somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিকন্সিলিয়েশনের রাজনীতিঃ মাইনরিটির ডাইভার্সন

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি বিপ্লবীরা বলসিল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার এখনই সময়।
আমি বললাম, জামাত একলাই ধর্মভিত্তিক না। চুইয়া ভুইয়া নাম না জানা ১২দলের মাদ্রাসারে ক্ষেপাইলে যে আন্দোলন করবে ঐটা শাহবাগ আর শাহবাগের বাপ মিলাও সামলাইতে পারবে না।
পুলিশ, র‍্যা্‌ মরিচগুড়া পার্টি দেখায়া বলসিলেন "কুচু নেহি হোগা"
এরপরে তারা টুপি মাত্রই জামাত মনে কইরা মাদ্রাসা-মসজিদের মুসল্লী পিটিইলো। হাঙ্গামা ট্যাকেল দিতে মঞ্চ হামদ নাত গীতা পড়ানো শুরু করলো। 'ইয়ে, আমরা আসলে কোন ধর্মের বিরুদ্ধে নই'- এইতো লাইনে আসছেন।

আসছি যুদ্ধাপরাধের বিচার করতে, খুন ধর্ষন গনহত্যার বিচার করতে। বাংলা পরীক্ষা দিতে আইসা ধর্ম পরীক্ষার সিলেবাস দাগাচ্ছেন কেন? মঞ্চে আলেম আইনা কাফের মুরতাদ ঘোষনা দিতেছে তরুন প্রজন্ম? নাউজুবিল্লাহ। এরা কারা? আবারো ধর্মের উস্কানি বিতরন কোন আক্কেলে? ওই কাজ মোল্লারা ভাল পারে, সরকার বাবুরা না।

এরমধ্যে ফরহাদ মাজহারের "চান দেখা শ্রেণীসংগ্রাম" গ্রামের মানুষ নিয়া থানা পুলিশের উপরে হামলা করলো। সাধারন মানুষ, জামাত, পুলিশ মরলো। পুলিশের পোষাক দেইখা পক্ষ-বিপক্ষের লাশ গুইনা দেখলাম, আমরা উইন কর্সি। যেন ধাক্কায়া জামাতরে বার বার সাধারন মানুষের সাথে বা সাধারন মানুষরে জামাতের সাথে মিশানোর মিশনে নামসি। এইটা কি জামাতকে শক্তিশালী করতেছে না? সরকারী দল লাশের পাহাড় দেখায়া কয় 'বিরোধীদল দায়ী, আগেই কইসিলাম সিঙ্গাপুরের সিগন্যাল ভালো না'

দেশের সর্ববৃহৎ বিরোধীদলের নেত্রী সিঙ্গাপুরী ট্রিটেমেন্ট নিয়া দেশে আইসা বললেন-এই ট্রাইব্যুনাল ভালো না। কিন্তু নিজের গণতন্ত্র মঞ্চের খোজ নিলেন না। শাহবাগরে যেই তত্ত্বাবধায়ক আন্দোলন, দ্রব্যমুল্য, হলমার্ক আন্দোলনের টেন্ডার দিতে চাইসিলেন - সেগুলার কথাও বললেন না। আমরা বুঝলাম রাজাকার বিচারের ইস্যুটা উনার কাছেও সবচেয়ে গুরুত্বপূর্ন। তেল নাই-নুন নাই-তত্ত্বাবধায়ক নাই আন্দোলনের উসিলা মাত্র। উনাদের ইস্যু দিতেই যেন বিএনপির সমাবেশে জামাতের মিছিল ঢুকতে পুলিশের গুলি। ক্যানো বাবা, জামাতের লোকে বিএনপির বাণী শুনলে তোমার ক্ষতি কি? ওরা বিএনপিরে ককটেল মারবে? মারুক, তোমার এই আলগা দরদের হেতু কি?

