somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দা ব্রিজ অন দা রিভার পদ্মা: মালেশিয়ান এপিসোড

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাতু শ্রী স্যামি ভেলুকে চেনেন?
চেনার কথা না বাংলাদেশীদের। সম্প্রতি উনি ঢাকায় এসে মালেশিয়া সরকারের বিশেষ দূত হিসাবে আমাদের পদ্মা সেতু প্রকল্পে ২৩০ কোটি ডলার ঋণের ব্যাপারে তার সরকারের অবস্থান ও শর্ত জানিয়েছেন। বিশ্বব্যাঙ্কের ঋণ আর আসছে না জেনে দুদকের ইঙ্গিতে সেতু বিভাগের দুই কর্মকর্তাকে জামিনে ছেড়ে দেয়া হয়েছে। আবুল হোসেন হয়ে উঠেছেন 'সময়ের পরশ পাথর'। বইমেলায় উনাকে নিয়ে বিশাল বই এসেছে। প্রশ্ন হচ্ছে, মালেশিয়ার এই সামি ভেলু কে? সে এখানে কি করতে এসেছে? সেই বিখ্যাত ৪% কি থেকেই যাচ্ছে, কারণ কারো বিরুদ্ধেই কোন ব্যবস্থা নিচ্ছে না সরকার।

সামি ভেলু মালেশিয়ার ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি হিসাবে দীর্র্ঘদিন ক্ষমতায়। উনার দল, মালেশিয়ান ইন্ডিয়ান কংগ্রেসেই উনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে।
তিন বছরে সেতু বানানো হবে, এরপর ২৬ বছর পর এই সেতু বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। প্রশ্ন থাকে, মালেশিয়ার এই লোনের সাথে শর্ত হিসাবে কি তাদের পছন্দের কনস্ট্রাকশন ফার্মকে কাজ দেয়া হবে? হ্যা।

সামি ভেলুর প্রস্তাবিত ফার্মের নাম চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশনস (সিসিসিসি), যার বিরুদ্ধে মালেশিয়ার হাইকোর্টে মালেশিয়ার পেনাঙ্গে একটি প্রজেক্টের দুর্নীতির অভিযোগে বিচার চলছে। ওই কাজটিও সামি ভেলু পাইয়ে দিয়েছিল। সিসিসিসি মূলত চায়নিজ সরকারী কোম্পানি হলেও এর মাথায় আছে শীর্ষ বিলিয়নিয়াররা। যেমন প্রিন্স ওয়ালিদ বিন তালাল, যার মাত্র কয়েক ঘন্টার সফরকালে গতবছর জুনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এয়ারপোর্টে ছুটে গিয়েছিলেন। সিসিসিসির দুর্নীতির জন্য বিশ্বব্যাংক ২০১৭ সাল পর্যন্ত তাদের কোন প্রজেক্টে কাজ দিবে না বলে ব্ল্যাকলিস্ট করেছে।
সামি ভেলুর বিরুদ্ধে আরো অনেক দুনীতির অভিযোগগুলো মালেশিয়ান ব্লগার ভাইদের সহায়তায় কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে এই পেজে। আপাতত জেনে রাখুন উনার বিখ্যাত ডায়ালগ "ইতু বুকান বাপক সায়া পুনিয়া টোল" মানে

"ওই টোল আমার বাপের সম্পত্তি না"

পদ্মা সেতুতে ২৩০ কোটি ডলার বিনিয়োগ করে, নিয়ে যাবে ৫২০ কোটি (প্রথম আলো, ১৬ মার্চ ২০১৩), সেই সাথে নিজেদের পছন্দের দুর্নীতিবাজ কোম্পানিকে কাজ পাইয়ে দেয়া। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যোগাযোগমন্ত্রীর সাথে সামি ভেলু কাজ করে যাচ্ছেন। দুর্নীতি সবদেশেই আছে। কিন্তু মালেশিয়ার বিশাল সম্পদের বিপরীতে আমাদের আছে বিশাল দেনা আর বিপুল জনগোষ্ঠী। তাই দেশটা চুষে ছোবড়া করার আগেই প্রতিবাদ করুন। সবাইকে জানান। এই দেশ কারো বাপের সম্পত্তি না, আমাদের সবার।

- বাঙ্গাল
১৬ মার্চ ২০১৩

লেখাটি ফেইসবুক পেইজ বাঙ্গাল এ প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×