ভাঙ্গা আয়নার প্রতিবিম্ব
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাঙ্গা আয়নার প্রতিবিম্ব আজ মুখোমুখি
বিকৃত সেই প্রতিবিম্ব চেয়ে থাকে
আয়নার ভাঙ্গা টুকরোগুলো থেকে।
বিস্ময়াহত হয়ে খুঁজছি
মিথ্যে এই প্রতিবিম্বের উৎসকে;
হয়তোবা নিজেকে হারিয়েই ফেলেছি
চুরমার হয়ে যাওয়া আয়নার মাঝে।
পিটপিট করে তাকানো
শতশত চোখের মাঝে
অবিশ্বাসের ছায়া দেখতে পাই,
পরীক্ষা করে দেখতে চাইছে
ভাঙ্গা আয়নার অবশিষ্ট টুকরোগুলোর মতন।
রূপালী প্রলেপের পেছনে
লুকিয়ে থাকা গাঢ় বিষণ্নতা
বাঁকা হাসি হাসছে বিজয়ের উৎসবে।
মেঝেতে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিবিম্ব
বন্দী করতে চাইছে আমাকে
ঐ ভাঙ্গা আয়নায় মাঝে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন