বাঁশি যখন বাঁশ
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লেখক: আলী হাবিব
সুএঃ
http://www.kalerkantho.com/বাঁশ থেকে হয় শক্ত লাঠি
বাঁশ থেকে হয় বাঁশি
বাঁশির সুরেই রাধার মুখে
উঠতো ফুটে হাসি।
বাঁশি জানে সুর তুলতে
হৃদ-যমুনায় ঢেউ
সেই কথাটা জানেন রাধা
আর না জানুক কেউ।
বাঁশের লাঠি ফাটায় মাথা
বাঁশির সুরে মন
যায় যে ছুটে, যখন তখন
হয় যে উচাটন।
বাঁশি থাকে হাতের মুঠোয়
বাঁশ থাকে বাঁশঝাড়ে
রাত্তিরে এই বাঁশের লাঠি
চৌকিদারের ঘাড়ে
উঠলে সেটা চোর ছ্যাঁচোড়ের
জন্য ভীষণ ত্রাস।
কিন্তু ব্রাদার, এই বাঁশি কি
হয় কখনো বাঁশ?
শ্যাম বাজালে মোহন বাঁশি
পেরিয়ে সব বাধা
অভিসারে একলা যেতেন
মিসেস আয়ান, রাধা।
শ্যামের বাঁশি উঠতো বেজে
বাঁশির সুরে মধু
সুরের টানে ঘর ছেড়ে যায়
যদি ঘরের বধূ_
কেমন লাগে তখন? সেটা
জানেন আয়ান ঘোষ
বাঁশি তখন বাঁশ হয়ে যায়
এটাই বাঁশির দোষ!
পুলিশদেরও সঙ্গে থাকে
ছোট্ট যে এক বাঁশি
সেই বাঁশিতে ফুঁ দিলে ভাই
অমনি মুখের হাসি
যায় যে উবে, বুঝতে পারি
এবার সর্বনাশ
পুলিশের এই বাঁশিটা ভাই
সত্যিকারের বাঁশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন