স্বগত প্রলাপ - ১
২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
--- ১ ---
চেনাজনদের কদাচিৎ অচেনা লাগে...
অসংখ্য মানুষের ভীড়ের মধ্যে হারিয়ে না গিয়ে উলটো একাকী লাগে...
পারিপার্শ্বিক স্বার্থপরতার কাছে নিঃস্বার্থ হওয়াটাকে অর্থহীন লাগে আজকাল...
নিজের দেহটাকেও হঠাৎ অদ্ভুত লাগে, ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয় ঘৃণায় আস্তাকুড়ে...
কোনও ব্যথায় যন্ত্রণা হয়না, রক্তের দেখে রংধনুর অংশবিশেষ মনেহয়, আঁচড়ে আর জ্বালা হয়না...
গানের কথাগুলো প্রলাপ মনেহয়, সুরকে মনেহয় শব্দদূষণ...
রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে আজ ক্লান্ত
আমার আমিকে অচেনা লাগে ভীষন।
--- ২ ---
সব দূরত্ব ঘুচিয়ে
সকল আপদ বাঁচিয়ে
বাঁধা সকল ডিঙ্গিয়ে
আলতায় পা রাঙ্গিয়ে
একান্ত আপন করে
নিজের ছোট্ট ঘরে
নাইবা পেলাম তোমারে
থাকবে তুমি আদরে
আমার হৃদয়ের কিনারে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন