গনেশ পাইন, ভারতীয় আধুনিক চিত্রকলায় তাঁর স্বতন্ত্র চিত্রভাষা রচনা করেছেন। আমার চারুকলার ছাত্রজীবন থেকেই গনেশ পাইনের কাজ ভাল্লাগে, চিত্রপটে একটা সংশ্লেষিত-অভিনবত্বের মাস্টারি তিনি দেখিয়েছেন । তার টেম্পেরায় তিনি নতুন, ক্রিটিকরা বলেন, 'পাইন টেম্পেরা'। ভারতীয় স্থাপত্য, অজন্তা, মোঘল-রাজপুত অণুচিত্র, অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের শৈল্পিক বিভিন্ন উপাদানের সঙ্গে পশ্চিমের রেমব্র্যান্ট, পল ক্লে'র সংযোগ-সংশ্লেষণ ঘটিয়েছেন গনেশ পাইন, তাঁর ক্যানভাসে।
শিল্পী মুস্তফা মনোয়ারের স্যারের সঙ্গে একদা ৩/৪ বছর ওঁতপ্রোত পাপেট করেছিলাম। 'মন্টু' স্যার তখন বলতেন ফিফটিজের কোলকাতা আর্ট কলেজ, জয়নুল আবেদিন, সুনীল দাস বা ঘোড়া সুনীল, চিন্তামনি কর, গনেশ হালুই, মীরা মুখোপাধ্যায়, গনেশ পাইনদের ছাত্রবেলাকারর কথা। মুস্তাফা মনোয়ার মন্টু তখন দশম শ্রেণীর ছাত্র, পথের পাঁচালির শ্যুটিং দেখতে যেতেন_ স্যার বলতেন সত্যজিৎ রায় বা তাঁদের মানিক দা'র কথা। পাপেট বানানো, পাপেট চালানো, ভোকাল রেকডিং বা লাইভ শো করার ফাঁকে ফাঁকে মন্টু স্যারের কাছে কত কী যে জানা হতো। হয়তো বা ধীরে ধীরে একদিন মুস্তাফা মনোয়ার স্যারের কাছ থেকেই 'টোটাল আর্ট' প্রবণতার শিকার হয়ে পড়ি...
শিল্পী গনেশ পাইনকে শ্রদ্ধা, প্রয়াণেও তিনি অমর...
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।