
আমরা একটা অসাধারণ কাজ করতে যাচ্ছি যা আগে বাঙালি রা এদেশে কখনো করেনি.
#####কি সেটা?
ডাউন টাউন দুবাই মানে বুর্জ খলিফার পাশে যে Emaar বুলেভার্দ আছে ওখানে প্রতি বছর UAE এর ন্যাশনাল ডে উপলক্ষ্যে একটা গ্র্যান্ড প্যারেড হয় যেখানে UAE সহ এদেশে বসবাস কারী প্রবাসী জনগণ নিজ নিজ দেশের পক্ষে প্যারেড এ অংশ নেয় আর নিজেদের সংস্কৃতি কে তুলে ধরে. এটাতে প্রায় এক লক্ষ এর ও অধিক লোকের সমাগম হয়, তাছাড়া বিভিন্ন প্রিন্ট আর ইলেকট্রনিক মিডয়ার ও কাভারেজ ও হয় অনেক. তাই এই প্যারেড এ অংশগ্রহন আমাদের প্রিয় বাংলাদেশ কে তথা আমাদের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এদেশে সুন্দরভাবে তুলে ধরার একটা অসাধারণ প্লাটফর্ম।
মজার তথ্য হচ্ছে বাংলাদেশ আগে কখনই এই প্যারেড এ অংশ নেয়নি। ...তাই আমরা কয়েকজন চেষ্টা করছি এবার বাংলাদেশ কে নিয়ে চলে যাব প্যারেড এ.
####কি করব আমরা ওখানে?
আমরা বাঙালিরা মূলত " বরযাত্রী " থিম এ প্যারেড করব, মানে বাংলাদেশ এর বরযাত্রায় যা হয় আর কি? একজন লাজুক বর, পালকি তে বধূ , সাথে নৃত্যরত সখী রা, ঢোল বাদক, বংশী বাদক, পাজামা পাঞ্জাবি পরা ছেলের দল , আর হয়ত দোয়েল , শাপলা সহ অন্যান্য কিছু প্রতীক নিয়ে আমরা রাস্তা দিয়ে সুসৃন্খল ভাবে হেটে যাব,সাথে থাকবে আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ এর পতাকা , সংযুক্ত আরব আমিরাত এর পতাকা ইত্যাদি।
###কবে হবে সেটা?
প্যারেড হবে ২৯ নভেম্বর ,শনিবার, বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত, কিন্তু প্রস্তুতির জন্য আমাদের কে আগেই চলে যেতে হবে, প্যারেড কর্তৃপক্ষ সবার জন্য যা দেবে তা হলো-
১. দুপুরের লাঞ্চ বাক্স
২. বিশ্রাম এর স্থান
৩. সার্টিফিকেট ( সকল অংশগ্রহন কারীর জন্য)
৪. গাড়ি পার্কিং ( বেলা ১০ টার আগে)
###প্রাকটিস করব কখন?
পরশু বৃহস্পতিবার creek পার্ক এ সন্ধ্যা ৬ টায় আমরা একসাথে হয়ে ৩০ মিনিট এর জন্য প্রাকটিস করব. প্রয়োজনবোধে পরবর্তী শুক্রবার ২৮ তারিখ বিকেলেও প্রাকটিস হবে.
####ড্রেস কোড কি?
মেয়েরা বাসন্তী রং, অথবা বৈশাখী রং অথবা পতাকা কালার ( লাল / সবুজ ) রঙের শাড়ি।
ছেলেরা পড়বে পাজামা পাঞ্জাবি। উজ্জল যেকোনো রং.
####কতজন একসাথে হাঁটব ?
১০০ জন বাংলাদেশী দের মিছিল আমাদের লক্ষ্য, আরো আসলেও প্রবলেম নাই. শুধু সার্টিফিকেট এর জন্য নাম ,জন্ম তারিখ তা নিম্নোক্ত ব্যক্তি বর্গের কাছে দিতে হবে:
১. পাভেল -0555467710
২. ফারহান -0502039089
৩. নওশের - 0506944104
৪. পারভেজ -0505395436
৫. জুলফিকার -0507152791
৬. আলী আহসান -0507997829

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