ইত্যবসরে আমরা যখন বেলুন মোমবাতি নিয়া ছাগুনিধন সাংস্কৃতিক আন্দোলনে ব্যস্ত ছিলাম, তখন কিছু লাশ পড়ে গেল। সাক্ষীদের গুম হত্যা হলো। আমরা মোমবাতি রাইখা আগরবাতি নিয়া আমরা জপ করলাম 'ফাসী চাই ফাঁসী চাই, সাক্ষীরা কেউ বাড়িত নাই'

বাড়িতে থাকবে ক্যামনে? হিন্দুদের বাড়ি, মন্দির ক্যান পুড়াইসে? কারণ হিন্দুরাই অধিকাংশ সাক্ষী। কিন্তু আমরা আমলে নেই নাই। পত্রিকাওয়ালারা শিখাইসে 'সংখ্যালঘুদের উপর হামলা'। আমরা বললাম। 'ছিঃ তোরা সাম্প্রদায়িক। আমরা বেটার মুসলিম। হিন্দু মন্দির পাহাড়া দেই নামাজ পইড়া'। এইদিকে সাক্ষীরা যাইতেছে উইড়া উইড়া।

এরপরে সাঈদির ১৩৮ জন সাক্ষীর ১১০জন পালায়ে গেল। তখনও অতিবিপ্লবীরা অবিচল। আমাদের একটাই সাক্ষী লাগবে। একটাই দাবি "ফাঁসী চাই। ফাঁসী চাই। এখন কি করি উপায়"

এরপরে যখন সাকার মুসলমান সাক্ষী মারা গেল, গোলাম আজমের মুসলমান সাক্ষীর ভাই মইরা গেল- আমরা বুঝলাম সাক্ষী মারতেছে। কেউ কিন্তু বলে নাই 'সংখ্যাগুরু মারতেছে'। এখন বুঝতে পারছেন জনাব, ফরহাদ মাজহার, মাহমুদুর, থাবা ছিল ডাইভার্সন। আসল লড়াই ট্রাইব্যুনালে। সেখানে আমরা ঠেঙ্গা প্রসিকিউশন দিয়ে দেশি বিলাতি ব্যারিস্টারের ডিফেন্সের সাথে অসম লড়াই চালাইতেছি ২ বছর। ছোট সরকার ও বড় সরকারের সেদিকে খেয়াল নাই।
রায়ে শুধু ফাঁসী চাই। আঁতাত হলে রক্ষা নাই। সরকার আমার মাসতুতো ভাই।

এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধরে আলোচনায় আসতে বলতেছে দেশে বিদেশের মোড়লরা। এই আলোচনা কার সাথে কার? বিএনপি-আওয়ামী লিগ? বিএনপি-লীগ জোট কি জামাত-জাপারে বিরোধীদলে ফেলায়া চাইপা ধরবে?
-দাদা আপনি বড় পাগল আছেন। লীগ-বিএনপি কোয়ালিশন? হাহা।

তাইলে এই আলোচনায় কি হবে? আলোচনার টেবিলে বসায়া ওরা আর কতবার ২৫ মার্চ আনবে বাংলাদেশ? এতদিন গুম-হত্যা-গুপ্ত হামলা করসে। আবার আলোচনার টেবিলের নিচে দিয়া অস্ত্র আনাতেছে। কার সাথে রিকনসিলিয়েশন মারাও?

দ্বিতীয় মুক্তিযুদ্ধ অস্ত্রছাড়া হবে না। ওদের অস্ত্র আসতেছে সীমান্ত দিয়া। আর আমাদের শান্দার অস্ত্র ব্যারাকে মুড়ি ভাজতেছে। এই হইলো ট্রাইবুনালের ভিতরে আর বাইরে আমাদের লড়াই, শাহবাগে দাঁড়াইয়া করি মিডিয়ার বড়াই।

হেইল গনজাগরন, হেইল বিপ্লব।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×