

ঘরের মাঠে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলের হার এবং জার্মানির বিপক্ষে ৭-১ গোলের নির্মম বাবে হারলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলীয়ানরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এত বড় হার নিয়ে মাঠ ছাড়তে হবে তা হয়ত স্বপ্নেও ভাবেনি পেলের উত্তরসূরীরা। কারণ, লজ্জার হার ব্রাজিলের এটাই প্রথম নয়। এরকম অনেক রেকর্ডই রয়েছে সেলেওকাওদের। এক নজরে তা দেখে নেয়া যাক ব্রাজিলের যত লজ্জার রেকর্ড-
১) ১৯২০ সালে কোপা আমেরিকাতে উরুগুয়ের কাছে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। এটাই ছিল আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিলের সবচেয়ে বড় হার।
২) বিশ্বকাপে এর আগে ব্রাজিলের সবচেয়ে বড় হার ছিল ১৯৯৮ সালের ফাইনালে। ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে ব্রাজিল।
৩)এর আগে ১৯৩৯ সালে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল তারা।
৪) এর আগে কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুর কাছে হেরেছিল ৩-১ গোলে।
৫) এর আগে ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়েছিল ব্রাজিল।
৬) ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা ও স্বাগতিক উরুগুয়ে উভয় দলই জিতেছিল ৬-১ গোলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


