somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়ার প্রতি ওয়াসওয়াসার কারণে শাস্তি দেয়া হবে না

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন,
এক ব্যাক্তি রিয়াকে খারাপ মনে করে,এবং এই খারাপ মনে করার কারণে কখনো তিনি রিয়া করেননা,বরং সর্বদা তা বর্জন করে চলেন।কিন্তু তবুও তার মন রিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অবশ্য রিয়ার প্রতি এই আকর্ষণকেও সে খারাপ মনে করে।এখন এই ব্যাক্তি কি রিয়াকারীদের মধ্যে গণ্য হবে?

চলুন যাওয়া যাক ঈমাম গাজ্জালীর "Show Of Worship" এর ২য় খন্ডে।
প্রথমত,আল্লাহ তা'আলা কাউকে তার নির্দিষ্ট শক্তির উপর অতিরিক্ত কোন কাজের নির্দেশ দেননি।অর্থাৎ মানুষকে এমন কোন কাজের সম্পাদক নিযুক্ত করা হয়নি,যা তার শক্তির ও ক্ষমতার বাইরে।শয়তানকে ওয়াসওয়াসা দেয়া থেকে বাধাদান করা এবং মনকে কোন বিষোয়ের প্রতি আকৃষ্ট হতে না দেয়া,এটি মানবীয় ক্ষমতার বহির্ভূত।মানুষের দায়িত্ব হলো তার মধ্যেকার কামনা-বাসনা ও লালিত ইচ্ছাকে ঘৃণা করা যা তিনি ঈমান ও ইলম দিয়ে ও মারেফতের মাধ্যমে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।কোন ব্যাক্তি যদি এরূপ করতে পারেন,তাহলে মনে করা হবে তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সম্পাদন করেছেন।
নিচের বিবরণ এই বক্তব্যের দলীলঃ
হযরত ইবনে মাসুদ(রাঃ) থেকে বর্ণিত,একবার কয়েকজন সাহাবী নবী করিম(সাঃ) এর নিজেদের অবস্থার বিবরণ দিয়ে আরজ করলেন,"হে রসূল!আমাদের মনে অনেক সময় এমন খেয়াল পয়দা হয় যে,আমরা তা মুখে প্রকাশ করতে পারবোনা।সেসব খেয়ালকে ভাষায় রূপ দেয়া অপেক্ষা এটিই উত্তম হবে যে,আমাদেরকে যেন আকাশ থেকে নিক্ষেপ করা হয় বা কোন পাখী আমাদেরকে ছিনিয়ে নিয়ে যায় অথবা ঝড়ো হাওয়া যেন আমাদেরকে উড়িয়ে নিয়ে দূরে কোথাও নিক্ষেপ করে ফেলে দেয়।"সাহাবায়ে কেরামদের উপরোক্ত বক্তব্য শোনে রসুলুল্লাহ(সাঃ) তাদেরকে জিজ্ঞাসা করেন,তোমরা কি সেইসব খেয়ালকে খারাপ মনে করো?তারা আরজ করলেন "জ্বী হ্যা রসূল!আমরা একে খারাপ মনে করি"।তিনি এরশাদ করলেন,"তবে তো এটিই সুস্পষ্ট ইমান।"-মুসলিম শরীফ।
হ্যা,প্রকৃতপক্ষে আমরা মাঝেমাঝে নিজের জ্ঞাতে বা অজ্ঞাতে অনেক রিয়াঘটিত ভুল করে ফেলি।আমরা ফেসবুকিং এর সুবিধায় এর জালে আরও বেশি গভীরভাবে আটকে যাই,যা আমরা খেয়াল করিনা।ই শায়েখ ডট কমে ( http://eshaykh.com ) মাউলানা শায়েখ মোহাম্মদ হিসাম কাব্বানী ইজতিহাদ করেছেন যে ফেসবুকচালনাকারীদের নবী করিম(সাঃ) কে স্বপ্নে জিয়ারত লাভ করা সম্ভব নয়,( http://eshaykh.com/sufism/sheikh-hisham-sohbet-facebook/ ) ( http://eshaykh.com/uncategorized/about-facebook/ )এখন স্থান-কাল সাপেক্ষে এর পরিবর্তন অনুমদিত হওয়া সম্ভব।তাই তিনি ধর্মীয় বা জ্ঞানবিষয়ক কাজে ফেসবুকিং করতে সম্মতি দিয়েছেন।(বিঃদ্রঃ যারা নকশাবন্দি ত্বরিকত বা ত্বরিকা সম্পর্কে খুব একটা জানেন না,তারা কাইন্ডলি উনার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না)।

তাই আমাদের খুবই প্রয়োজন নিজেদের স্বভাবগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং নিজেদের নফসের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে যাওয়া।অন্যথায় অহংকারের জলে ভেসে ইগো দেখিয়ে ইহকাল ও আখেরাত দু জায়গাতেই ভিক্ষুকের মতন অবস্থায় পতিত হবেন।আমরা কেউ কেউ কোন কাজ করতে গেলে অহংকার করতে আনন্দ পাই।কেউ বা এর থেকে সরে থাকতে চাই।এবং সবসময় পারিনা।উপরিউক্ত হাদীসের ব্যাখ্যা এরই ইঙ্গিত দেয়,নিজেকে সূক্ষাতিসূক্ষ রিয়া থেকে নিয়ন্ত্রণ করা নয়,নিয়ন্ত্রণ করবার চেষ্টা করাই ঈমানের সুস্পষ্ট লক্ষণ।

আমরা সবাই ইনশাল্লাহ সে চেষ্টা করবো এর উপর আমল করতে।এবং আমি চেষ্টা করবো ভবিষ্যতে এর প্রাথমিক গোড়া থেকে পর্ব পর্ব করে এর ব্যাখ্যাগুলো করে যেতে।আল্লাহ আমাদের সবার সহায়ক হোন!আমীন।কারো বোঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×