somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়াল শিশুর কারণে মৃত্যু আপন সন্তানের

২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষিণ কোরিয়ার এক দম্পতি তাদের ভার্চুয়াল শিশুটিকে যত্ন-আত্তি করতে এতোটাই বাড়াবাড়ি করেছেন যে, অযত্ন-অবহেলায় মারা গেছে তাদের আপন সন্তান। মৃত্যু ঘটা ওই শিশুর বয়স ছিলো মাত্র ৩ মাস। পুলিশ এ ঘটনাকে খুন বলেই মনে করছে। খবর বিবিসি অনলাইনের।

ভার্চুয়াল শিশুটির যত্ন নিতে গিয়ে এই দম্পতি নিজের শিশুটিকে অভুক্ত রেখেছেন দিনের পর দিন। ইন্টারনেট আসক্ত এই দম্পতি ভার্চুয়াল এক কন্যা সন্তানকে বড় করতে গিয়ে নিজের শিশুটিকে দিনে মাত্র একবার খাওয়ানোর সময় পেতেন বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি। নেট আসক্ত ওই বাবা-মা গড়ে দিনের ১২ ঘন্টাই পড়ে থাকতেন ইন্টারনেট ক্যাফেতে।

এদিকে পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুলিশ ইতোমধ্যে এই দম্পতিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দম্পতির কর্তাটির বয়স ৪১ অন্যদিকে তার স্ত্রীর বয়স ২৫ বছর। জানা গেছে, এই দম্পতি ইন্টারনেটে এত বেশি আসক্ত ছিলেন যে সাধারণ জীবন তারা যাপন করতেন না। তারা ভার্চুয়াল জগতের আড়ালে নিজেদের বাস্তব জীবনটিকে হারিয়ে ফেলেছিলেন।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ময়নাতদন্তে দেখা গেছে অপুষ্টিই ছিলো ৩ মাস বয়সী শিশুটির মৃত্যুর কারণ। জানা গেছে, ইন্টারনেটভিত্তিক পাইরাস অনলাইন নামের একটি গেমে একটি কাল্পনিক মেয়েকে বড় করে তুলছিলেন এই দম্পতি। উল্লেখ্য, এই দম্পতির ভার্চুয়াল শিশুটির নাম- অনিমা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুলিশ মনে করছে, ভার্চুয়াল শিশুটিকে বড় করে তুলতে তারা এতোটাই সময় ব্যয় করতেন যে দিনের পর দিন স্বল্প খাবারের কারণে অপুষ্টিতে ভুগেই তাদের আপন শিশু সন্তানটি মারা গেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×