেখানে খোদ আইনিস্টাইনেরই যখন হতো না, তখন আমাদের বিশেষজ্ঞরা আর কিই বা করতে পারেন। বাকিদের কথা নাই বললাম।
ইচ্ছে করলে, এই প্রতিনিধি দল কিন্তু আরো কয়েকটা দিন ভারতে থাকতে পারতেন। আবহাওয়া শান্ত হলে, আবার সেখানে যেতে পারতেন। মোটামুটি চাক্ষুস দেখে আসলেও, সান্তনা থাকতো যে, অন্তত গরিব দেশের দরিদ্র মানুষের পয়সা কিছুটা হলেও উসুল হয়েছে। যেখানে ইউরোপ আমেরিকা গেলে, সাংসদটা দেশে ফেরার নামটিও নিতে চান না, সেখানে বাড়ি ফেরার এত তাড়ার কি ছিল?
এর পরের দৃশ্যটি কি হতে পারে, সেটা আন্দাজ করা খুব কঠিন নয়। সরকার দেশবাসিকে বোঝাবে যে, টিপাইমুখে গেছিলাম, ইন্ডিয়া রুটি তরকা খাওয়ালো, অনেক যত্ন আত্তি করলো, টিপাইমুখে পাঠালো, আকাশ থেকে সব ফকফকা দেখা গেলো। ব্যাস ! দ্বায়িত্ব শেষ। এর পর মুখে কুলুপ, কানে তুলা দিয়ে বসে থাকবে। জনরোষ বেড়ে গেলে তখন বলবে, এ নিশ্চই "জননেত্রি" হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাধীনতার স্বপক্ষ্যের শক্তির বিরুদ্ধে রাজাকারদের ষড়যন্ত্র, বিরোধী দলের নোংরা রাজনীতি, ইত্যাদি আরো কত কি? মাঝখান থেকে ইবলিশ শয়তান তার আশা পুরো করে নেবে। আরেক ফারাক্কার অভিশাপে ধবংস হয়ে যাবে বাংলাদেশের আরেকটি বৃহৎ অংশ।
বিবর্তন তত্ত্বে বিশ্বাসি হলে, বলতে হয়, আমাদের শাসক গোষ্ঠি, নিশ্চিতভাবেই হয় বানর কিংবা ভালুক থেকে বিবর্তিত। বিশেষ করে আঃ লিগের কথা বার্তা, মনোভাব ইত্যাদি দেখলে মনে হয়, আমাদেরকে মাদারি বিবেচনা করা ভারতীয় শাসকদের কস্ট করে আমাদের নাকে দড়ি পড়াতে হয়না। তারা নিজেরাই আনন্দে আটখানা হয়ে নাকে দড়িটি পড়ে থাকেন।
তাই ৪০ দিনের নাম করে প্রায় ৪০ বছর ধরে ফারাক্কার শাসনে আমরা শোষিত। বিলিয়ান ডলারেরও বেশি বাণিজ্য ঘাটতি হলেও, আরো ভারতীয় পণ্য আমদানির জন্য সীমান্ত উন্মুক্তকরণ। ভারত আমাদের সন্ত্রাসিদের জামাই আদর করে রাখলেও, সন্ত্রাসি পালনের অভিযোগ উঠে আমাদের বিরুদ্ধেই। ওখানে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রতি বছর সংখ্যালঘু নিধন হলেও, ভারত আমাদেরই ধর্ম নীরপেক্ষতার উপদেশ বিতরণ করে।
আর এ সবই সম্ভব হচ্ছে, আমাদের এই নতজানু পোষ্য ভালুকের ভুমিকায় অবতীর্ণ হওয়ায়। এ দাসশৃঙ্খল থেকে আমাদের মুক্তি নেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


