somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি এক ইতিহাস

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুলশান আইভি কনকর্ড টাওয়ারের পঞ্চম তলা। পূর্ব উত্তর কোণের রুমে শোকে মুহ্যমান জিল্লুর রহমান বিছানায় শোয়া। স্ত্রী বেগম আইভি রহমানের লাশের অপেক্ষায় তিনি। ছেলে পাপন আর ২ কন্যা তানিয়া ও ময়নার গগনবিদারী আহাজারি। এ বাড়ি ঘিরে শোকার্ত মানুষের ঢল। সবার চোখে পানি। কাঁদছে গোটা দেশ। সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে লাশ আসবে। দিনটি ছিল ২০০৪ সালের ২৫শে আগস্ট। মিডিয়া কর্মীদের ভিড়। এ সময়ে জিল্লুর রহমান কি বলবেন? সাংবাদিকরা তার মুখ থেকে কিছু শুনতে চাইছেন। লাশ তখনও আসেনি। সুযোগ হলো জিল্লুর রহমানের সামনে যাওয়ার। রুমে প্রবেশ করেই দেখতে পেলাম অঝোরে কাঁদছেন তিনি। দীর্ঘ দিনের জীবনসঙ্গীকে হারিয়ে বাকরুদ্ধ। আনমনা হয়ে বিড়বিড় করছেন। কখনও চিৎকার করে কেঁদে উঠছেন। কিছুই বলতে পারছিলাম না। আমার চোখেও পানি। প্রাজ্ঞ, অভিজ্ঞ এই রাজনীতিবিদ বুঝতে পারছিলেন তার জীবনসঙ্গী সম্পর্কে কিছু জানতে চাই। তাই নিজ থেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বললেন, ৪৬ বছরের সাংসারিক জীবনে আমাদের মাঝে কখনও ভুল বুঝাবুঝি হয়নি। এ সময়ে কখনও একজন আরেকজন থেকে দূরে থাকিনি। ক্লাস নাইনে থাকতেই বিয়ে হয়। বিয়ের আগেই আইভিকে চিনতাম, তবে প্রেম ছিল না। সুদর্শনা আইভির সংগীত ও নৃত্যে মুগ্ধ হয়েই আকৃষ্ট হয়েছিলাম। দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে থাকেন, যে বিশ্বাস নিয়ে আইভিকে ঘরে এনেছিলাম সে বিশ্বাস দীর্ঘ ৪৬ বছরে একবারের জন্যও নষ্ট হতে দেয়নি। বরং তার অনুপ্রেরণা ও সহযোগিতার জন্যই এ পর্যন্ত আসতে পেরেছি। বৃদ্ধ বয়সে এসেও রাজনীতি করতে পারছি। মাত্র তিন দিন আগে ২১শে আগস্ট আওয়ামী লীগ কার্যালয়ের জনসভায় একসঙ্গে গিয়েছিলেন জিল্লুর রহমান ও আইভি রহমান। কে জানতো এ যাওয়াই তাদের শেষ যাওয়া। ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমান মারাত্মক আহত হন। তার দু’টি পা-ই কেটে ফেলতে হয়। ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। ২৪শে আগস্ট রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইভি রহমান। শোকাহত গোটা দেশ। গুলশান আইভি কনকর্ড টাওয়ারে শোকাহত মানুষের ভিড়। দীর্ঘ ৮ বছর নিঃসঙ্গ জীবন কাটিয়ে জিল্লুর রহমানও চলে গেলেন না ফেরার দেশে। মহামান্য প্রেসিডেন্ট হিসেবে তার লাশ নেয়া হয় বঙ্গভবনে। যেখানে তিনি জীবনের শেষ সময় কাটিয়েছেন। গতকালও মরহুম প্রেসিডেন্টের পুত্র এমপি পাপন, কন্যা তানিয়া ও ময়না অঝোর ধারায় কাঁদছিলেন। মায়ের মৃত্যুর পর তাদের পিতা সান্ত্বনা দিয়েছেন। এখন তিনিও চলে গেলেন। এতিম তারা। প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুতে আজ গোটা জাতি এক কাতারে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতারা ছুটে গেছেন বঙ্গভবনে। শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে। সাধারণ মানুষের ঢল সেখানে। আসলে জিল্লুর রহমান তার দীর্ঘ জীবনে দেশের মানুষের হৃদয় জয় করে গেছেন। সততা, নিষ্ঠা আর দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ তিনি। টিভিতে দু’বোনকে জড়িয়ে পাপনের কান্না দেখে মনে করিয়ে দিয়েছে ৮ বছর আগের সেই দৃশ্য। চোখে ভেসে উঠেছে, জিল্লুর রহমানের কথাÑ ২১শে আগস্ট জনসভায় যাওয়ার সময় আইভি নিজ হাতে পায়জামা-পাঞ্জাবি বের করে দেয়। পাঞ্জাবি পরার পর বলে, এটি খুলে ফেলো। লালচে লাগছে। ভাল সাদা পাঞ্জাবি পরে যাও। নিজ হাতেই অন্য একটি পাঞ্জাবি বের করে দেয়। এটি পরার পর বলে, দেখ কত সুন্দর লাগছে। কেঁদে ফেলেন জিল্লুর রহমান। একটু পর আবার বলতে থাকেন, ও ছিল সুন্দরের পূজারী। সুন্দরকে মনে প্রাণে ভালবাসতো।
১৯৫৮ সালের ২৭শে জুন জেবুন নাহার আইভির বিয়ে হয় জিল্লুর রহমানের সঙ্গে। তাদের এ বিয়ের এক নম্বর সাক্ষী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় সাক্ষী ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান। বিয়ের উকিল ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। বঙ্গবন্ধুর ছোট্ট গাড়িতে বসেই বর সেজে যান জিল্লুর রহমান। আইভির মৃত্যুর খবর শুনে বলেছিলেন, একা হয়ে গেলাম। বড় একা। যতদিন বেঁচে থাকবো আইভির স্মৃতি আমাকে তাড়া করে ফিরবে। দীর্ঘ ৮ বছর তাকে তাড়া করে ফিরেছে আইভির অনুপস্থিতি। আজ প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুতে দেশ যেন একা হয়ে পড়লো। বড় একা। নির্ভর করা যায় এমন রাজনীতিক আর ক’জন আছেন দেশে? তিনি ছিলেন, নির্ভরতার প্রতীক। যার কোন শত্রু ছিল না। যাকে শ্রদ্ধা জানাতেন দলমত নির্বিশেষে সবাই। যিনি কথা বলতেন হিসাব করে। যিনি বিরোধী মতকে শ্রদ্ধা জানাতেন বিনয়ের সঙ্গে। দেশে এমন মানুষের আরও বহুদিন বেঁচে থাকার দরকার ছিল। ইন্টারমিডিয়েটে পড়াকালে জিল্লুর রহমানের পরিচয় হয় বঙ্গবন্ধুর সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভিপি নির্বাচিত হন। তৎকালীন পাকিস্তানবিরোধী রাজনীতির জন্য তার এম এ ডিগ্রি কেড়ে নেয়া হয়। করা হয় বহিষ্কার। ১৯৬২ সালে ছাত্র আন্দোলনের মুখে সরকার আবার ডিগ্রি ফিরিয়ে দিতে বাধ্য হয়। দীর্ঘ জীবনে তিনি কোন অন্যায় করেননি। স্বাধীন দেশে অনেকেই মন্ত্রিত্ব, লাইসেন্স, পারমিট ইত্যাদির লোভে দলবদল করেছেন। কিন্তু জিল্লুর রহমান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অটল। শেষ দিন পর্যন্ত এ আদর্শকে লালন করে গেছেন । তিনি এক ইতিহাস। এমন মহান লোক মরতে পারেন না। তিনি বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×