এর পর এম পি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসার পথে চোখে পড়লো তার বাড়ির গেট থেকে কিছু লোক বের হচ্ছে।লোকগুলো সব লুঙ্গি,পাঞ্জাবী আর টুপি,রুমাল পরিহিত।মুখে লম্বা দাঁড়ি বিশিষ্ট।
ভাল করে তাকালাম তখনই যখন দেখলাম গেটের পাশে একটা গাড়ি দাঁড়ানো এবং তারা একে একে গাড়ির কাছেই যাচ্ছে।জিন্স গেঞ্জি পরিহিত ছোট খাটো ড্রাইভার।চারতলা বা দো তলা থেকে এম পি সাহেবের কন্ঠের একটি শব্ধ ভেষে এল।কন্ঠটি আমার চেনা।কারণ এখন সে এম পি হলেও আগে ছিল সে তৃণমূল সাধারন নেতা এবং তার মেয়ে আমার পরিচিত।আমার ছোট বোনের বান্ধবী। তাই চেনা জানা ভালই আছে।তাছাড়া ফেব্রুয়ারীর প্রথম সপ্তায় এম পি সাহেব যখন স্থানীয় ইসলামী ব্যাংক হসপিটালে আসেন এবং প্রায় ১৫ মিনিট সবার সাথে কথা বলেন তখন আমার আর এম পি সাহেবের মাঝের দূরত্ব ছিল দুই হাতেরও কম।তাই তার গলা চিনতে আমার একদম ভুল হয়নি।তবে তার বলা কথাটা আমি শুনতে পাইনি ভাল করে।তবে এ টুকু শিওর তিনি আদেশ করছিলেন ড্রাইভারকে সম্ভাবত 'চলন্ত রাস্তা তাড়াতাড়ি টেনে যা ' ।
আগামী কাল জামাত শিবির ইসলামী সমমনা দলগুলো হরতাল ডেকেছে।খুলনার অধিকাংশ এলাকা বিশেষ করে দৌলতপুর বি এল কলেজ এলাকা আর রাজশাহী বিশ্ববিদ্যালয় তো শিবিরের আখড়া নামেই পরিচিত।তবে কি আমার দেখা রাতের এই দৃশ্যের সাথে আগামী কালকের হরতাল নামক নৈরাজ্যের কোন যোগসূত্র আছে?!!!!!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


