somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ মার্চের ভাষণ ও বক্তার জনঘনিষ্টতা

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ মার্চের ভাষণের শুরুটাই বক্তার মনোভাব পরিস্কার করে দেয়। 'দুক্ষ ভারাক্রান্ত মন' নিয়ে শেখ মুজিবর রহমান গম্ভীর গলায় শুরু করেন। প্রথমাংশে ঐতিহাসিক পটভুমির ধারাবর্ণনা। যেন ১৯৫২ থেকে অত্যাচার অনাচারের স্মরন দেন জনতাকে। এরপরের অংশ নির্বাচনের জয়লাভের পর প্রেসিডেন্ট-ভুট্টো-বক্তার কথা চালাচালির নাটকীয়তা। ' আমি বল্লাম' 'উনি বল্লেন' এই অংশে কয়েকবার এসেছে। এরপরে অসহযোগ আন্দোলনের ডাক। আন্দোলনের ডাক দিয়েও উনি দেশের মজুর রিক্সাওয়ালাদের কথা ভুলেন নাই। শোষিত সুবিধাবঞ্চিতশ্রেনীর প্রতি এই দরদ এখন আর দেখি না। প্রধানমন্ত্রীর গাড়ির জন্য রাস্তায় আমাকে যতবার থামতে হয়েছে, ততবার রিক্সাওয়ালা ভাইদের গালি আর ক্ষোভের চাপা বিস্ফোরণ খেয়াল করেছি। অবাক হই নি মোটেও।
আমরা এখন যে রাজনৈতিক বক্তৃতা শুনি, সেখানে যে নির্মোহ নিস্পন্দ গলায় সন্দর ব্যাকরণে গাথা যে বাংলা শুনি, তা রাত আট টার বিটিভির সংবাদ পাঠের চেয়েও নিস্পৃহ মনে হয়।

'আমার ভাইয়ের বুকে'
'আমার বাংলাদেশের'
'আমার গরীবের'
এইসব বাক্যাংশে বক্তার যে জীবণ ঘনিষ্টতা আর আন্তরিকতা আছে তা আজকের রাজনৈতিক নেতাদের মাঝে নাই। অনেকেই নাটক করে "ভাইয়েরা আমার" বলেন, সেখানে দলীয় নেতাকর্র্মীরাই ভাতৃত্বের বন্ধনের উষ্ণতা বোধ করেন কিনা সন্দেহ। কারণ জনতার সাথে তাদের দুরত্ব বাড়িতে, দামী গাড়িতে, সুন্দর শাড়িতে, আসবাবে জীবনাচারে। আমাদের রাজনীতিবিদরা পয়সা বানান দেশে আর মারা জান সিঙ্গাপুরের দামী হাসপাতালে। জীবত অবস্থায় উনারা বাড়ির জন্য কাদেন, কেউ গণভবনের জন্য কাদেন- কিন্তু জনগনের জন্য কাদেন না। মাঝে মাঝে যে সব আর্ত মানুষের বাড়িতে উনারা ক্যামেরা লোক-লস্কর সহ যান, সেটাকে রাষ্ট্রীয় সফর মনে হয়। সেখানে আন্তরিকতা দেখি না। আপনাদের মরণের পরে হালুয়ারুটি বাহিনী ছাড়া আর কেউ কি যাবে দেখতে? যাবে হয়তো। মাজারের লোকসজ্জা বা স্থপত্য দেখতে হয়তো কোন বিকেলে প্রেমিক-প্রেমিকারা যাবে বুক ভরে শ্বাস নিতে। মুক্তির শ্বাস। কিংবা বিরহে পাগল কেউ বিড়ির পাছা ছুড়ে দিয়ে বলবে

"কি পেলাম আমরা?"
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×