somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'কাঁটা দ্য ফিল্ম' থেকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের জন্যে বার্তা

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'কাঁটা দ্য ফিল্ম' থেকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের জন্যে বার্তা
..................

শুভেচ্ছা।
'কাঁটা দ্য ফিল্ম' এর অডিশনের জন্যে প্রচারিত ১০ দিনের বিজ্ঞাপনে অ্যাপ্লাই করেছেন প্রাায় ৯০০ জন নতুন অভিনেতা-অভিনেত্রী। পরপর ৪ দিন ধরে সকাল-সন্ধ্যা অডিশন নেওয়া হয়েছিল নিউ ইস্কাটানের সাপ্তাহিক ২০০০ এর গলিতে, চারুনীড়ম থিয়েটারের কার্যালয়ে। প্রাথমিক বাছাইয়ের পর ৯০০ থেকে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করে একাধিকবার ডাকা হয়েছে মগবাজারের রেললাইনের ধারে অবস্থিত ক্যাম্প টু তে। তবে কয়েকজনকে ফোনে পাওয়া যায়নি। একাধিকবার 'কাঁটা' টিমের লোকেরা যোগাযোগ করেও তাদের ধরতে পারেনি এবং ক্যাম্প টু তে এসেও যারা সময় মেইনটেইন করতে ব্যর্থ হয়েছেন বা হচ্ছেন, তাদের; এই দুপক্ষকেই অার ডাকা হবে না। কিন্তু যারা অধিক মনোযোগী এই ছবিতে অভিনয়ের ইচ্ছায়, যারা তাদের জীবনের এই সময়ের প্রধান কাজ হিসেবে দেখছেন 'কাঁটা দ্য ফিল্ম' এ কাজ করাকে, নারী-পুরুষ মিলিয়ে 'তাদের সংখ্যটি হবে প্রায় ২০০। অডিশন থেকে অাগত এই দুইশোজনই থাকছেন 'কাঁটা দ্য ফিল্ম' এ_এ কথা অামরা বলতে পারি। তবে এই ২০০ সংখ্যা থেকেও বাদ পড়তে পারে, সে-ক্ষেত্রে প্রার্থীদের সিরিয়াসনেসের অভাবের কারণই দায়ী হয়ে থাকবে। এবং এতে 'কাঁটা দ্য ফিল্ম' টিমের অার কিছু করার বা বলার থাকছে না। অবশ্য সবাই যে ফিল্মের সিরিয়াসনেস বুঝতেই পারবে, এমনটাও হয়তো অাশা করা চলে না।

অাজ ২৩ নভেম্বর, ২০১৭। অাজ থেকে অাপনি, মানে অডিশন থেকে অাগত ২০০ জনের যে-কেউ, তারা কাঁটা ক্যাম্পে উপস্থিত থাকবার প্রস্তুতি নিয়ে রাখুন। চিত্রনাট্যের চরিত্র অনুযায়ী প্রায় অাড়াইশো চরিত্রের প্রয়োজন। সেই হিসেবে বাকি ৪০/৪৫ জন 'কাঁটা' টিম বিভিন্ন সময়ে নির্বাচন করেই রেখেছে। অাজ থেকে তাদের দু'তিনজনের গ্রুপে গ্রুপে ডাকা হচ্ছে কাঁটা ক্যাম্পে। এই ডাকাডাকিতে যারা ফোন ধরতে গাফিলতি করবেন বা যাদের ফোন দিয়ে পাওয়া যাবে না, তাদের অার না ডাকাই ভালো_এই সিদ্ধান্তে পৌঁছুবে কাঁটা টিম। অাপনি অপেক্ষা করবেন, কাঁটা'র অফিসিয়াল নাম্বার থেকে অাপনাকে ফোন করা হবে। অাজ, কাল, পরশু বা পরপর কয়েকদিনের মধ্যেই ডেকে ডেকে চিত্রনাট্যের চরিত্র অনুযায়ী তাদের রিহার্সেলে যুক্ত করা হবে। ফলে, এই ছবিতে যুক্ত থাকতে চাইলে অবহেলা করার কোনো সুযোগ নেই।

শ্যুটিং ৯০ শতাংশ হবে সূত্রাপুর, ফরাসগঞ্জ, নারিন্দা, জুরাইন, মিল ব্যারাক, ফরিদাবাদ, শ্যামবাজার, বাংলাবাজার_মূলত পুরান ঢাকার এইসব এলাকায় ক্যামেরা স্টার্ট হবে অাগামী মাসের কোনো এক তারিখ থেকে। রিহার্সেল পিরিয়ডেই সব জানতে পারবেন। অাবারও বলছি, 'কাঁটা' তে যুক্ত থাকতে চাওয়ার জন্যে টিম অাপনার প্রতি দায়িত্ববান যেমন, অাপনাকেও বুঝতে হবে দায়িত্বটা। এটা টিভি প্রোডাকশন নয়, এমনকি নয় সৌখিন থিয়েটার চর্চা, এটা ফিল্ম। লো-বাজেট বাস্তবতাও অনেক টাকার অায়োজন। এটা বুঝতে অপারগদের সঙ্গে অাপাতত কথা শেষ। কথা হয়ে থাকলেও অাপনাকে এড়িয়ে যাওয়াটাই 'কাঁটা'র নির্মাণ ধর্ম হচ্ছে বা হবে। যারা বুঝবেন, বুঝে যুক্ত থাকবেন ছবিতে, তাদের জন্যে শুভেচ্ছা, তাদের সঙ্গে অনেক-অনেক কথা হবে। অনেক অানন্দ হবে। অনেকদূর বলে যে জায়গাটা অাছে, সেখানে যেতে যেতে অাপনিও হয়ে যাবেন 'কাঁটা দ্য ফিল্ম' টিমের গুরুত্বপূর্ণ একজন।

ভালো থাকবেন।

টোকন ঠাকুর
নির্দেশক, কাঁটা দ্য ফিল্ম
কাঁটা ক্যাম্প টু
বড় মগবাজার বাজার রেলগেইট
২৩ নভেম্বর, ২০১৭

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×