বেশ কিছুদিন ধরেই আমাদের অঞ্চলে ভূমিকম্প নিয়ে বড় ধরণের একটা আশংকা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের হিসাব মতে খুব বড় ধরনের একটি আঘাতে আমরা জর্জরিত হতে যাচ্ছি অল্প কিছুদিনের মাঝেই। সেটা কবে হবে আমরা জানি না, হয়তো আজকে রাতেই। গত কয়েক মাসের ঘন ঘন মৃদু ভূমিকম্প বড় একটা ভূমিকম্পের পূর্বাভাষ তৈরি করছে বটে। গতকাল টিভিতে দেখলাম চীনে ভূমিকম্পের খবর। আমাদের সীমান্ত থেকে খুব বেশী দূরে ছিলো না ভূমিকম্পের কেন্দ্রস্থল। তাহলে আমাদের সময় কি সত্যিই ঘনিয়ে আসছে?
ভূমিকম্প একটি প্রকৃতিক দূর্যোগ। নদী ভাঙ্গন, বন্যা, ঘূর্ণিঝড়ের মত এটিকে সরাসরি মোকাবেলা করার উপায় তেমন একটা নেই। তবে জনসচেতনাতা সৃষ্টি এবং দূর্যোগ মোকাবেলায় সতর্ক হওয়া যেতে পারে যা ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমাদের সহায়তা করবে। কিন্তু আমাদের এখানে কি রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কোন পদক্ষেপ চোখে পড়ছে? বিশেষজ্ঞরা যে মাপের ভূমিকম্পের আশংকা করছেন সেরকম কিছু হলে কি ঢাকার মত অপরিকল্পিত একটি নগরীর জীবিত থাকার কোন সম্ভবনা থাকবে? উত্তর খুব পরিষ্কার, থাকবে না। তার মানে খুব শীঘ্রই একটি শক্তিশালী ভূমিকম্প আমাদের রাজধানী বিহীন করে দিতে যাচ্ছে।
আমাদের এখানে সবকিছু যেরকম ঢাকা কেন্দ্রীক, তাতে আগামীকাল সকালে ঢাকা পরিত্যাক্ত হলে আমাদের কি উপায় হবে এটা কেউ ভেবে দেখেছেন? হঠাৎ এসে পড়া ভূমিকম্পের ঠিক কতদিনের ভেতরে আমরা একটি বিকল্প রাজধানী তৈরি করতে সমর্থ হবো? কতদিন লাগতে পারে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষের লাশ উদ্ধার করতে? এবিষয়ে সরকারের কোন পরিকল্পনা রয়েছে কি? না থাকলে এখনই কি উচিত না এটাকে সবচাইতে বেশী গুরুত্ব দিয়ে কাজে নেমে পড়া? আর তা যদি করতে ব্যার্থ হই তাহলে দূর্যোগ পরবর্তী রাজধানীবিহীন অনিয়ন্ত্রিত একটি দেশের জন্য কারা দায়ী থাকবে?
রিলেটেড পোস্ট:
- ভূমিকম্পে আমাদের করণীয় কি?
- প্রসংগ ভূমিকম্প: জনগণ ও সরকারকে এখনই সচেতন হতে হবে..
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


