somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবিরের বিক্ষোভ -ছাত্রলীগের জুতা

০১ লা জুলাই, ২০১০ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জামায়াতের তিন শীর্ষ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে দু’ছাত্র সংগঠন এ কর্মসূচি পালন করেছে। জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিমান্ড শুনানি নিয়ে আদালত জুড়ে ছিল কড়া নিরাপত্তা। তবে কড়া নিরাপত্তার মধ্যেই ছাত্রলীগ আদালতের সামনে সকাল থেকেই মিছিল করতে থাকে। বিকালে জামায়াতের ৩ নেতাকে বহনকারী প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় ছাত্রলীগ প্রিজনভ্যানকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে। এর আগে জুতা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রলীগ।
গতকাল সকাল ১১টা থেকেই পুলিশ ও র‌্যাব সদস্যরা আদালত প্রাঙ্গণ ঘিরে রাখে। আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি আদালত প্রাঙ্গণে মিডিয়া কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই আদালতের চারপাশে মিছিল করতে থাকে ছাত্রলীগ। পুলিশ তাদের উস্কানিমূলক স্লোগান না দেয়ার অনুরোধ জানায়। মিছিল থেকে মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধী উল্লেখ করে তার ফাঁসি দাবি করা হয়। জামায়াতের শীর্ষ তিন নেতাকে দুপুর ১২টার পর আদালতে নেয়া হবে এমন কথা শোনা গেলেও তাদেরকে নিয়ে যাওয়া হয় বিকালে। আইনজীবী ও মিডিয়াকর্মীদের দিনভর অপেক্ষার পর বিকাল ৪টায় নিজামী, মুজাহিদ ও সাঈদীকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছায়। ৪টা ১০ মিনিটে তাদেরকে আসামিদের জন্য নির্ধারিত গারদে ঢোকানো হয়। কড়া পুলিশ প্রহরায় ৪টা ৩০ মিনিটে তাদের তিনজনকে শুনানির জন্য আদালত কক্ষে নেয়া হয়। ৬টা ২৫ মিনিটে শুনানি শেষে নিজামী, মুজাহিদ ও সাঈদীকে বহনকারী প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে কারাগারের উদ্দেশে রওনা হয়।
ঢাবিতে আনন্দ মিছিল
জামায়াতের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। দুপুরে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই তারা সমাবেশ করেন। এতে কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্র ধর্ম নিয়েও ব্যবসা করছে। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। জামায়াত-শিবির নির্মূল না করা পর্যন্ত দেশে শান্তি আসবে না। বক্তারা বলেন, এ চক্রটি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে। তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান।

(সূত্র : এখানে টিপ দিন)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×