সামুতে ঢুকলেই এক রাশ প্রশান্তি এসে ধরে। নাহ দেশের কোথাও কোন অশান্তি নেই। সব শান্ত। সব চমৎকারভাবে চলছে। হ্যা, মাঝে মাঝে কিছু "রাজাকারের" দোসর সামুতে এসে দেশে শান্তি নেই, গণতন্ত্র নেই, বাকশাল চলছে এই ধরণের অসত্য কথা বলছে বটে ! তবে সেটা কিছুক্ষণের জন্যই। পরক্ষণে সেই অশান্তির বাণী উচ্চারনকারিরা কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
শুধু কি তাই? দেশ জাতি ও অর্থনীতি বিধবংসি হরতাল ভাংচুর নৈরাজ্য ইত্যাদি করে দেশকে অস্থিতিশীল করার যে মহা চক্রান্ত করা হচ্ছিল, তার হর্তা কর্তাগুলিকেও গতকালই গারদে পোরা হয়েছে। শুধু পালের গোদাটা কেন যে বাইরে বুঝতে পারছি না।
একবার ভেবে দেখুন তো। দেশ যখন মহা শান্তির দিকে আগ্রসর হচ্ছিল, তখনই ককটেল নামে মারাত্মক এক সন্ত্রাসি অস্র জমা করে ব্যাবহার করা হচ্ছিল। তাও একটি নয় দুটি নয়, পুরো দশ দশটি!
এটা জেনে খুব ভালো লাগলো যে, দেশের শান্তির প্রবাহ নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় সরকার যেভাবে আইন প্রয়োগ করে সফল হচ্ছে, সামুও একদম হুবুহু সেই ধারা এই অন্তর্জালেও অব্যাহত রেখেছে। দেশের শান্তি বজায় রাখতে এই ধরণের টিম ওয়ার্ক অত্যন্ত জরুরি। এই একতাবদ্ধ প্রয়াশে সবার সমান অংশগ্রহন খুবই জরুরি। কেননা মহা শান্তিময় এই পরিবেশকে বাস্তর বা অপরবাস্তব কোন যায়গাতেই কলুষিত করার অবকাশ নেই।
দেশে এই যে শান্তির ফল্গুধারা বইছে, হাতে গোনা দুই তিনটা পত্রিকা ছাড়া, বাকি সবাই এক সুরে সেটা স্বীকার করছে। আর স্যাটেলাইট চ্যানেলগুলি তো এই ব্যাপারে সবাই এক সাথেই নিশ্চিত করেছে। তো কার কথা বিশ্বাস করবো? দুই তিনটা পত্রিকা? নাকি বাকি পত্রিকা এবং অজস্র চ্যানেল গুলিকে?
মাঝে মাঝে অবশ্য ইনি উনি সে খুন হয়েছে টাইপের প্রতিবাদ আসছে। খুনের প্রতিবাদ তো করতেই হবে, নাকি?
তবে পুলিশের প্রতি কিছুটা অভিমান আছে। আরে বাবা ! অন্তর্জাল ঘাটলেই তো অনেক অনেক গোয়েন্দা পাওয়া যাবে। যারা তাদের মহা ধী শক্তি দিয়ে বলে দিবে, খুনের মোটিভ এবং ক্রিমিনালের নাম। খামোখা কালক্ষেপণ না করে, ইনাদের জিজ্ঞেস করলেই তো খুনিকে গ্রেফতার করা সম্ভব।
নিউটন নামে একজন বিজ্ঞানি নাকি তৃতীয় সুত্র নামের কি সব সুত্র আবিস্কার করেছিল। মাত্র ৯ ক্লাসের জন্য ম্যাট্রিক পরীক্ষা বা দেবার কারণে সেটি জানা সম্ভব হয়নি। তাই মাঝে মাঝে খুব আফসোস হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




