'রাজপুত্তুর' বার্তা
ডাবিং শেষ হলো না অাজও। ডায়লগে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের অংশই বেশি, তিনি 'রাজপুত্তুর' ছবিতে পুপেদির দাদুমশাই। ১৯ ডিসেম্বর বিকেলবেলায় ভাস্বর দা'র বাকি অংশ ডাব হচ্ছে। মানে অাজই। শেষবয়সে রবীন্দ্রনাথ উত্তমপুরুষে লিখেছেন 'সে'। 'সে'র দশম পরিচ্ছেদই লীলা মজুমদার সম্পাদিত রবীন্দ্রশিশুতোষ-কোষগ্রন্থ 'কৈশোরক' এর একটি গল্পের নাম 'সুকুমার'। সুকুমারই অামাদের রাজপুত্তুর। অাজ মেসেজ পেলাম রাজপুত্তুর চরিত্রের অভিনেতা বিষ্ময় সরকার মুগ্ধ দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠে গেল। পুপেদি মনে হয় তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উঠবে এবার। পুপেদি চরিত্রের তাপসীর একটা দাঁত পড়েছে শুটিং এর পরই, গত অক্টোবরে। দাঁত পড়েছে রাবণ চরিত্রের অভিনেতা জয়েত কল্যাণেরও। 'বীরপুরুষ' স্বপ্নীল এর মা মানহারও দাঁত পড়েছে বলে খবর পাওয়া গেছে। ঋভু রোদ্দুর যশোর থেকে খেজুরের পাটালি খেয়ে ফেরেনি এখনো। ইলির দাদু মারা গেছেন, সেই দাদুর শ্রাদ্ধকার্যে ওরা এখন ময়মনসিংহে। দইওয়ালা অসীম গোস্বামী ও অমল চরিত্রের অভিনেতা ইলির ডাবিং কিন্তু বাকি অাছে। কিন্তু ডাকঘর-অংশে সাউন্ডলেভেল ডাবিং না করলেও অাপাতত চলে মনে হয়।
কিন্তু দুই টুকরো রবীন্দ্রগীতিকার গায়কী, মিউজিক, অ্যানিমেশন, সাউন্ড মিকসিং-কারেকশন এন্ড কালার কারেকশন তো করতে হবে। সাবটাইটেল করা হবে।....
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।